জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় নথিভুক্ত পরিবারগুলিকে বিনামূল্যে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য ২০২২-এর ডিসেম্বর পর্যন্ত বন্টন করা হবে
পিএমজিকেএওয়াই-এর ষষ্ঠ পর্যায় পর্যন্ত এই যোজনা চালু রাখতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩.৪৫ লক্ষ কোটি টাকা
সপ্তম পর্যায়ে পিএমজিকেএওয়াই যোজনা খাতে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৪৪,৭৬২ কোটি টাকার মতো
সপ্তম পর্যায়ে মোট ১২২ এলএমটি খাদ্যশস্য লাগবে বলে আশা করা হচ্ছে
মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আসন্ন উৎসবের মাসগুলির জন্য সমাজের দরিদ্র ও দুর্বলতর শ্রেণীর মানুষদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করবে

‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ (পিএমজিকেএওয়াই) কর্মসূচিটিকে আরও তিন মাসের জন্য চালু রাখার প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর – এই তিন মাসের জন্য যোজনাটি সম্প্রসারিত হল। কোভিড পরিস্থিতিতে দেশের মানুষ বিশেষত, দরিদ্র পরিবারগুলি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। এই কারণে তাঁদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎসবের মাসগুলির জন্য এই যোজনা আরও তিন মাসের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, জনকল্যাণমুখী একটি কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই যোজনার কথা ঘোষণা করেন ২০২১ সালে।

কোভিড-১৯ পরবর্তীকালে পৃথিবীর অন্যান্য দেশগুলি যখন নানা সমস্যায় জেরবার, তখন ভারত খাদ্য নিরাপত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে। শুধু তাই নয়, দেশের দুর্বলতর শ্রেণীর মানুষদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও ভারত এক বিশেষ সাফল্যের নজির সৃষ্টি করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় নথিভুক্ত পরিবারগুলিকে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে বন্টন করা হয়।

‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’র ষষ্ঠ পর্যায় পর্যন্ত এই যোজনা চালু রাখতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩.৪৫ লক্ষ কোটি টাকা। সপ্তম পর্যায়ে এই যোজনা খাতে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৪৪,৭৬২ কোটি টাকার মতো। ফলে, ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ চালু রাখতে সরকারকে মোট ব্যয়ভার বহন করতে হবে প্রায় ৩.৯১ লক্ষ কোটি টাকা।

‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’টি চালু রয়েছে গত ২৫ মাস ধরে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এটি চালু ছিল এপ্রিল, ২০২০ থেকে নভেম্বর, ২০২০ – এই আট মাসের জন্য। তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মে, ২০২১ থেকে মার্চ, ২০২২ পর্যন্ত এটি চালু রাখা হয় ১১ মাসের জন্য। পরে তা বাড়িয়ে আরও ছ’মাসের জন্য চালু করা হয় এপ্রিল, ২০২২ থেকে সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।

‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’র সূচনা কোভিড-১৯-এর সঙ্কটজনক সময়কালে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Substance Abuse Takes Youth Away From Their Dreams’: PM Modi Launches Anti-Drug Campaign

Media Coverage

‘Substance Abuse Takes Youth Away From Their Dreams’: PM Modi Launches Anti-Drug Campaign
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses pride in Indian contingent’s performance at Commonwealth Games 2026
August 03, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has expressed pride in the performance of the Indian contingent at the Commonwealth Games 2026 in Glasgow.

The Prime Minister expressed delight that India won 39 medals, including 13 Gold medals, and congratulated all the medal winners.

Shri Modi said that throughout the Games, the Indian athletes displayed exceptional skill, determination and dedication. He added that their hard work will continue to inspire the nation’s youth.

Shri Modi also extended his best wishes to the entire Indian contingent for their future endeavours and expressed hope that they would continue to bring greater glory to the nation.

Shri Modi wrote on X;

“Proud of our contingent’s performance at the Glasgow Commonwealth Games.

Delighted that India has won 39 medals, including 13 Golds. Congrats to the medal winners.

Throughout the Games, our talented athletes have displayed exceptional skill, determination and dedication. Their hardwork will keep inspiring our youngsters.

My best wishes to the entire Indian contingent for the endeavours ahead. May they continue to give their very best and bring further glory to the nation.

#CWG2026”