প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আজ রেল মন্ত্রকের প্রায় ২০,৬৬৭ কোটি টাকা ব্যয়ে আহমেদাবাদ (সরখেজ) – ঢোলেরা সেমি হাইস্পীড ডবল লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এটাই হবে ভারতীয় রেলের প্রথম সেমি হাইস্পীড প্রকল্প। দেশজ প্রযুক্তিতে এটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।
এই প্রকল্পের ফলে আহমেদাবাদ, ঢোলেরা এসআইআর, নির্মীয়মান ঢোলেরা বিমানবন্দর এবং লোথাল ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স – এর মধ্যে যাতায়াত অনেক দ্রুত হবে। আহমেদাবাদের সঙ্গে ঢোলেরার সংযোগে নিত্য যাত্রীদের যাত্রা সময় হ্রাস করবে। এই সেমি হাইস্পীড রেলওয়ে ২টি শহরের মধ্যে যাতায়াতের সময়সীমাকে শুধু যে কমাবে তাই নয়, কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত দুই শহরের মানুষের মধ্যে সংযোগ বাড়বে।
দেশজুড়ে প্রথম সেমি হাই স্পীড রেল প্রকল্পের পর্যায়-ভিত্তিক প্রসার ঘটানো হবে। এই নতুন লাইন প্রত্যক্ষ সংযোগ গড়ে তোলার পাশাপাশি রেলের গতি, পরিষেবা এবং নির্ভরযোগ্যতাকে আরও বাড়াবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপ্নকে ঘিরে এই এলাকার মানুষকে আত্মনির্ভর করতে সর্বাত্মক উন্নয়নের পথকে প্রশস্ত করবে।
পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীন এই প্রকল্পে মাল্টিমোডাল সংযোগ এবং লজিস্টিক দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে। জনসাধারণ এবং পণ্য ও পরিষেবার নিরবচ্ছিন্ন সংযোগ এইসব প্রকল্পের মধ্য দিয়ে গড়ে উঠবে।
আহমেদাবাদ জেলাকে ঘিরে এই প্রকল্প ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্কের ১৩৪ কিলোমিটার প্রসার ঘটাবে। এই প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে প্রায় ২৮৪টি গ্রামের মধ্যে সংযোগের প্রসার ঘটবে।
Today’s Cabinet decision on the Ahmedabad (Sarkhej) - Dholera Semi High-Speed Double Line project is a landmark in India’s rail modernisation journey. Built with indigenously developed technology, this first-of-its-kind project will boost connectivity, reduce travel time and…
— Narendra Modi (@narendramodi) May 13, 2026


