The programme showcases the state's immense potential as a thriving hub for investment and business opportunities: PM
Eastern India is a growth engine in the development of the country, Odisha plays a key role in this: PM
Today, India is moving on a path of development driven by the aspirations of crores of people: PM
Odisha is truly Outstanding, Odisha symbolises the Optimism and Originality of New India, Odisha is a land of Opportunities, and the people here have always shown a passion to Outperform: PM
India is focusing on green future and green tech: PM
For 21st century India, this era is all about connected infrastructure and multi-modal connectivity: PM
Odisha holds immense potential for tourism: PM
With a vast pool of young talent and a massive audience for concerts, India has great possibilities for a thriving concert economy: PM

জয় জগন্নাথ! 

ওড়িশার রাজ্যপাল শ্রী হরি বাবু, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, ওড়িশা সরকারের মন্ত্রীগণ, সাংসদ, বিধায়কগণ, শিল্প বাণিজ্য মহলের শীর্ষস্থানীয় উদ্যোগপতিগণ এবং আমার প্রিয় ওড়িশার ভাই ও বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। 

জানুয়ারি মাসে অর্থাৎ ২০২৫-এর শুরুতে এটা আমার দ্বিতীয় ওড়িশা সফর। এই তো কদিন আগে আমি এখানে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছি। এখন আজ আমি উৎকর্ষ ওড়িশা কনক্লেভে আপনাদের সঙ্গে। আমাকে বলা হয়েছে এটাই ওড়িশায় সব চেয়ে বড় বাণিজ্য সম্মেলন। আগের তুলনায় পাঁচ ছয় গুণ বেশি বিনিয়োগকারী এতে অংশ নিচ্ছেন। আমি ওড়িশার মানুষ, ওড়িশা সরকারকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য অভিনন্দন জানাই। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। 

বন্ধুগণ, 

আমি মনে করি পূর্ব ভারত দেশের উন্নয়নে চালিকাশক্তি। এবং তাতে ওড়িশার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইতিহাস সাক্ষী যখন ভারত, ভারতের একটা বড় ভাগীদারি ছিল আন্তর্জাতিক উন্নয়নে, পূর্ব ভারতের একটা উল্লেখযোগ্য অবদান ছিল। পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ শিল্পতালুক, বন্দর, বাণিজ্য তালুক ছিল এবং তাতে ওড়িশার একটা বড় ভাগ ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যে ওড়িশা ছিল প্রধান কেন্দ্র। প্রাচীন বন্দরগুলি ছিল এখানে যা একরকম ভারতে ঢোকার প্রবেশদ্বার। এমনকি, আজও ওড়িশায় প্রতি বছর বালি যাত্রা উদযাপন করা হয়। সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসেছিলেন এবং তিনি এও বললেন হয় তো তাঁর ডিএনএ-তে ওড়িশা আছে।

বন্ধুগণ, 

ওড়িশা সেই ঐতিহ্য বহন করছে, যা ওড়িশাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করেছে। এই একবিংশ শতাব্দীতে ওড়িশা তার উজ্জ্বল পরম্পরার পুনরুজ্জীবন ঘটাচ্ছে। সম্প্রতি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ওড়িশা সফর করেছেন। সিঙ্গাপুর ওড়িশার সঙ্গে সম্পর্ক নিয়ে অত্যন্ত উত্তেজিত। আসিয়ান দেশগুলি ওড়িশার সঙ্গে বাণিজ্য এবং ঐতিহ্যের সংযোগকে শক্তিশালী করতে আগ্রহ দেখিয়েছে। আজ এই অঞ্চলে সম্ভাবনার অনেক দরজা খুলে গেছে, যা স্বাধীনতার পর থেকে কখনও হয়নি। এখানে উপস্থিত প্রত্যেক বিনিয়োগকারীকে আমি আরও একবার বলছি যা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন – এটাই সময়, এটাই সঠিক সময়। ওড়িশার এই উন্নয়নের যাত্রায় আপনাদের লগ্নি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দেবে, এটা মোদীর গ্যারান্টি। 

