The total estimated cost of the project is Rs 1,264 crore and will be completed up to 2028-29.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ভারতীয় রেলের বল্লারি-গুন্টাকল শাখায় তৃতীয় ও চতুর্থ লাইন বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে থাকা এই রেলপথের উন্নতি হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১,২৬৪ কোটি টাকা।

পিএম-গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে, সংশ্লিষ্ট অঞ্চলে পণ্য পরিবহণ, জন-পরিবহণ ও রেল পরিষেবা উন্নত হবে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশে রেলপথের পরিমাণ আরও ৪৬ কিলোমিটার বৃদ্ধি পাবে। এছাড়াও, ৯৯টি গ্রামের প্রায় ৭ লক্ষ নাগরিক উপকৃত হবেন। বল্লারি দুর্গ, শ্রীকুমারস্বামী মন্দির সহ বিভিন্ন উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই প্রকল্পে লাভবান হবে।

এই অঞ্চলে লৌহ আকরিক, ডলোমাইট, চুনাপাথর, ইস্পাত, কয়লা, সার, খাদ্যশস্য পরিবহণে সংশ্লিষ্ট প্রকল্পটি সহায়ক হবে। ফলস্বরূপ, বছরে আরও ১৬.২২ মিলিয়ন টন অতিরিক্ত পণ্য পরিবহণ করা সম্ভব হবে। যেহেতু ভারতীয় রেল পরিবেশ-বান্ধব তাই, এই প্রকল্প বাস্তবায়িত হলে ১ কোটি ৩২ লক্ষ লিটার তেল কম আমদানি করা হবে। এর ফলে, ৬.৬৭ কোটি কেজি কম কার্বন নিঃসৃত হবে। ২৭ লক্ষ গাছ প্রতি বছর এই পরিমাণ কার্বন শোষণ করে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপ্ন এর ফলে বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট প্রকল্পটি আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যেতে সহায়ক হবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Teachers: The artists of education

Media Coverage

Teachers: The artists of education
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 7 সেপ্টেম্বর 2026
September 07, 2026

Vasudhaiva Kutumbakam in Action: Tech Hub, Border Villages, Global Leadership by PM Modi