অ্যানথ্রোপিক-এর সিইও মি: ড্যারিও অ্যামোদেই আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলের প্রসারের প্রেক্ষিতে অ্যানথ্রোপিক-এর ভূমিকা নিয়ে তাঁরা আলোচনা করেন। বিশেষ প্রাধান্য পায় ক্লড কোডের বিষয়টি- যার ব্যবহার জুনের পর থেকে এ দেশে পাঁচ গুণ বেড়ে গেছে। ভারতের প্রাণবন্ত প্রযুক্তি পরিমণ্ডল এবং মানব সম্পদের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অ্যানথ্রোপিক-এর অংশীদারিত্বের মাধ্যমে এদেশের শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা এবং কৃষি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আরও বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। অন্তর্ভুক্তিমূলক বিকাশের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ভারতের উদ্যোগের প্রশংসা করেন মিঃঅ্যামোদেই।
@DarioAmodei”
Glad to meet you. India’s vibrant tech ecosystem and talented youth are driving AI innovation that is human-centric and responsible. We welcome Anthropic’s expansion and look forward to working together to harness AI for growth across key sectors.@DarioAmodei https://t.co/XgsZb70uyJ
— Narendra Modi (@narendramodi) October 11, 2025