বন্ধুগণ, 

আজ ভারত উন্নয়নের এমন পথে এগোচ্ছে যা কোটি কোটি মানুষের প্রত্যাশা দ্বারা চালিত। এটা এআই-এর যুগ। কৃত্রিম মেধা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভারতের জন্য এটা শুধুমাত্র এআই নয়, এটা অ্যাসপিরেশন অফ ইন্ডিয়া, আমাদের শক্তি এবং প্রত্যাশা তখনই বাড়ে যখন মানুষের প্রয়োজন মিটে যায়। আজ দেশ দেখতে পাচ্ছে গত দশকে কোটি কোটি দেশবাসীর ক্ষমতায়নের উপকারিতা। ওড়িশাও এই প্রত্যাশার অঙ্গ। ওড়িশা অনুপম, ওড়িশা আশা এবং নতুন ভারতের প্রকৃত সত্তার প্রতীক। ওড়িশায় অনেক সুযোগ আছে। এখানকার মানুষ সময়ে সময়ে তাঁদের কাজের জন্য আগ্রহ দেখিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে গুজরাটে ওড়িশা থেকে আগত মানুষের দক্ষতা, কঠোর পরিশ্রম এবং সততার সাক্ষী থেকেছি। সেই জন্য আজ ওড়িশায় যখন নতুন সুযোগ তৈরি হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস ওড়িশা খুব শীঘ্রই উন্নয়নের এমন উচ্চতায় পৌঁছোবে যা কেউ কখন ভাবতে পারেনি। আমি খুশি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির গোটা দলই ওড়িশার উন্নয়নে গতি আনতে তৎপর। ওড়িশা ভারতের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ, পেট্রোকেমিক্যাল, বন্দর কেন্দ্রিক উন্নয়ন, মৎস্যশিল্প, আইটি, শিক্ষাপ্রযুক্তি, বস্ত্র, পর্যটন, খনি, স্বচ্ছ শক্তির মতো প্রত্যেকটি শিল্পে অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য হয়ে উঠবে। 

 

বন্ধুগণ, 

আজ ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে দ্রুত এগিয়েছে। ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির মাইলফলক খুব দূরে নয়। গত দশকে ভারতে উৎপাদন শিল্পের শক্তির বিকাশ ঘটতে শুরু করেছে। ভারতের অর্থনীতির প্রসারে দুটি প্রধান স্তম্ভ, একটি আমাদের উদ্ভাবন পরিষেবা ক্ষেত্র এবং আর একটি ভারতের গুণমানসম্পন্ন পণ্য। দেশের দ্রুত অগ্রগতি শুধুমাত্র কাঁচামাল রপ্তানির ওপর নির্ভর করে সম্ভব নয়। সেই কারণে, আমরা সমগ্র পরিমণ্ডলটির পরিবর্তন ঘটাচ্ছি। নতুন লক্ষ্য নিয়ে কাজ করছি। এখান থেকে খনিজ উত্তোলন করে এবং তা বিশ্বের অন্য দেশে রপ্তানি করার একটা ধারা ছিল। সেখানে যুক্ত হতো নতুন মূল্য। নতুন একটি পণ্য তৈরি করা হতো এবং তা ভারতে ফিরে আসতো, এটা মোদীর কাছে গ্রহণযোগ্য নয়। ভারত এখন সেই ধারার পরিবর্তন ঘটাচ্ছে। এখানকার সমুদ্র থেকে সমুদ্রজাত খাবার তোলা হচ্ছে, সেটা বিদেশের অন্য কোন দেশে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং বাজারে পৌঁছোচ্ছে। ভারত এই ধারারও পরিবর্তন ঘটাচ্ছে। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করছে, যেখানে ওড়িশায় প্রাপ্ত সম্পদ সংক্রান্ত শিল্প স্থাপন করা হবে। আজকের উৎকর্ষ ওড়িশা কনক্লেভ সেই স্বপ্ন পূরণ করার একটি মাধ্যম। 

বন্ধুগণ, 

আজ বিশ্ব সুস্থায়ী জীবনশৈলী নিয়ে আলোচনা করছে, স্বচ্ছ ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আজ স্বচ্ছ কর্মসংস্থানের সম্ভাবনাও অনেক বেড়েছে। আমাদের সময়ের প্রয়োজন ও চাহিদার সঙ্গে নিজেদের পাল্টাতে হবে, তার সঙ্গে মানিয়ে নিতে হবে। এই ভাবনা নিয়ে ভারত জোর দিচ্ছে গ্রিন ফিউচার, গ্রিন টেকের ওপর। সেটা সৌরশক্তি হোক বা বায়ুশক্তি, হাইড্রো, গ্রিন হাইড্রোজেন – এই সবই উন্নত ভারতের শক্তি নিরাপত্তাকে জোরদার করছে। ওড়িশায় এগুলির অনেক সম্ভাবনা আছে। আজ দেশে আমরা জাতীয় স্তরে গ্রিন হাইড্রোজেন মিশন ও সোলার পাওয়ার মিশন শুরু করেছি। ওড়িশাতেও বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি সংক্রান্ত শিল্পের প্রসারে। হাইড্রোজেন এনার্জি উৎপাদনে এখানে অনেক পদক্ষেপ করা হয়েছে। 

বন্ধুগণ, 

গ্রিন এনার্জির পাশাপাশি ওড়িশায় পেট্রোকেমিক্যাল এবং পেট্রোকেমিক্যাল ক্ষেত্রের প্রসারে কাজ চলছে। পারাদ্বীপ এবং গোপালপুরে শিল্প পার্ক এবং বিনিয়োগ অঞ্চল তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে লগ্নির অনেক সম্ভাবনা রয়েছে। আমি ওড়িশা সরকারকে অভিনন্দন জানাতে চাই যে তারা ওড়িশার বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা দেখে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে এবং নতুন পরিমণ্ডল গড়ে তুলছে। 

