India has made Open Platforms providing opportunities for everyone, Platforms for All, Progress for All: PM
Despite global disruptions and uncertainty, India's growth remains remarkable: PM
India must become self-reliant; Every product that can be made in India should be made in India: PM
In India, we are developing a vibrant defence sector, creating an ecosystem where every component bears the mark of 'Made in India': PM
The structural reforms in GST are set to give new wings to India's growth story: PM

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।
উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে আগত সকল বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোগ জগতের বন্ধুরা, আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি অত্যন্ত আনন্দিত যে, ২ হাজার ২০০ জনেরও বেশি প্রদর্শক এখানে তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শন করছেন। এবারের এই বাণিজ্য মেলার অংশীদার রাশিয়া, অর্থাৎ এই বাণিজ্য মেলায় আমরা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি অংশীদারিত্বকে আরও মজবুত করছি। আমি মুখ্যমন্ত্রী যোগী মহোদয়, সরকারের অন্য সকল সাথীদের, অংশীদারদের এই আয়োজনের জন্য অনেক অনেক অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
আজ আমাদের পথ প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। দীনদয়াল উপাধ্যায় আমাদের অন্ত্যোদয়ের পথ দেখিয়েছেন। অন্ত্যোদয় – এর মানে হ’ল, নীচু স্তরের মানুষের উত্থান। উন্নয়ন দরিদ্রতম মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে হবে – এটাই অন্ত্যোদয়। এর মধ্যেই নিহিত রয়েছে সামাজিক ন্যায়বিচারের শক্তি। ভারত বর্তমানে বিশ্বকে উন্নয়নের এই মডেল উপহার দিচ্ছে। 

বন্ধুগণ,
আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই। সমগ্র বিশ্বে এখন আমাদের ফিকটেক ক্ষেত্র নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ফিনটেক ক্ষেত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হ’ল যে, একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে মজবুত করেছে। ভারত সকলকে নিয়ে চলার মতো একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইউপিআই, আধার, ডিজি লকার, ওএনডিসি – এইগুলি সকলকে সুযোগ করে দিচ্ছে। এর প্রভাব বর্তমানে ভারতের সর্বত্র পরিলক্ষিত হয়। কোনও শপিং মল – এ কেনাকাটা করা ব্যক্তিও যেমন ইউপিআই ব্যবহার করেন, তেমনই রাস্তায় চা বিক্রেতাও ইউপিআই ব্যবহার করেন। এক সময়ে আনুষ্ঠানিক ঋণ কেবলমাত্র বড় কোম্পানীগুলির কাছেই পাওয়া যেত। এখন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে রাস্তার বিক্রেতারাও ঋণ নিতে পারছেন। 
বন্ধুগণ,
সরকারি ই-মার্কেট প্লেস এবং জিইএম এরকমই অন্য উদাহরণ। একটা সময় ছিল যখন, সরকারের কাছে পণ্য বিক্রি করা ছিল বড় বিক্রেতাদের দায়িত্ব। কিন্তু, বর্তমানে প্রায় ২৫ লক্ষ বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী জিইএম পোর্টালের সঙ্গে সংযুক্ত। তাঁরা সরকারকে পণ্য সরবরাহ করছে। ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা এবং দোকানদাররা ভারত সরকারের চাহিদা অনুযায়ী সরাসরি সরকারের কাছে তাঁদের পণ্য বিক্রি করছেন। সরকার তাঁদের পণ্য কিনছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে, ভারত সরকার এখনও পর্যন্ত জিইএম – এর মাধ্যমে প্রায় ১৫ লক্ষ কোটি টাকার পণ্য ক্রয় করেছে। এই পোর্টালে আমাদের এমএসএমই ক্ষেত্র থেকে প্রায় ৭ লক্ষ কোটি টাকার পণ্য ক্রয় করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে যা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। বর্তমানে দেশের প্রত্যন্ত প্রান্তে ছোট ব্যবসায়ীরাও জিইএম পোর্টালে তাঁদের পণ্য বিক্রি করছেন। এটি সত্যিই অন্ত্যোদয়মূলক উন্নয়নের ভিত্তি।
বন্ধুগণ,
দেশ বর্তমানে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী নানা বাধাবিপত্তি এবং অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের এই উন্নয়ন আকর্ষণীয়। বাধাবিপত্তি আমাদের বিভ্রান্ত করতে পারছে না। আমরা এই পরিস্থিতিতে নতুন দিশা-নির্দেশ ও সম্ভাবনা খুঁজে নিচ্ছি। এই বাধাগুলির মধ্য দিয়েই ভারত আগামী দশকের জন্য তার ভিত্তি মজবুত করছে। আমাদের সংকল্প, আমাদের মন্ত্র আত্মনির্ভর ভারত। অন্যের উপর নির্ভরতার চেয়ে বড় বাধা আর কিছু হতে পারে না। পরিবর্তিত বিশ্বে একটি দেশ যত বেশি অন্যের ওপর নির্ভর করবে তার উন্নয়ন তত বাধাপ্রাপ্ত হবে। ভারতের মত একটি তাই কখনও কারও ওপর নির্ভর করতে পারে না। ভারতকে স্বনির্ভর হতে হবে। আমরা ভারতে যে প্রতিটি পণ্য তৈরি করতে পারি তা প্রমাণ করতে হবে। আমার সামনে আজ অনেক উদ্যোক্তা, ব্যবসায়ী রয়েছেন। এই আত্মনির্ভর ভারত অভিযান আপনারা বড় অংশীদার। আমি আজ আপনাদের অনুরোধ করছি যে আপনারা আপনাদের বাণিজ্য মডেল এমন ভাবে তৈরি করুন, যাতে এটি আত্মনির্ভর ভারতকে শক্তিশালী করে। 

