The passion of farmers for agriculture, innovation and sustainability is noteworthy: PM
The work done by Tamil Nadu in the field of paddy remains unmatched globally: PM
PM highlights Gujarat’s ‘Cattle Hostel’ Concept for Clean Villages and Efficient Livestock Care

কৃষক : ভানাক্কম !

প্রধানমন্ত্রী : নমস্কার ! আপনারা সবাই কি প্রাকৃতিক কৃষির সঙ্গে যুক্ত?

কৃষক : হ্যাঁ স্যার।

কৃষক : এটা হল সৌরশক্তিতে শুকনো কলা...

প্রধানমন্ত্রী : মানে কলা কাটার পর?

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : আপনারা এই বর্জ্য নিয়ে কী করেন?

কৃষক : এগুলো সবই কলার মূল্য সংযোজিত পণ্য, আর এটা বর্জ্য... স্যার এটা কলার বর্জ্য, আর এটা কলার মূল্য সংযোজন।

প্রধানমন্ত্রী : আপনাদের পণ্য কী অনলাইনে দেশ জুড়ে বিক্রি হয়?

কৃষক :  হ্যাঁ স্যার।

 

কৃষক :  আসলে এখানে তামিলনাড়ুর সবাই রয়েছে। সমস্ত কৃষক উৎপাদক সংস্থা- এফপিও, এমনকি ব্যক্তি হিসেবেও কৃষকরা অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রী : আচ্ছা।

কৃষক : আমরা সবকিছু করি: অনলাইনে বিক্রি, রপ্তানি, আমরা ভারতের সব স্থানীয় বাজার এবং সুপার মার্কেটেও বিক্রি করি স্যার। 

প্রধানমন্ত্রী : একটা এফপিও-তে একসঙ্গে কতজন কাজ করেন?

কৃষক : এক হাজার।

প্রধানমন্ত্রী : এক হাজার?

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : ও। একটা এলাকায় আপনারা কী শুধু কলারই চাষ করেন, নাকি নানা ধরনের ফলস থাকে?

কৃষক : বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফসল হয় স্যার। এখন আমাদের জিআই পণ্যও রয়েছে। 

প্রধানমন্ত্রী : আচ্ছা, আপনাদের ওটাও রয়েছে।

কৃষক : চার রকমের চা আছে। সবাই ব্ল্যাক টি-এর কথাই জানে। আর এটা হল... হোয়াইট টি। এইটা হচ্ছে উলং। আর এইটা ৪০ শতাংশ ফার্মেন্টেড টি, উলং টি ও গ্রিন টি। 

প্রধানমন্ত্রী : আজকাল হোয়াইট টি-এর বেশ বড় বাজার হয়েছে।

কৃষক :  হ্যাঁ স্যার।

 

কৃষক : বেগুন- এই সব কিছুই প্রাকৃতিক কৃষি থেকে।

প্রধানমন্ত্রী : এখন কি আম পাওয়া যাচ্ছে?
কৃষক : হ্যাঁ আম হ্যাঁ স্যার।

কৃষক : এগুলো অফ সিজনের আম। 

প্রধানমন্ত্রী : আজকাল তো এরও বেশ বড় বাজার হয়েছে। তাই না?

কৃষক : মরিঙ্গা।

প্রধানমন্ত্রী : মরিঙ্গা।

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : এই মরিঙ্গার পাতা নিয়ে আপনারা কী করেন?

কৃষক : আমরা মরিঙ্গার পাতা দিয়ে পাউডার বানিয়ে রপ্তানি করি স্যার।

প্রধানমন্ত্রী : এই পাউডারের তো...

কৃষক : হ্যাঁ চাহিদা আছে।

প্রধানমন্ত্রী : খুব চাহিদা।

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : প্রধানত কোন কোন দেশ এটা কেনে?

কৃষক : আমেরিকা, আফ্রিকার দেশগুলো আর জাপান। এছাড়া দক্ষিণপূর্ব এশিয়াতেও এর ভালো চাহিদা রয়েছে...

কৃষক : এগুলো সবই জিআই পণ্য। আমরা এখানে তামিলনাড়ুর ২৫টা জিআই পণ্য দেখিয়েছি। কুম্বাকোনামের পানপাতা, মাদুরাইয়ের জুঁই আর এইটাও মাদুরাই থেকে স্যার। সব পণ্যই এখানে রয়েছে। 

প্রধানমন্ত্রী : এগুলোর বাজার কোথায়?

কৃষক : ভারত জুড়ে স্যার। আর তামিলনাড়ুতে যে কোনও অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়। 

প্রধানমন্ত্রী : আমার কাশীর লোকজন কি এটা নেয়? আর তার বদলে তারা কি বেণারসী পান দেয়?

কৃষক : হ্যাঁ স্যার। 

কৃষক : এটা পালানি মুরুগা।

কৃষক : এই রকম ১০০রও বেশি পণ্য আছে স্যার। এক ধার থেকে মধু দিয়ে শুরু করে...

প্রধানমন্ত্রী : আর এর বাজার?