 

বন্ধুগণ, 

একবিংশ শতাব্দীর ভারতের জন্য এটা সংযুক্ত পরিকাঠামো, বহুমুখী সংযোগের যুগ। ভারতে আজ যে হারে এবং দ্রুততার সঙ্গে বিশেষ ধরনের পরিকাঠামো তৈরি করা হচ্ছে, তাতে ভারত লগ্নির জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। পূর্ব এবং পশ্চিম উপকূলকে যুক্ত করা হয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে। দেশের একটি বড় অংশ যা চারপাশে ভূমি দ্বারা রুদ্ধ তারও সাগরের সঙ্গে সহজে সংযোগ গড়ে তোলা হচ্ছে। আজ এমন ধরনের ডজন ডজন শিল্প শহর তৈরি হচ্ছে দেশে যেখানে সহজে কাজ শুরু করার সবরকম সুবিধা আছে। ওড়িশাতেও একই ধরনের সম্ভাবনা আছে। কয়েক হাজার কোটি টাকার রেল এবং জাতীয় সড়ক সংক্রান্ত প্রকল্পের কাজ চলছে এখানে। ওড়িশায় শিল্পের লজিস্টিক খরচ কমাতে সরকার এখানে বন্দরগুলির সঙ্গে শিল্প তালুকের সংযোগ ঘটাচ্ছে। পুরোনো বন্দরের সম্প্রসারণের পাশাপাশি নতুন বন্দরও তৈরি করা হচ্ছে এখানে। অর্থাৎ নীল অর্থনীতিতেও ওড়িশা দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য হয়ে উঠতে চলেছে। 

বন্ধুগণ, 

সরকারের এই সব প্রয়াসের মধ্যে আমার কিছু অনুরোধ রয়েছে আপনাদের কাছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত কিছু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। ভারত বিচ্ছিন্ন সরবরাহ শৃঙ্খল এবং আমদানি ভিত্তিক সরবরাহ শৃঙ্খলের ওপর বেশি নির্ভর করতে পারে না। ভারতে আমাদের নিজেদের একটি শক্তিশালী সরবরাহ এবং মূল্যশৃঙ্খল তৈরি করতে হবে, যার ওপর আন্তর্জাতিক ওঠা-নামার প্রভাব কম পড়বে। এটা সরকারের পাশাপাশি শিল্পমহলেও একটি বড় দায়িত্ব। সেই জন্য আপনারা যে শিল্পের সঙ্গেই যুক্ত থাকুন না কেন এর সঙ্গে যুক্ত এমএসএমই-গুলিকে সাহায্য করুন, তাদের হাত ধরুন, যতটা সম্ভব বেশি তরুণ স্টার্টআপদের সাহায্য করা উচিত। 

 

বন্ধুগণ, 

বর্তমানে কোন শিল্পই নতুন প্রযুক্তি ছাড়া বাড়তে পারে না। এই পরিস্থিতিতে গবেষণা ও উদ্ভাবন অত্যন্ত জরুরী। দেশে গবেষণা সংক্রান্ত একটি প্রাণবন্ত পরিমণ্ডল গড়ে তুলছে সরকার। এর জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। ইন্টার্নশিপ এবং দক্ষতা উন্নয়নের জন্য একটি বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এতেও প্রত্যেকেই চায়, শিল্প খোলাখুলি এগিয়ে এসে সরকারকে সাহায্য করুক। ভারতের গবেষণা পরিমণ্ডল যত বড় এবং ভালো হবে আমাদের শিল্প সরাসরি উপকৃত হবে। শিল্পমহল এবং ওড়িশা সরকারের সকলকে আমার অনুরোধ এখানে একটা আধুনিক পরিমণ্ডল গড়ে তুলুন একসঙ্গে মিলে। এমন একটা পরিমণ্ডল যা ওড়িশার প্রত্যাশার সঙ্গে মেলে এবং এখানকার তরুণদের সামনে নতুন নতুন সুযোগ এনে দেয়। এতে ওড়িশার তরুণ সমাজ এখানে আরও অনেক বেশি কাজের সুযোগ পাবে। ওড়িশার প্রগতি হবে, ওড়িশার ক্ষমতায়ন হবে, ওড়িশার সমৃদ্ধি ঘটবে। 