বন্ধুগণ, 
আপনারা সকলেই জানেন যে সরকার বর্তমানে মেক ইন ইন্ডিয়া উৎপাদনের ওপর কতটা জোর দিচ্ছে। আমরা চিপ থেকে শুরু করে জাহাজ সবকিছুই ভারতে তৈরি করতে চাই। একারণে আমরা আপনাদের ব্যবসা সহজ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি। সরকার শত শত নিয়মকে অপরাধমুক্ত করেছে। এতদিন ওই নিয়মগুলি ব্যবসায়িক ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্য আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সুযোগ করে দিতো। সরকার এখন আপনাদের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। 
কিন্তু বন্ধুগণ, 
আমারও কিছু প্রত্যাশা রয়েছে। আমি আজ অবশ্যই তা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আপনারা যাই তৈরি করুন না কেন তা যেন হয় সর্বোচ্চ মানের। দেশবাসীর কাছে দেশীয় পণ্যের মান ক্রমাগত উন্নত হওয়া উচিত। দীর্ঘ সময়ের জন্য তা কার্যকর থাকা উচিত। অথয়েব মানের সঙ্গে কোন আপস নয়। দেশের প্রত্যেক নাগরিক এখন স্বদেশী পণ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁরা স্বদেশী পণ্য কিনতে চান। গর্বের সঙ্গে বলতে চান যে তাঁরা স্বদেশী পণ্য ব্যবহার করেন। আমাদের ব্যবসায়ীদেরও একটি মন্ত্র গ্রহণ করতে হবে। ভারতে যা পাওয়া যায় সেই পণ্যকেই অগ্রাধিকার দিতে হবে। 
বন্ধুগণ, 
গবেষণা এক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অবশ্যই গবেষণা ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। উদ্ভাবন ছাড়া বিশ্ব স্থবির হয়ে পড়ে। সরকার এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ নিয়েছে। গবেষণায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। এটি সময়ের দাবি। আমাদের অবশ্যই দেশীয় গবেষণা, দেশীয় নকশা এবং উন্নয়নের জন্য একটি সম্পূর্ণ পরিমণ্ডল তৈরি করতে হবে। 

