প্রকল্প খাতে মোট খরচ ধরা হয়েছে ১২ হাজার ৩১ কোটি টাকা
এই প্রকল্পে প্রায় ১০ হাজার ৭৫০ সার্কিট কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন এবং প্রায় ২৭ হাজার ৫০০ মেগা ভোল্ট-অ্যাম্পেয়ার বিদ্যুৎ
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থার জন্য দ্বিতীয় পর্যায়ে গ্রীণ এনার্জি করিডর গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে প্রায় ১০ হাজার ৭৫০ সার্কিট কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন এবং প্রায় ২৭ হাজার ৫০০ মেগা ভোল্ট-অ্যাম্পেয়ার বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন গড়ে তোলা হবে। সাতটি রাজ্যে - গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে ২০ গিগাওয়াট পুনর্নবিকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহে গ্রিড সংযুক্তিকরণের ওপর এই প্রকল্পে জোর দেওয়া হচ্ছে। 
 
প্রকল্প রূপায়ন খাতে মোট খরচ ধরা হয়েছে ১২ হাজার ৩১ কোটি ৩৩ লক্ষ টাকা। এরমধ্যে, কেন্দ্রীয় সহায়তা বাবদ ৩৩ শতাংশ বা ৩ হাজার ৯৭০ কোটি ৩৪ লক্ষ টাকা দেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহের এই প্রকল্পটি ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত রূপায়িত হবে। কেন্দ্রীয় সহায়তার অর্থ আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহণ খাতে খরচ করা হবে। এর ফলে, বিদ্যুতের দাম কমবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আখেরে সাধারণ মানুষ লাভবান হবেন। 
 
দেশে ২০৩০ সালের মধ্যে ৪৫০ গিগাওয়াট পুনর্নবিকরণযোগ্য শক্তি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির হয়েছে, তা পূরণে এই প্রকল্প সুদূরপ্রসারী ভূমিকা নেবে। আন্তঃরাজ্য বিদ্যুৎ সরবরাহের এই প্রকল্পটি দীর্ঘ মেয়াদি ভিত্তিতে শক্তি নিরাপত্তা পূরণের পাশাপাশি কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে প্রাকৃতিক পরিবেশের বিকাশে সহায়ক হবে। এমনকি, এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
 
উল্লেখ করা যেতে পারে, প্রথম পর্যায়ের গ্রীণ এনার্জি করিডর প্রকল্প অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও তামিলনাড়ুতে রূপায়িত হচ্ছে। এই প্রকল্পে ৯ হাজার ৭০০ সার্কিট কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন এবং ২২ হাজার ৬০০ মেগা ভোল্ট-অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন গড়ে তোলা হচ্ছে। প্রথম পর্যায়ের এই প্রকল্প রূপায়ন খাতে মোট খরচ ধরা হয়েছে ১০ হাজার ১৪১ কোটি ৬৮ লক্ষ টাকা। এরমধ্যে, কেন্দ্রীয় সহায়তার পরিমাণ ৪ হাজার ৫৬ কোটি ৬৭ লক্ষ টাকা।
Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Nagaland gets its first natural gas supply via National Gas Grid

Media Coverage

Nagaland gets its first natural gas supply via National Gas Grid
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 অগাস্ট 2026
August 19, 2026

Defence to Diamonds: How PM Modi’s Vision Turned India into a Global Capability Hub