বন্ধুগণ, 

আপনারা সকলেই বিদেশে বেড়াতে যান। সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলেন। আপনারা বুঝতে পারবেন সব জায়গায় ভারতকে জানার বোঝার জন্য একটা আগ্রহ আছে। ভারতকে জানার একটা বড় গন্তব্য ওড়িশা। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। ইতিহাস, বিশ্বাস, আধ্যাত্মিকতা, গভীর অরণ্য, পর্বত, সমুদ্র সব দেখা যায় এক জায়গায়। এই রাজ্যটি উন্নয়ন এবং ঐতিহ্যের একটি চমৎকার আদর্শ। এই ভাব নিয়ে আমরা ওড়িশায় জি-২০-র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। জি-২০-র প্রধান অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কোণারক সূর্য মন্দির পরিদর্শন রেখেছিলাম। উৎকর্ষ ওড়িশায় আমাদের ওড়িশার পর্যটন সম্ভাবনাও খুঁজে দেখতে হবে। এর ৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ উপকূল, ৩৩ শতাংশের বেশি বনাঞ্চল, প্রকৃতি পর্যটনের অসীম সম্ভাবনা, রোমহর্ষক পর্যটন আপনাদের জন্য অপেক্ষা করছে। বর্তমানে ভারতের মূল লক্ষ্য ওয়েড ইন ইন্ডিয়া, আজকের ভারতের মন্ত্র হিল ইন ইন্ডিয়া এবং এই জন্য ওড়িশার প্রকৃতি, এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সহায়ক। 

বন্ধুগণ, 

আজ ভারতে কনফারেন্স ট্যুরিজম অনেক সম্ভাবনা তৈরি করছে। দিল্লির ভারত মণ্ডপম এবং যশোভূমির মতো অনুষ্ঠানস্থল এর জন্য বড় কেন্দ্র হয়ে উঠছে। ভুবনেশ্বরও একটি ভালো কনভেনশন সেন্টারের সুবিধা পেতে পারে। এই সংক্রান্ত আর একটি নতুন ক্ষেত্র কনসার্ট ইকনমি। এমন একটা দেশ যেখানে সঙ্গীত, নৃত্য, কথকতার প্রাচীন ঐতিহ্য আছে, যেখানে তরুণ সম্প্রদায়ের সংখ্যা অনেক, তারা কনসার্টের বড় শ্রোতা হতে পারে। কনসার্ট ইকনমির অনেক সম্ভাবনা আছে। আপনারা গত ১০ বছরে দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্টের জনপ্রিয়তা ও চাহিদা বেড়েছে। গত কয়েকদিনে আপনারা নিশ্চিত দেখে থাকবেন মুম্বাই এবং আমেদাবাদে অনুষ্ঠিত ‘কোল্ডপ্লে কনসার্ট’-এর চমৎকার ছবি। এটাই প্রমাণ ভারতে লাইভ কনসার্টের কত সুযোগ আছে। সারা বিশ্বের বড় বড় শিল্পীরা, এমনকি বড় শিল্পীরা ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কনসার্ট ইকনমিও পর্যটন বাড়ায় এবং অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। আমি রাজ্যগুলি এবং বেসরকারি ক্ষেত্রকে কনসার্ট অর্থনীতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং দক্ষতার ওপর জোর দেওয়ার আবেদন জানাচ্ছি। সে ইভেন্ট ম্যানেজমেন্টই হোক বা শিল্পীদের তৈরি করা, নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থায় সব ক্ষেত্রেই নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। 

 

বন্ধুগণ, 

আগামী মাসে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল সামিট অর্থাৎ ওয়েভস আয়োজিত হতে চলেছে ভারতে। এটাও একটা বড় অনুষ্ঠান হবে। বিশ্বে ভারতকে সৃষ্টিশীল শক্তি হিসেবে নতুন পরিচিত দেবে। রাজ্যগুলিতে এধরনের অনুষ্ঠান থেকে পাওয়া রাজস্ব, যে ধারণা তৈরি হবে তাও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এবং ওড়িশাতেও এই ধরনের অনেক সুযোগ আছে। 

বন্ধুগণ, 

উন্নত ভারত গঠনে ওড়িশার বড় ভূমিকা আছে। ওড়িশার মানুষ সমৃদ্ধ ওড়িশা গড়তে শপথ নিয়েছে। এই শপথকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার যথাসম্ভব সাহায্য করছে। ওড়িশা সম্পর্কে আমার ভালোবাসার কথা আপনারা সকলে জানেন। প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রায় ৩০ বার এখানে এসেছি। স্বাধীনতার পর থেকে সব প্রধানমন্ত্রীর মোট সফরের তুলনায় আমি এখানে বেশিবার এসেছি, সে আপনাদের ভালোবাসা। আমি এখানবার বেশিরভাগ জেলাতেই গেছি। ওড়িশার সম্ভাবনার ওপর আমার আস্থা আছে। এখানকার মানুষের ওপর আমার আস্থা আছে। আমার বিশ্বাস আপনাদের সকলের লগ্নি, আপনাদের ব্যবসা এবং ওড়িশার অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

