প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ রবি মরশুম ২০২৫-২৬ (০১.১০.২০২৫ থেকে ৩১.০৩.২০২৬ পর্যন্ত)-এর জন্য ফসফেট ও পটাশ সারের ওপর পুষ্টি-ভিত্তিক ভর্তুকি অনুমোদিত হয়েছে। এর জন্য আনুমানিক বাজেট ধরা হয়েছে ৩৭,৯৫২.২৯ কোটি টাকা। ২০২৫-এ খরিফ মরশুমে বরাদ্দ বাজেটের থেকে এটি ৭৩৬ কোটি টাকা বেশি।
ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার সহ ফসফেট ও পটাশজাত সারে এই ভর্তুকি প্রদান করা হবে।
এই ভর্তুকি প্রদানের ফলে কৃষকরা কম দামে উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। ০১.০৪.২০১০ থেকে পুষ্টি ভিত্তিক ভর্তুকি প্রদান করে আসছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে সার উৎপাদক/ আমদানিকারকদের মাধ্যমে সরকার ডিএপি সহ ২৮ ধরনের ফসফেট ও পটাশজাত সারে পুষ্টি-ভিত্তিক ভর্তুকি দিয়ে থাকে।
हम देशभर के अपने किसान भाई-बहनों के कल्याण के लिए प्रतिबद्ध हैं। इसी दिशा में हमारी सरकार ने एक बड़ा कदम उठाते हुए 2025-26 के रबी सीजन के लिए फॉस्फोरस और पोटाश उर्वरकों पर सब्सिडी को मंजूरी दी है। इससे जहां अन्नदाताओं को किफायती दर पर उर्वरक उपलब्ध हो सकेंगे, वहीं उनकी कमाई भी…
— Narendra Modi (@narendramodi) October 28, 2025