 

কৃষক : খুব বড় স্যার। এর চাহিদা প্রচুর। সারা বিশ্বের বাজারে মধুর চাহিদা রয়েছে।

কৃষক : আমাদের কাছে ধানের ১০০০-এর বেশি প্রজাতি রয়েছে... দামের দিক থেকে মিলেটের সমান স্যার।  

প্রধানমন্ত্রী : ধানের ক্ষেত্রে তামিলনাড়ু যা করে দেখিয়েছে...

কৃষক : হ্যাঁ স্যার। 

প্রধানমন্ত্রী : সারা বিশ্ব এখনও এর সঙ্গে পাল্লা দিতে পারছে না।

কৃষক : ঠিক বলেছেন স্যার।

প্রধানমন্ত্রী : হ্যাঁ।

কৃষক : স্যার, আমরা ধান, চাল এবং এর থেকে তৈরি সমস্ত মূল্যযুক্ত পণ্য রপ্তানি করি। সেগুলো সবই এখানে দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রী : তরুণ প্রজন্মের কৃষকরা প্রশিক্ষণ নিতে আসছে?

কৃষক : হ্যাঁ স্যার, এখন অনেকে আসছে।

প্রধানমন্ত্রী : তাঁরা নিশ্চয়ই অনেক প্রশ্ন করে। প্রথমেই তো তারা বিষয়টা বুঝতে পারবে না। পিএইচডি করার পর একজন এই কাজ করছেন ! তবে যখন তারা এর সুফলগুলি দেখতে পাই তখন আপনারা তাদের কী বোঝান?

কৃষক : আগে মানুষ তাদের পাগল ভাবতো। কিন্তু তারা এখন মাসে ২ লক্ষ টাকা করে উপার্জন করে। তারা এখন একজন কালেক্টরের থেকেও বেশি টাকা পায় স্যার। সেইজন্য এখন মানুষ তাদের থেকে প্রেরণা পায়।

প্রধানমন্ত্রী : তাহলে তো এখন কালেক্টররাও চাষ করতে চলে আসবেন।

কৃষক : আমরা ৭০০০ কৃষককে আমাদের ফার্মে প্রশিক্ষণ দিয়েছি। এটা প্রাকৃতিক কৃষি প্রকল্পের আওতায় স্বীকৃত মডেল ফার্ম। ৩০০০ কলেজ পড়ুয়াও এই প্রশিক্ষণ নিয়েছে।

প্রধানমন্ত্রী : আপনারা আপনাদের পণ্যের বাজার পান?

 

কৃষক : আমরা সরাসরি বাজারে বিক্রি করি এবং অন্যান্য দেশে রপ্তানি করি। তারপরে আমরা এইসব পণ্যে মূল্য সংযোজন করি- তেল, চুলের তেল, সাবান।

প্রধানমন্ত্রী : আপনাদের তৈরি চুলের তেল কারা কেনে?

প্রধানমন্ত্রী : আমি যখন গুজরাটে ছিলাম, তখন আমি ক্যাটল হস্টেল নামে একটা ভাবনার রূপায়ণ ঘটিয়েছিলাম। 

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : গ্রামের সমস্ত পশুকে ওই ক্যাটল হস্টেলে রাখা হত।

কৃষক : হ্যাঁ স্যার।

প্রধানমন্ত্রী : তাতে গোটা গ্রাম পরিচ্ছন্ন থাকত। আপনার কেবল একজন চিকিৎসক আর ব্যবস্থাপনার জন্য ৪-৫ জনকে দরকার হত। তাতেই এটা খুব ভালোভাবে চলত।

কৃষক : এই সব... আমরা বড় মাপে উৎপাদন করি এবং কাছের কৃষকদেরও দিয়ে দিই।

প্রধানমন্ত্রী : আপনারা কৃষকদেরও দেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba

Media Coverage

Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister hails India-UK Comprehensive Economic and Trade Agreement as a historic milestone for bilateral relations
June 17, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has expressed delight that the India-UK Comprehensive Economic and Trade Agreement will enter into force on 15 July 2026.

The Prime Minister said that the agreement will significantly boost bilateral trade and investment.

Shri Modi stated that the agreement will unlock numerous opportunities for Indian farmers, workers, MSMEs, startups and innovators and contribute meaningfully to the realisation of Viksit Bharat 2047.

The Prime Minister noted that both he and UK Prime Minister Keir Starmer, who are in Evian for the G7 Summit, are very happy with the significant momentum being added to India-UK economic ties.

The Prime Minister wrote on X;

“A historic milestone for India-UK relations.

Delighted to note that the India-UK Comprehensive Economic and Trade Agreement will enter into force on 15th July 2026.

This agreement will significantly boost our bilateral trade and investment.

It will also unlock numerous opportunities for Indian farmers, workers, MSMEs, startups and innovators and contribute meaningfully to the realisation of Viksit Bharat 2047.

Both PM Starmer and I, who are in Evian for the G7 Summit, are naturally very happy with the significant momentum being added to our economic ties.

@Keir_Starmer”