আমি আরও একবার ওড়িশার মানুষ এবং ওড়িশার সরকারকে এই চমৎকার অনুষ্ঠানের জন্য অভিনন্দন জানাই, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে সব মহান মানুষ ওড়িশায় সম্ভাবনার পথ খুঁজছেন, ওড়িশা সরকার এবং ভারত সরকার পূর্ণ শক্তি নিয়ে আপনাদের পাশে আছে। আরও একবার আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। 

(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে)

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress

Media Coverage

Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23, 2026
Today, India is moving forward with a new confidence; Now India faces challenges head-on: PM
From the Gulf to the Global West and from the Global South to neighbouring countries, India is a trusted partner for all: PM
What gets measured gets improved and ultimately gets transformed: PM
This is the new India, It is leaving no stone unturned for development: PM

नमस्कार!

पिछले कुछ समय में मुझे एक-दो बार टीवी9 भारतवर्ष देखने का मौका मिला है। नॉर्मली भी युद्धों और मिसाइलों पर आपका बहुत फोकस होता है और आजकल तो आपको कंटेंट की ओवरफीडिंग हो रही है। बड़े-बड़े देश टीवी9 को इतना सारा कंटेंट देने पर तुले हुए हैं, लेकिन On a Serious Note, आज विश्व जिन गंभीर परिस्थितियों से गुजर रहा है, वो अभूतपूर्व है और बेहद गंभीर है। और इन स्थितियों के बीच, आज टीवी-9 नेटवर्क ने विचारों का एक बेहद महत्वपूर्ण मंच बनाया है। आज इस समिट में आप सभी India and the world, इस विषय पर चर्चा कर रहे हैं। मैं आप सबको बधाई देता हूं। इस समिट के लिए अपनी शुभकामनाएं देता हूं। सभी अतिथियों का अभिनंदन करता हूं।

साथियों,

आज जब दुनिया, conflicts के कारण उलझी हुई है, जब इन conflicts के दुष्प्रभाव पूरी दुनिया पर दिख रहे हैं, तब India and the world की बात करना बहुत ही प्रासंगिक है। भारत आज वो देश है, जिसकी अर्थव्यवस्था तेजी से आगे बढ़ रही है। 2014 के पहले की स्थितियों को पीछे छोड़कर के आज भारत एक नए आत्मविश्वास के साथ आगे बढ़ रहा है। अब भारत चुनौतियों को टालता नहीं है बल्कि चुनौतियों से टकराता है। आप बीते 5-6 साल में देखिए, कोरोना की महामारी के बाद चुनौतियां एक के बाद एक बढ़ती ही गई हैं। ऐसा कोई साल नहीं है, जिसने भारत की, भारतीयों की परीक्षा न ली हो। लेकिन 140 करोड़ देशवासियों के एकजुट प्रयास से भारत हर आपदा का सामना करते हुए आगे बढ़ रहा है। इस समय युद्ध की परिस्थितियों में भी भारत की नीति और रणनीति देखकर, भारत का सामर्थ्य देखकर दुनिया के अनेकों देश हैरान हैं। हमारे यहां कहावत है, सांच को आंच नहीं। 28 फरवरी से दुनिया में जो उथल-पुथल मची है, इन कठोर विपरीत परिस्थितियों में भी भारत प्रगति के, विकास के, विश्वास के संकल्प के साथ आगे बढ़ रहा है। इन 23 दिनों में भारत ने अपनी Relationship Building Capacity दिखाई है, Decision Making Capacity दिखाई है और Crisis Management Capacity दिखाई है।

साथियों,

आज जब दुनिया इतने सारे खेमों में बंटी हुई है, भारत ने अभूतपूर्व और अकल्पनीय bridges बनाए हैं। Gulf से लेकर Global West तक, Global South से लेकर पड़ोसी देशों तक भारत सभी का trusted partner है। कुछ लोग पूछते हैं, हम किसके साथ हैं? तो उनको मेरा जवाब यही है कि हम भारत के साथ हैं, हम भारत के हितों के साथ हैं, शांति के साथ हैं, संवाद के साथ हैं।

साथियों,

संकट के इसी समय में जब global supply chains डगमगा रही हैं, भारत ने diversification और resilience का मॉडल पेश किया है। Energy हो, fertilizers हों या essential goods अपने नागरिकों को कम से कम परेशानी हो, इसके लिए भारत ने निरंतर प्रयास किया है और आज भी कर रहे है।

साथियों,

जब राष्ट्रनीति ही राजनीति का मुख्य आधार हो, तब देश का भविष्य सर्वोपरि होता है। लेकिन जब राजनीति में व्यक्तिगत स्वार्थ हावी हो जाता है, तब लोग देश के फ्यूचर के बजाय अपने फ्यूचर के बारे में सोचते हैं। आप ज़रा याद कीजिए 2004 से 2010 के बीच क्या हुआ था? तब कांग्रेस सरकार के समय पेट्रोल-डीजल और गैस की कीमतों का संकट आया था और तब कांग्रेस ने देश की नहीं बल्कि अपनी सत्ता की चिंता की। उस वक्त कांग्रेस ने एक लाख अड़तालीस हज़ार करोड़ रुपए के ऑयल बॉन्ड जारी किए थे और प्रधानमंत्री मनमोहन सिंह जी ने खुद कहा था कि वो आने वाली पीढ़ी पर कर्ज का बोझ डाल रहे हैं। यह जानते हुए भी कि ऑयल बॉन्ड का फैसला गलत है, जो रिमोट कंट्रोल से सरकार चला रहे थे, उन लोगों ने अपनी सत्ता बचाने के लिए यह गलत निर्णय किया क्योंकि जवाबदेही उस समय नहीं होनी थी, उस बॉन्ड पर री-पेमेंट 2020 के बाद होनी थी।

साथियों,

बीते 5-6 वर्षों में हमारी सरकार ने कांग्रेस सरकार के उस पाप को धोने का काम किया है, और इस धुलाई का खर्चा कम नहीं आया है, ऐसी लाँड्री आपने देखी नहीं होगी। 1 लाख 48 हज़ार करोड़ रुपए की जगह, देश को 3 लाख करोड़ रुपए से अधिक की पेमेंट करनी पड़ी क्योंकि इसमें ब्याज भी जुड़ गया था। यानी हमने करीब-करीब दोगुनी राशि चुकाने के लिए मजबूर हुए। आजकल कांग्रेस के जो नेता बयानों की मिसाइलें दाग रहे हैं, मिसाइल आई तो टीवी9 को मजा आएगा, उनकी इस विषय का जिक्र आते ही बोलती बंद हो जाती है।

साथियों,

पश्चिम एशिया में बनी परिस्थितियों पर मैंने आज लोकसभा में अपना वक्तव्य दिया है। दुनिया में जहां भी युद्ध हो रहे हैं, वो भारत की सीमा से दूर हैं। लेकिन आज की व्यवस्थाओं में कोई भी देश युद्धों से दुष्प्रभाव से दूर रहे, ऐसा संभव नहीं होता। अनेक देशों में तो स्थिति बहुत गंभीर हो चुकी है। और इन हालातों में हम देख रहे हैं कि राजनीतिक स्वार्थ से भरे कुछ लोग, कुछ दल, संकट के इस समय में भी अपने लिए राजनीतिक अवसर खोज रहे हैं। इसलिए मैं टीवी9 के मंच से फिर कहूंगा, यह समय संयम का है, संवेदनशीलता का है। हमने कोरोना महासंकट के दौरान भी देखा है, जब देशवासी एकजुट होकर संकट का सामना करते हैं, तो कितने सार्थक परिणाम आते हैं। इसी भाव के साथ हमें इस युद्ध से बनी परिस्थितियों का सामना करना है।

साथियों,

दुनिया की हर उथल-पुथल के बीच, भारत ने अपनी प्रगति की गति को भी बनाए रखा है। अगर मैं 28 फरवरी को युद्ध शुरू होने के बाद, बीते 23 दिनों का ही ब्यौरा दूं, तो पूरब से पश्चिम तक, उत्तर से दक्षिण तक देश में हजारों करोड़ के डेवलपमेंट प्रोजेक्ट्स का काम हुआ है। दिल्ली मेट्रो रेल के महत्वपूर्ण कॉरिडोर्स का लोकार्पण, सिलचर का हाई स्पीड कॉरिडोर का शिलान्यास, कोटा में नए एयरपोर्ट का शिलान्यास, मदुरै एयरपोर्ट को इंटरनेशनल एयरपोर्ट का दर्जा देना, ऐसे अनेक काम बीते 23 दिनों में ही हुए हैं। बीते एक महीने के दौरान ही औद्योगिक विकास को गति देने के लिए भव्य स्कीम को मंजूरी दी गई है। इसके तहत देशभर में 100 plug-and-play industrial parks विकसित किए जाएंगे। देश में Small Hydro Power Development Scheme को भी हरी झंडी दी गई है। इससे आने वाले वर्षों में 1,500 मेगावाट नई hydro power capacity जोड़ी जाएगी। इसी दौरान जल जीवन मिशन को साल 2028 तक बढ़ाने का निर्णय लिया गया है। किसानों के हित में भी अनेक बड़े निर्णय लिए गए हैं। बीते एक महीने में ही पीएम किसान सम्मान निधि के तहत 18 हजार करोड़ रुपए से अधिक सीधे किसानों के खातों में ट्रांसफर किए गए हैं। और जो हमारे MSMEs हैं, जो हमारे निर्यातक हैं, उनके लिए भी करीब 500 करोड़ रुपए के राहत पैकेज की भी घोषणा की गई है। यह सारे कदम इस बात का प्रमाण हैं कि विकसित भारत बनाने के लिए देश कितनी तेज गति से काम कर रहा है।

