প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ দিল্লি-এনসিআর এলাকায় পুরনো ট্রাক এবং বাসের পরিবর্তনে এনসিআরপিবি-কে সহায়তা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। দু’বছরের এই প্রকল্প দিল্লি-এনসিআর এলাকার বায়ুদূষণ কমাতে এবং পরিবেশ-বান্ধব যান চলাচল প্রসারে সহায়তা করবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড (এনসিআরপিবি) মারফৎ এই প্রকল্পে তহবিল যোগানো হবে। প্রকল্প রূপায়ণের দায়িত্ব সড়ক ও মহাসড়ক মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও হরিয়ানার যৌথ সহযোগিতার ভিত্তিতে এই প্রকল্প রূপায়িত হবে।

প্রকল্পে মোট আর্থিক বরাদ্দ ৯,৫৮৫ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের বরাদ্দ ৫,০৪১ কোটি টাকা। অংশগ্রহণকারী রাজ্যগুলির ক্ষেত্রে কর ছাড় ১,৬০১ কোটি টাকা। দিল্লি-এনসিআর এলাকায় নিবন্ধীকৃত ট্রাক এবং বাসগুলির মালিকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তাঁরা BS-IV অথবা পূর্বের দূষণ নিয়ন্ত্রণ ছাড়পত্র মেনে BS-VI-এ রূপান্তর করেন বা দূষণ সংক্রান্ত অন্যান্য বাধ্যবাধকতা মেনে চলেন। সেইসঙ্গে, বৈদ্যুতিক যানের ব্যবহারকে উৎসাহ দেওয়া হয়েছে। এই প্রকল্প দিল্লি-এনসিআর এলাকায় বাতাসের গুণগত মান বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

দিল্লি-এনসিআর এলাকাকে বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিশেষত, শীতের সময়। এই প্রকল্পে এই এলাকার ১.৯১ লক্ষ ট্রাক মালিক এবং ১৬,৩২৯ বাস মালিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পরিবেশ-বান্ধব যানবাহনকে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার ঋণের ওপর পাঁচ বছরের জন্য ৫ শতাংশ হারে সুদ ছাড় দেবে, কি ধরনের যান ব্যবহার করা হচ্ছে তার ভিত্তিতে ৪,৮০০ টাকা মাসিক জ্বালানি ভাউচার এবং বৈদ্যুতিক যানের ক্ষেত্রে বড় অঙ্কের টাকার সুবিধা দেওয়া হবে।

এই প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকছে নীতি আয়োগের সিইও, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক, কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিবদের সঙ্গে ক্যাবিনেট সচিবের পৌরোহিত্যে একটি এমপাওয়ার্ড কমিটি।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
How ODOP is helping Pratapgarh turn its amla into a bigger business

Media Coverage

How ODOP is helping Pratapgarh turn its amla into a bigger business
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 1 সেপ্টেম্বর 2026
September 01, 2026

#ModiHaiTohMumkinHai: Economy, Diplomacy and Atmanirbhar Milestones in One Social-Media Sweep