প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীকে আজ মুক্তোর তৈরি এক অভিনব শিল্প নির্দশন উপহার দেওয়া হয়। এইশিল্পকর্মটির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সহ ভারতের একটি মানচিত্র।

প্রধানমন্ত্রীরপ্রতিকৃতির শিল্পী শ্রীমতী খুশবু আকাশ দাভড়া জানিয়েছেন যে এই শিল্প নির্দশনটিতেখচিত রয়েছে ৫ লক্ষেরও বেশি মুক্তো। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের তন্তু ব্যবহার করাহয়েছে এটি তৈরি করার জন্য। ৭ ফুট বাই ৭ ফুট আকৃতির এই শিল্প নির্দশনটি সম্পূর্ণকরতে সময় লেগেছে ৮৫০ ঘন্টা।
প্রধানমন্ত্রীকেএই শিল্প নির্দশন উপহার দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজকোটের সাংসদ শ্রীমোহনভাই কুন্ডরিয়া।