বন্ধুগণ,
উত্তরপ্রদেশেও বিনিয়োগে ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে যোগাযোগের ক্ষেত্রে উত্তরপ্রদেশে যে বিপ্লব ঘটেছে, তা লজিস্টিক খরচ উল্লেখযোগ্য ভাবে হ্রাস করতে সক্ষম হয়েছে। দেশের সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ের রাজ্য উত্তরপ্রদেশ। এখানে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এখানেই দেশের দুটি প্রধান ডেডিকেটেড ফ্রেট করিডোরের কেন্দ্রস্থল রয়েছে। ঐতিহ্যবাহী পর্যটনের ক্ষেত্রেও উত্তরপ্রদেশ এক নম্বর স্থানে রয়েছে। নমামি গঙ্গের মতো উদ্যোগ উত্তরপ্রদেশকে ক্রজ পর্যটন মানচিত্রে স্থান করে দিয়েছে। ‘এক জেলা, এক পণ্য’ এই কর্মসূচি উত্তরপ্রদেশের অনেক জেলা থেকে পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিয়েছে। আমি যখন কোন বিদেশী অতিথির সঙ্গে দেখা করি, তখন আমি তাঁদের কী দেব তা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। আমাদের দল এই ‘এক জেলা, এক পণ্য’ ক্যাটালগটি খুঁটিয়ে দেখে সেখান থেকেই একটি উপহার নির্বাচন করে এবং তা আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে দিই। 
বন্ধুগণ, 
উত্তরপ্রদেশ উৎপাদন ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। উদাহরণ হিসেবে বলতে পারি ইলেক্ট্রনিক্স এবং মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রে ভারত গত দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। উত্তরপ্রদেশ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ভারতে উৎপাদিত প্রায় ৫৫ শতাংশ মোবাইল ফোন উত্তরপ্রদেশেই তৈরি হয়। এই রাজ্য এখন সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও ভারতের স্বনির্ভরতাকে শক্তিশালী করবে। এই সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি প্রধান সেমিকন্ডাক্টর সুবিধার কাজ শুরু হতে চলেছে। 
বন্ধুগণ, 
আর একটি উদাহরণ হল প্রতিরক্ষা ক্ষেত্র। আমাদের সশস্ত্রবাহিনী দেশীয় পণ্য চায়। তাই আমরা ভারতের অভ্যন্তরে এক প্রাণবন্ত প্রতিরক্ষা ক্ষেত্র গড়ে তুলেছি। আমরা এমন একটি পরিমণ্ডল গড়ে তুলেছি যেখানে প্রতিটি উপাদান ‘মেক ইন ইন্ডিয়া’ তকমা বহন করে। উত্তরপ্রদেশের ভূমিকা এক্ষেত্রে বিশেষ রাশিয়ার সহযোগিতায় তৈরি একটি কারখানায় খুব শীঘ্রই একে-২০৩ রাইফেল তৈরি করা শুরু হবে। উত্তরপ্রদেশে একটি প্রতিরক্ষা করিডোর তৈরি হচ্ছে। সেখানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্রের উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি আপনাদের সকলকে উত্তরপ্রদেশে বিনিয়োগ করার এবং এখানে উৎপাদন করার জন্য অনুরোধ করছি। লক্ষ লক্ষ এমএসএমই-র এক শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে এখানে। এটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগান এবং এখানে পণ্য তৈরি করুন। উত্তরপ্রদেশ সরকার এবং ভারত সরকার আপনার সঙ্গে রয়েছে। আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে। 

বন্ধুগণ, 
ভারত শিল্প, ব্যবসায়ী এবং নাগরিকদের সঙ্গে রয়েছে। মাত্র তিনদিন আগে সংস্কার করা জিএসটি হার বাস্তবায়িত হয়েছে। জিএসটি-তে এই কাঠামোগত সংস্কার ভারতের উন্নয়নকে নতুন ভাবে ডানা মেলে উড়তে সাহায্য করবে। এই সংস্কার জিএসটি নিবন্ধিকরণ সহজ করবে, এমএসএমই-গুলির জন্য ফেরতের সুবিধা দ্রুত করবে। সকল ক্ষেত্রেই সদর্থক প্রভাব ফেলবে এই সংস্কার। আমি কয়েকটি উদাহরণ দিয়ে পার্থক্যটি বোঝাতে চাই। আমি ২০১৪ সালের আগের সময়ের কথা বলছি। তখন অনেক কর ছিল, জটিলতা ছিল। এই কারণে ব্যবসায়িক ব্যয় এবং পারিবারিক ব্যয় বরাদ্দ কখনই ভারসাম্যপূর্ণ ছিল না। ২০১৪ সালের আগে এক হাজার টাকা দামের একটি শার্টের কথা যদি বলি, তাহলে দেখতে পাবো তাতে কর দিতে হতো ১৭০ টাকা। ২০১৭ সালে যখন আমরা জিএসটি চালু করলাম তখন জিএসটি হার ১৭০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল। বর্তমানে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া জিএসটি হারের ফলে ওই ১০০০ টাকার শার্টের ওপর আপনাকে মাত্র ৩৫ টাকা কর দিতে হবে। 
বন্ধুগণ,
২০১৪ সালে কেউ যদি দাঁতের মাজন, শ্যাম্পু, চুলের তেল, সেভিং ক্রিম ইত্যাদির জন্য ১০০ টাকা খরচ করতো, তাহলে তাকে ৩১ টাকা কর দিতে হতো। ২০১৭ সালে জিএসটি চালুর পর এই করের হার দাঁড়িয়েছিল ১৮ টাকা। বর্তমানে এই জিনিসের দাম দাঁড়াচ্ছে ১০০ টাকায় ৫ টাকা। অর্থাৎ ২০১৪ সালের আগের তুলনায় প্রত্যেক নাগরিক বর্তমানে ১০০ টাকার কেনাকাটার জন্য ২৬ টাকা সাশ্রয় করতে পারছেন। এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন যে একটি সাধারণ পরিবারে প্রতি মাসে কত টাকা সাশ্রয় হচ্ছে। বেশির ভাগ প্রয়োজনীয় পণ্যের ওপর এখন মাত্র ৫ শতাংশ জিএসটি রয়েছে। ফলে, একটি পরিবারে বার্ষিক কর ২৫ হাজার টাকা থেকে কমে মাত্র ৫ হাজার টাকা হয়েছে। 
বন্ধুগণ, 
আমাদের গ্রামীণ অর্থনীতিতে ট্র্যাক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের একটি একটি ট্র্যাক্টর কিনতে ৭০ হাজার টাকার বেশি খরচ হতো। এখন এই একই ট্র্যাক্টরের দাম মাত্র ৩০ হাজার টাকা। একই ভাবে তিনচাকা গাড়ি দরিদ্রদের আয়ের অন্যতম প্রধান উৎস। একটি তিনচাকার গাড়ি কিনতে ২০১৪ সালের আগে ৫৫ হাজার টাকা কর দিতে হতো। বর্তমানে এই কর নেমে এসেছে প্রায় ৩৫ হাজার টাকায়। ২০১৪ সালের তুলনায় স্কুটার ৮ হাজার টাকা ও মোটরসাইকেল ৯ হাজার টাকা সস্তা হয়েছে। 

কিন্তু বন্ধুগণ, 
এতকিছু সত্বেও কিছু রাজনৈতিক দল দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁরা ২০১৪ সালের আগে পরিচালিত সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য জনগণের কাছে মিথ্যা কথা বলছে। বাস্তব সত্য হল এই যে, কংগ্রেসের শাসনকালে কর ফাঁকি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল। এমনকি, অর্থ লুঠ করাও হচ্ছিল। দেশের সাধারণ নাগরিকের ওপর করের বোঝা বেড়েছিল। আমরা উল্লেখযোগ্য ভাবে কর হ্রাস করেছি, মুদ্রাস্ফীতি হ্রাস করেছি। আমাদের সরকার জনগণের আয় ও সঞ্চয় বৃদ্ধি করেছে। ২০১৪ সাল যখন তাঁদের সরকার ক্ষমতায় ছিল তখন আয়কর ক্ষেত্রে ছাড় ছিল ২ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করা হয়েছে। দেশবাসীর আড়াই লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে এই জিএসটি সংস্কারের মাধ্যমে। তাই দেশ আজ জিএসটি উৎসব উদযাপন করছে। এই জিএসটি উৎসব হল সঞ্চয়ের উৎসব। আপনাদের আমি বলতে চাই যে, আমরা এখানেই থেমে থাকবো না। আমরা অর্থনীতিকে আরও শক্তিশালী করবো। অর্থনীতি শক্তিশালী হলে করের বোঝা কমবে। আমাদের দেশবাসীর আশীর্বাদে এই জিএসটি সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বন্ধুগণ, 
বর্তমানে ভারতের সংস্কারের জন্য দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে। আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতাও বিদ্যমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতে এক বিপুল সংখ্যক তরুণ ও দক্ষ কর্মবাহিনী রয়েছে। এই সব গুণাবলি বিশ্বে কোন দেশে একসঙ্গে বিদ্যমান নেই। সবকিছুই রয়েছে ভারতে। যেকোন বিনিয়োগকারীর জন্য ভারত বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় ক্ষেত্র। ভারতে বিনিয়োগ করা, উত্তরপ্রদেশে বিনিয়োগ করা আপনাদের জন্য একটি লাভজনক পরিস্থিতি তৈরি করবে। একযোগে আমাদের এই প্রচেষ্টা একটি উন্নত ভারত ও উন্নত উত্তরপ্রদেশ গড়ে তুলতে সহায়ক হবে। আবারও আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর জন্য আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature

Media Coverage

IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of Prime Minister addresses the Indian Community in Paris
June 18, 2026

नमस्ते!

बों जू!

ऐसा लग रहा है, आप सब छुट्टी के मूड में हैं।

साथियों,

ये पेरिस शहर, Lights का शहर है, रंगों का शहर है, यहां Art है, Ideas हैं, और innovation की प्रेरणा भी है। इस शहर को भारत के अलग-अलग राज्यों से आए आप सभी लोग और भी खूबसूरत बना देते हैं। नए नए रंगों से भर देते हैं।

कोई तमिल है, कोई पंजाबी है, कोई गुजराती है, तो कोई मराठी है, और कोई बंगाली है। भारत के हर कोने का प्रतिनिधित्व यहां दिखाई देता है।

साथियों,

मैं जब 14 जून को नीस पहुंचा था तो सबसे पहले भारत इनोवेट्स कार्यक्रम में शामिल हुआ था। आज जब मैं फ्रांस से वापसी की तैयारी में हूं तो लग रहा है जैसे भारत कनेक्ट्स कार्यक्रम में आ गया हूं।

फ्रांस में रहने वाले आप लोगों ने 21वीं सदी के भारत-फ्रांस रिश्तों को जिस तरह कनेक्ट किया है, वो हमारी Strategic Partnership की बहुत बड़ी ताकत बन रही है। मैं आप सभी के लिए भारत से 140 करोड़ देशवासियों की शुभकामनाएं लेकर आया हूं। इस आत्मीय स्वागत के लिए, मैं आप सभी का हृदय से आभार व्यक्त करता हूं।

साथियों,

आज मैं ऐसे समय में फ्रांस आया हूं जब कुछ ही दिन पहले हमारी सरकार के 12 वर्ष पूरे हुए हैं। चुने हुए प्रधानमंत्री के रूप निरंतर 12 साल तक देश की सेवा करना मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य रहा है। यह भारत के लोकतंत्र की शक्ति है जिसने एक चायवाले को यहां तक पहुंचा दिया।

साथियों,

बीते 12 वर्ष, 140 करोड़ भारतीयों के अद्भुत सामर्थ्य के रहे हैं। 12 साल के इस कालखंड में भारत का GDP दोगुना हुआ है। Airports की संख्या दोगुनी हुई है। Universities की संख्या भी दोगुनी हो गई है। Highway Construction की स्पीड तीन गुना बढ़ गई। और Metro Network, चार गुणा बड़ा हो गया है।

मैं आपको कुछ और फैक्ट्स दूंगा, उससे आप अंदाजा लगा पाएंगे कि भारत किस स्पीड और कितने बड़े स्केल पर काम कर रहा है। पिछले 12 वर्षों में भारत का Defence Export 35 गुणा यानि Thirty Five Times बढ़ गया है।

औऱ एक फैक्ट सुनिए भारत में मोबाइल मैन्यूफैक्टरिंग यूनिट्स में, 100 गुणा की बढ़ोतरी हुई है। 100 times. भारत अब दुनिया का दूसरा सबसे बड़ा mobile phone manufacturer है। इसी गति, इसी प्रगति का नतीजा है कि आज भारत दुनिया की Fastest Growing Major Economy है।

साथियों,

आज भारत की कहानी सिर्फ Economic Progress की कहानी नहीं है। सिर्फ यहाँ अटक नहीं जाती है। ये Social Transformation की भी कहानी है।

पिछले 12 साल में देश में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। यानि एक ऐसी प्रगति जिसका लाभ समाज के अंतिम व्यक्ति तक पहुंच रहा है। फ्रांस में जितने घर हैं, उससे भी अधिक पक्के घर बीते 12 वर्ष में हमने जरूरतमंदों के लिए बनाए हैं।

अब हर परिवार के पास, गरीब से गरीब क्यों न हो, Bank Account है। Financial Inclusion एक सरकारी कार्यक्रम नहीं, बल्कि सामाजिक परिवर्तन का अभियान बना है।

साथियों,

इन 12 वर्षों की उपलब्धियों में, एक उपलब्धि ऐसी भी है जिसे किसी आंकड़े से, या अंकों से, नहीं मापा जा सकता। वह है 140 करोड़ भारतीयों का आत्मविश्वास।

आज का भारत और आज के भारत का युवा बहुत बड़े सपने देख रहा है। भारत का किसान नई संभावनाओं के साथ आगे बढ़ रहा है। भारत की महिलाएं नए नेतृत्व का परिचय दे रही हैं। इसलिए ये सिर्फ Achievements के 12 साल नहीं हैं, ये भारत की एस्पिरेशन्स को नई बुलंदी देने का कालखंड रहा है।

साथियों,

एक समय था जब दूर-दराज के गांवों तक आधुनिक सुविधाएं पहुंचाना वाकई बहुत मुश्किल भरा था। आज उन्हीं गांवों में बिजली भी है, इंटरनेट भी है, और डिजिटल सेवाओं की पूरी दुनिया भी है। आज एक क्लिक पर, कभी भी, कहीं भी बैंकिंग सेवाएं उपलब्ध हैं।

आज मोबाइल फोन, भारत के नागरिकों को अनेक सुविधाओं से कनेक्ट कर रहा है। हमारे किसान, हमारे मछुआरे, हमारे dairy farmers, हमारी महिलाएं, हमारे स्टूडेंट्स, सभी टेक्नोलॉजी के माध्यम से सशक्त हो रहे हैं, और अपने लिए नए अवसर बना रहे हैं।

साथियों,

आपने 125 करोड़ से अधिक Aadhaar IDs के बारे में सुना है। लेकिन आज भारत सिर्फ पहचान को डिजिटल नहीं बना रहा। आज करीब 90 करोड़ भारतीयों की Unique Digital Health IDs बनाई जा चुकी हैं। जिससे मेडिकल रिकॉर्ड सुरक्षित और accessible बन गए हैं। इससे हेल्थकेयर डिलीवरी और अधिक आसान और efficient हो रही है।

साथियों,

इन उपलब्धियों की सबसे बड़ी विशेषता यह है कि इनमें से अधिकांश चीजें कुछ वर्ष पहले तक कल्पना जैसी लगती थीं। कौन सोच सकता था कि गांव-गांव तक हाई-स्पीड इंटरनेट पहुंचेगा ? कौन सोच सकता था कि दूर-सुदूर के गांवों में भी QR code जीवन का हिस्सा बन जायेगा ? गांव में कोई बहन, ड्रोन से खेती करने में मदद करेगी, ये भी असंभव लगता था।

लेकिन आज यह सब, भारत के करोड़ों लोगों के जीवन का सामान्य हिस्सा बनता जा रहा है। और आपको गर्व होगा साथियों, यही नए भारत की पहचान है।

जो कभी सपना था, वह आज सच्चाई है। जो कभी नामुमकिन लगता था, वो आज मुमकिन हुआ है, औऱ ये करने के पीछे सबसे बड़ी ताकत क्या है? किसकी वजह से ये सब संभव हुआ है? यह मोदी के कारण नहीं, वो ताकत है- भारत का लोकतंत्र, भारत की डेमोक्रेसी। इस डेमोक्रेसी में सबका साथ है, सबका विकास है।

साथियों,

आज से 50 या 100 साल बाद जब भारत के इस कालखंड की समीक्षा होगी, तो ये बात उभरकर सामने आएगी कि इस कालखंड को भारत की Aspirations ने ड्राइव किया। यह भारत के एस्पिरेशन्स का नया युग है।

जहां बिजली पहुंची है, वहां लोग सिर्फ बिजली नहीं चाहते, वे Smart Living चाहते हैं। जहां ट्रेन पहुंची है, वहां लोग High-Speed Connectivity चाहते हैं। जहां हाईवे बने हैं, वहां लोग World-Class Expressways चाहते हैं। जहां इंटरनेट पहुंचा है, वहां लोग AI और Digital Innovation में नेतृत्व चाहते हैं।

यानि आज भारत के लोग अपने जीवन को भी Next Level पर ले जाना चाहते हैं, और भारत को भी Next Level पर ले जाना उनका मकसद है, उनका संकल्प है, उनके सपने है।

और साथियों,

यही Aspirations आज भारत की विकास यात्रा की सबसे बड़ी शक्ति हैं। मैं आपको भारत की Space Journey का उदाहरण दूंगा।

भारत ने चंद्रयान को चंद्रमा के South Pole पर उतारा। दुनिया ने इसे एक बहुत बड़ी उपलब्धि माना। लेकिन भारत इसे अपनी मंजिल मानकर रुका नहीं। आज देश गगनयान की तैयारी कर रहा है। भारत अंतरिक्ष में अपना Space Station बनाने की दिशा में आगे बढ़ रहा है।

हमारे Space Startups Global Space Economy में अपनी जगह बनाने के लिए पुरजोश काम कर रहे हैं, आगे बढ़ रहे हैं।

साथियों,

Green Energy के क्षेत्र में भी भारत की यही एस्पिरेशंस दिखाई देती है। Solar Power में भारत की उपलब्धियों की दुनिया भर में लगातार चर्चा हो रही हैं। लेकिन भारत अगली छलांग की तैयारी कर रहा है।

Green Hydrogen में बड़े निवेश हो रहे हैं। Advanced Nuclear Energy पर तेजी से काम हो रहा है। आपने भारत के Fast Breeder nuclear Reactor से जुड़ी प्रोग्रेस के बारे में भी सुना ज़रूर होगा। ये भारत के न्यूक्लियर एनर्जी लैंडस्केप में क्रांतिकारी परिवर्तन करने का बहुत बड़ा अचीवमेंट हमारे सीसेन्टिस्टों ने किया है।

साथियों,

आज का भारत भविष्य का पूरा Ecosystem बना रहा है। भारत एक साथ हर उस क्षेत्र में निवेश कर रहा है, जो आने वाले दशकों की दिशा तय करेगा।

अभी आपने कुछ दिन पहले ही देखा है नीस में भारत इनोवेट्स का एक आयोजन किया। ये इवेंट भारत के डीप टेक सामर्थ्य को दुनिया तक पहुंचाने का एक और माध्यम था। इसमें भारत के 120 Deep-Tech Startups उपस्थित थे। Bharat Innovates में करीब एक हजार चार सौ B2B Meetings हुईं है। कई Startups के लिए Investment Commitments आगे बढ़ीं, Commercial Orders के लिए रास्ते खुले। French और European Universities तथा Incubators के साथ Engagements बढ़ रही हैं।

Student Exchanges, Joint Research, और Innovation Support के नए रास्ते बने। इसलिए Bharat Innovates सिर्फ एक Summit नहीं रहा। यह Innovation Diplomacy का एक नया मॉडल बना है।

और आज ही पेरिस में VivaTech इवेंट के जरिए, इस यात्रा को हमने और आगे बढ़ाया। नीस में हमने Ideas को Capital से जोड़ा और पेरिस में Indian Innovation को Global Scale से जोड़ा। आज दुनिया देख रही है भारत केवल भविष्य के लिए तैयार नहीं हो रहा है। भारत भविष्य को आकार दे रहा है।

साथियों,

एक समय था, जब देशों के बीच रिश्ते केवल व्यापार से तय होते थे। आज व्यापार के साथ-साथ Trust यानि भरोसा भी उतना ही महत्वपूर्ण हो गया है।

हर देश Reliable Supply Chains चाहता है। हर देश Stable Partnerships चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है, जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में, भारत विश्व में एक Trusted Partner के रूप में उभर रहा है।

एवियां में G7 बैठक के दौरान मैंने trust based partnerships बनाने पर ज़ोर दिया। ग्लोबल साउथ के देशों के साथ equal पार्टनर्स के रूप में आगे बढ़ने का आह्वान किया। भारत का G7 समिट में संदेश था Global Governance तभी प्रभावी होगी जब वह Inclusive होगी। Global Growth तभी Sustainable होगी जब वह शेयर्ड होगी। और Global Technology तभी मानवता के लिए उपयोगी होगी जब वह Trusted होगी।

साथियों,

भारत और दुनिया के बीच व्यापारिक रिश्तों में नई ऊर्जा नज़र आ रही है। फ्रांस के साथ भारत का ट्रेड लगतार बढ़ रहा है। पिछले कुछ वर्षों में भारत ने दुनिया के अनेक देशों के साथ Free Trade Agreements किए हैं। यूरोपियन यूनियन हो, यूनाइटेड किंगडम हो दुनिया के हर देश, हर रीजन के साथ भारत समझौते कर रहा है।

अगले महीने से भारत और UK के बीच ट्रेड एग्रीमेंट भी लागू हो जाएगा। यह एग्रीमेंट भारत के farmers, workers और innovators को अनेक नए अवसर प्रदान करेगा।

साथियों,

आज दुनिया Uncertainty और Disruption के दौर से गुजर रही है। ऐसे समय में भारत और फ्रांस की साझेदारी विश्वास, स्थिरता और सहयोग का एक मजबूत स्तंभ बन रहा है।

इस वर्ष हमने भारत और फ्रांस के संबंधों को Special Global Strategic Partnership का दर्जा दिया था। नीस में मेरे मित्र President Macron और मैंने हमारे संबंधों को force for global good बनाने पर चर्चा की। Defence से लेकर space और नुक्लियर तक AI और क्रिटीकल मिनरल्स से लेकर high speed railway तक, हर क्षेत्र में हम मिलकर आगे बढ़ेंगे।

साथियों,

Solar energy हो, या AI के क्षेत्र में सहयोग हो, भारत और फ्रांस मिलकर ऐसे समाधान विकसित कर रहे हैं जो पूरी मानवता के हित में हैं। पिछले वर्ष पेरिस में और इस वर्ष दिल्ली में हमने AI Summit को Co-chair किया।

अब हम साथ मिलकर अगले वर्ष “तृष्णा” satellite को लॉन्च करने जा रहें हैं। यह “तृष्णा” satellite जो विश्व में फूड और वाटर सिक्युरिटी सुनिश्चित करने में योगदान देगा।

और साथियों,

यह सभी गवर्नमेंट टू गवर्नमेंट पहलो में आप सभी का योगदान बहुत महत्वपूर्ण है। ये आप हैं जो भारत और यूरोप के बीच सबसे मजबूत सेतु हैं। आप दोनों समाजों को समझते हैं। दोनों बाजारों को समझते हैं। आने वाले समय में Talent, Trade, Technology, Tourism और Investment के नए अवसरों को आगे बढ़ाने में आपकी भूमिका लगातार बढ़ने वाली हैं।