साथियों,

Management की दुनिया में एक सिद्धांत कहा जाता है - What gets measured, gets managed. लेकिन मैं इसमें एक बात और जोड़ना चाहता हूं, What gets measured, gets improved और ultimately, gets transformed. क्योंकि आकलन जागरूकता पैदा करता है। आकलन जवाबदेही तय करता है और सबसे महत्वपूर्ण आकलन संभावनाओं को जन्म देता है।

साथियों,

अगर आप 2014 से पहले के 10-11 साल और 2014 के बाद के 10-11 साल का आप आकलन करेंगे, तो यही पाएंगे कि कैसे इसी सिद्धांत पर चलते हुए, भारत ने हर सेक्टर को Transform किया है। जैसे पहले हाईवे बनते थे, करीब 11-12 किलोमीटर प्रति दिन की रफ्तार से, आज भारत करीब 30 किलोमीटर प्रतिदिन की स्पीड से हाईवे बना रहा है। पहले पोर्ट्स पर शिप का Turnaround Time, 5-6 दिन का होता था। आज वही काम, करीब-करीब 2 दिन से भी कम समय में पूरा हो रहा है। पहले Startup Culture के बारे में चर्चा ही नहीं होती थी। 2014 से पहले, हमारे देश में 400-500 स्टार्ट अप्स ही थे। आज भारत में 2 लाख से ज्यादा रजिस्ट्रर्ड स्टार्ट अप्स हैं। पहले मेडिकल education में सीटें भी सीमित थीं, करीब 50-55 हजार MBBS seats थीं, आज यह बढ़कर सवा लाख से ज्यादा हो चुकी हैं। पहले देश के Banking system से भी करोड़ों लोग बाहर थे। देश में सिर्फ 25 करोड़ के आसपास ही बैंक account थे। वहीं जनधन योजना के माध्यम से 55 करोड़ से ज्यादा बैंक अकाउंट खुले हैं। पहले हमारे देश में airports की संख्या भी 70 से कम थी। आज एयरपोर्ट्स की संख्या भी बढ़कर 160 से ज्यादा हो चुकी है।

साथियों,

पहले भी योजनाएं तो बनती थीं, लेकिन आज फर्क है, आज परिणाम दिखते हैं। पहले गति धीमी थी, आज भारत fastrack पर है। पहले संभावनाएं भी अंधकार में थीं, आज संकल्प सिद्धियों में बदल रहे हैं। इसलिए दुनिया को भी यह संदेश मिल रहा है कि यह नया भारत है। यह अपने विकास के लिए कोई कोर-कसर बाकी नहीं छोड़ रहा है।

साथियों,

आज हमारा प्रयास है कि अतीत में विकास का जो असंतुलन पैदा हो गया था, उसको अवसरों में बदला जाए। अब जैसे हमारा पूर्वी भारत है। हमारा पूर्वी भारत संसाधनों से समृद्ध है, दशकों तक वहां जिन्होंने सरकारें चलाई हैं, उनकी उपेक्षा ने पूर्वी भारत के विकास पर ब्रेक लगा दी थी। अब हालात बदल रहे हैं। जिस असम में कभी गोलियों की आवाज सुनाई देती थी, आज वहां सेमीकंडक्टर यूनिट बन रही है। ओडिशा में सेमीकंडक्टर से लेकर पेट्रोकेमिकल्स तक अनेक नए-नए सेक्टर का विकास हो रहा है। जिस बिहार में 6-7 दशक में गंगा जी पर एक बड़ा पुल बन पाया था एक, उस बिहार में पिछले एक दशक में 5 से ज्यादा नए पुल बनाए गए हैं। यूपी में कभी कट्टा मैन्युफैक्चरिंग की कहानियां कही जाती थीं, आज यूपी, मोबाइल फोन मैन्युफैक्चरिंग में दुनिया में अपनी पहचान बना रहा है।

साथियों,

पूर्वी भारत का एक और बड़ा राज्य पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, एक समय में भारत के कल्चर, एजुकेशन, इंडस्ट्री और ट्रेड का हब होता था। बीते 11 वर्षों में केंद्र सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए बड़ी मात्रा में निवेश किया है। लेकिन दुर्भाग्य से, आज वहां एक ऐसी निर्मम सरकार है, जो विकास पर ब्रेक लगाकर बैठी है। TV9 बांग्ला के जो दर्शक हैं, वो जानते हैं कि बंगाल में आयुष्मान योजना पर निर्मम सरकार ने ब्रेक लगाया हुआ है। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना पर ब्रेक लगाया हुआ है। पीएम आवास योजना पर ब्रेक लगाया हुआ है। चाय बागान श्रमिकों के लिए शुरू हुई योजना के लिए ब्रेक लगाया हुआ है। यानी विकास और जनकल्याण से ज्यादा प्राथमिकता निर्मम सरकार अपने राजनीतिक स्वार्थ को दे रही है।

