প্রধানমন্ত্রী উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধারকাজে যুক্ত সংশ্লিষ্ট সকলের উদ্যমকে প্রণাম জানিয়েছেন
উদ্ধারকাজের সাফল্যে সকলে আবেগপ্লুত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস ও ধৈর্য্যের প্রশংসা করেছেন
শ্রমিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধারকাজে যুক্ত সংশ্লিষ্ট সকলের উদ্যমকে প্রণাম জানিয়েছেন। 

শ্রী মোদী বলেছেন, সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সাফল্যে সকলে আবেগপ্লুত। তিনি উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস ও ধৈর্য্যের প্রশংসা করেছেন এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। এই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত সকলে দলগতভাবে মানবিক কোনো উদ্যোগে কাজ করার ক্ষেত্রে এক নজির সৃষ্টি করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন ;

“উত্তরকাশিতে আমাদের শ্রমিক ভাইদের উদ্ধারকাজে সাফল্য সকলকে আবেগপ্লুত করে তুলেছে। 

সুড়ঙ্গের মধ্যে যাঁরা আটকে ছিলেন, তাঁদের বলি, আপনারা যে সাহস ও ধৈর্য্যের পরিচয় দিয়েছেন, তা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও কুশল কামনা করি।

দীর্ঘ প্রতীক্ষার পর এখন আমাদের এই বন্ধুরা তাঁদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হচ্ছেন যা খুবই আনন্দের। উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটাত্মীয়রা সংকটের এই সময়ে যে সাহস ও সংযমের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসার যোগ্য।

আমি এই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে প্রনাম জানাই। তাঁদের কৌশল এবং সংকল্প পূরণের মানসিকতার জন্যই আমাদের শ্রমিক ভাইরা নতুন জীবন ফিরে পেয়েছেন। এই অভিযানের সঙ্গে যুক্ত সকলে দলগতভাবে মানবিক কোনো উদ্যোগে কাজ করার ক্ষেত্রে অনন্য এক নজির সৃষ্টি করেছেন।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore

Media Coverage

Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 এপ্রিল 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived