প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন
প্রধানমন্ত্রী বিমস্টেকের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন
প্রধানমন্ত্রী আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে থাইল্যান্ডের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন

বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, নিরাপত্তা এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী ও বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের মধ্যে  ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে বিমস্টেকের ভূমিকার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং নিরাপদ বিমস্টেক অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ভারতের প্রতিবেশী প্রথম ও পূর্বের দিকে নজর দেওয়ার নীতিগুলির পাশাপাশি এই অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা এবং উন্নয়নে তার ‘সাগর’ দৃষ্টিভঙ্গি-র তাৎপর্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে আয়োজিত আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের জন্য থাইল্যান্ডের প্রতি ভারতের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India remains fastest-growing major economy, domestic investors power market resilience

Media Coverage

India remains fastest-growing major economy, domestic investors power market resilience
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 মার্চ 2026
March 14, 2026

Heartening Resolve Meets Bold Action: PM Modi's Transformative Push for a Developed Assam.