साथियों,

भारत और फ्रांस के रिश्तों को साझा इतिहास, साझा मूल्यों और साझा विश्वास ने आगे बढ़ाया है। विश्व युद्धों के दौरान फ्रांस की धरती पर बलिदान देने वाले भारतीय सैनिकों की स्मृतियां आज भी हमें जोड़ती हैं।

मुझे पहले नव शापेल में श्रद्धांजलि देने का अवसर मिला, पिछले वर्ष प्रेसिडेंट मैक्रों के साथ मार्सेय के वॉर मेमोरियल जाने का अवसर भी मिला। ये हमारी साझा विरासत है।

फ्रांस, भारतीयों के योगदान को संजोता भी है और सराहता भी है। भारतीय मूल की नूर इनायत खान हों, जिन्होंने फ्रांस की Resistance के लिए अपना जीवन बलिदान किया, या महाराजा रणजीत सिंह के साथ काम करने वाले जनरल जां फ्रांस्वा अलार हों ये सभी भारत और फ्रांस की साझा विरासत के प्रतीक हैं।

भारत के राज्य पुडुचेरी में भी फ्रेंच विरासत की झलक दिखाई देती है। वहां का Architecture, वहां की कला-संस्कृति और खान-पान सभी में हमारे संबंधों की महेक है।

साथियों,

इस समय फ्रांस समेत पूरी दुनिया में International Yoga Day की तैयारी भी चल रही है। इस अवसर पर मैं, फ्रांस में योग को आगे बढ़ाने वाले श्रीमान महेश घाट्राड्याल जी को भी आदरपूर्वक श्रद्धांजलि देता हूं। मैं पद्म पुरस्कार से सम्मानित, शार्लोत शोपां जी को भी प्रणाम करता हूं। जिन्होंने सौ वर्ष की आयु में भी, योग के माध्यम से फ़्रांस को भारत की विरासत से जोड़ा है। उनका जीवन यह सिद्ध करता है: Yoga does not add years to life, it adds life to years.

साथियों,

मैं फ्रेद नेग्री जी को भी आदरपूर्वक श्रद्धापूर्वक याद करता हूं। भारतीय विरासत को संरक्षित करने में उनका योगदान अतुल्य रहा है।

साथियों,

भारत और फ्रांस को कनेक्ट करने वाली एक और चीज है, और वो है फुटबॉल। इस वक्त यहां फुटबॉल फीवर पूरे जोर पर है। फ्रांस में इसकी दीवानगी, चप्पे-चप्पे पर दिखती है। लेकिन भारत में भी फुटबॉल का क्रेज़ सिर चढ़कर बोलता है।

खासतौर पर फ्रांस की टीम के फैन्स भारत में बहुत अधिक हैं। फ़्रांस ने इस वर्ल्ड कप की शुरुआत एक जोरदार जीत से शुरू की है। मैं फ्रांस की टीम को बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

साथियों,

जाने से पहले, आप सभी के लिए कुछ और अच्छी खबरें भी लेकर के आया हूँ। वो आपके लिए हैं। पिछले वर्ष, मार्सेय में कॉन्सुलेट खोला गया, इससे काफी अधिक सुविधा मिल रही है। कुछ हफ्ते पहले, Indian Nationals के लिए French Airports पर Visa-free Transit की व्यवस्था शुरू हो गई है।

Students और Professionals की Mobility बढ़ाना हो, या Educational Qualifications की Mutual Recognition की बात हो, या फिर French Universities के भारत में Campus खोलना हो, इन सभी पर हम मिलकर आगे बढ़ रहें हैं।

अब फ्रांस में UPI के उपयोग का दायरा भी और बढ़ने जा रहा है। यानि भारत-फ्रांस कनेक्ट भी Instant और आपसी Payment भी Instant!

साथियों,

इन सभी पहलों से, हम भारत और फ़्रांस को और करीब ला रहें हैं। और मैं फिर कहूंगा इस साझेदारी की नींव, इस रिश्ते की असली ताकत आप सभी हैं। आप सब मेरे देशवासी हैं।

आज जब भारत तेज़ी से विकसित भारत के लक्ष्य की ओर बढ़ रहा है, तो मैं आप सभी से भारत के साथ और गहराई से जुडने का आग्रह करूंगा। इससे भारत की विकास यात्रा को नई शक्ति मिलेगी, और आपको अपनी पुरखों की धरती की सेवा करने का अवसर भी मिलेगा।

इन्हीं शब्दों के साथ आप सभी के प्रेम आपके उत्साह और इस आत्मीय स्वागत के लिए मैं एक बार फिर आप सभी का आभार व्यक्त करता हूं।

भारत माता की जय!

बहुत बहुत धन्यवाद।