साथियों,

देश में इस तरह की राजनीति की शुरुआत जिस दल ने की है, वो अपने गुनाहों से बच नहीं सकती और वो पार्टी है - कांग्रेस। कांग्रेस पार्टी की राजनीति का एक ही लक्ष्य रहा है, किसी भी तरह विकास का विरोध और कांग्रेस यह तब से कर रही है, जब मैं गुजरात में था। गुजरात में वर्षों तक जनता ने हमें आशीर्वाद दिया, तो कांग्रेस ने उस जनादेश को स्वीकार नहीं किया। उन्होंने गुजरात की छवि पर सवाल उठाए, उसकी प्रगति को कटघरे में खड़ा किया और जब यही विश्वास पूरे देश में दिखाई दिया, तो कांग्रेस का विरोध भी रीजनल से नेशनल हो गया।

साथियों,

जब राजनीति में विरोध, विकास के विरोध में बदल जाए, जब आलोचना देश की उपलब्धियों पर सवाल उठाने लगे, तब यह सिर्फ सरकार का विरोध नहीं रह जाता, यह देश की प्रगति से असहज होने की मानसिकता बन जाती है। आज कांग्रेस इसी मानसिकता की गुलाम बन चुकी है। आज स्थिति यह है कि देश की हर सफलता पर प्रश्न उठाया जाता है, हर उपलब्धि में कमी खोजी जाती है और हर प्रयास के असफल होने की कामना की जाती है। कोविड के समय, देश ने अपनी वैक्सीन बनाई, तो कांग्रेस ने उस पर भी संदेह जताया। Make in India की बात हुई, तो कहा गया कि यह सफल नहीं होगा, बब्बर शेर कहकर इसका मजाक उड़ाया गया। जब देश में डिजिटल इंडिया अभियान शुरू हुआ, तो उसका मजाक उड़ाया गया। लेकिन हर बार यह कांग्रेस का दुर्भाग्य और देश का सौभाग्य रहा कि भारत ने हर चुनौती को सफलता में बदला। आज भारत दुनिया की सबसे बड़ी वैक्सीनेशन ड्राइव का उदाहरण है। भारत डिजिटल पेमेंट्स में दुनिया का अग्रणी देश है। भारत मैन्युफैक्चरिंग और स्टार्टअप्स में नई ऊंचाइयों को छू रहा है।

साथियों,

लोकतंत्र में विरोध जरूरी होता है। लेकिन विरोध और विद्वेष के बीच एक रेखा होती है। सरकार का विरोध करना लोकतांत्रिक अधिकार है। लेकिन देश को बदनाम करना, यह कांग्रेस की नीयत पर सवाल खड़ा करता है। जब विरोध इस स्तर तक पहुंच जाए कि देश की उपलब्धियां भी असहज करने लगें, तो यह राजनीति नहीं, यह दृष्टिकोण की समस्या है। अभी हमने ग्लोबल AI समिट में भी देखा है। जब पूरी दुनिया भारत में जुटी हुई थी, तो कांग्रेस के लोग कपड़े फाड़ने वहां पहुंच गए थे। इन लोगों को देश की इज्जत की कितनी परवाह है, यह इसी से पता चलता है। इसलिए आज आवश्यकता है कि देशहित को, दलहित से ऊपर रखा जाए क्योंकि अंत में राजनीति से ऊपर, राष्ट्र होता है, राष्ट्र का विकास होता है।

साथियों,

आज का यह दिन भी हमें यही प्रेरणा देता है। आज के ही दिन शहीद भगत सिंह, शहीद राजगुरु और शहीद सुखदेव ने देश के लिए सर्वोच्च बलिदान दिया था। आज ही, समाजवादी आंदोलन के प्रखर आदर्श डॉ. राम मनोहर लोहिया जी की जयंती भी है। यह वो प्रेरणाएं हैं, जिन्होंने देश को हमेशा स्व से ऊपर रखा है। देशहित को सबसे ऊपर रखने की यही प्रेरणा, भारत को विकसित भारत बनाएगी। यही प्रेरणा भारत को आत्मनिर्भर बनाएगी। मुझे पूरा विश्वास है कि टीवी9 की यह समिट भी भारत के आत्मविश्वास और दुनिया के भरोसे पर, भारतीयों पर जो भरोसा है, उस भरोसे को और सशक्त करेगी। आप सभी को मेरी तरफ से बहुत-बहुत शुभकामनाएं हैं और आपके बीच आने का अवसर दिया, आप सबसे मिलने का मौका लिया, इसलिए बहुत-बहुत धन्यवाद!

नमस्‍कार!