Releases commemorative coin and postal stamp in honour of Sri Aurobindo
“1893 was an important year in the lives of Sri Aurobindo, Swami Vivekananda and Mahatma Gandhi”
“When motivation and action meet, even the seemingly impossible goal is inevitably accomplished”
“Life of Sri Aurobindo is a reflection of ‘Ek Bharat Shreshtha Bharat’
“Kashi Tamil Sangamam is a great example of how India binds the country together through its culture and traditions”
“We are working with the mantra of ‘India First’ and placing our heritage with pride before the entire world”
“India is the most refined idea of human civilization, the most natural voice of humanity”

নমস্কার!

শ্রী অরবিন্দের ১৫০তম জন্মজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই। এই পুণ্য তিথি উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকেও অনেক অনেক শুভ কামনা জানাই। শ্রী অরবিন্দের সার্ধশত জন্মবার্ষিকী গোটা দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তাঁর প্রেরণাগুলিকে, তাঁর দর্শন ও ভাবনা-চিন্তাকে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশ এই গোটা বছরটিকে বিশেষভাবে পালনের সংকল্প নিয়েছে। সেজন্য একটি বিশেষ উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের নেতৃত্বে অনেক ভিন্ন ভিন্ন ধরনের কর্মসূচিও আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠান ক্রমানুসারে পুদুচেরীর পুণ্যভূমিতে আয়োজিত হয়েছে যে পুণ্যভূমি ঋষি অরবিন্দের নিজস্ব তপোভূমি ছিল, সেখানে দেশ একদিকে তাঁকে কৃতজ্ঞ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে, অন্যদিকে আজ শ্রী অরবিন্দের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিও প্রকাশ করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস শ্রী অরবিন্দের জীবন এবং তাঁর দর্শন থেকে শিক্ষা নিয়ে, প্রেরণা নিয়ে দেশের এই প্রচেষ্টা আমাদের সংকল্পগুলিকে একটি নতুন প্রাণশক্তি যোগাবে, নতুন শক্তি দেবে।

বন্ধুগণ,

ইতিহাসে অনেকবার এ রকম হয়েছে যে, একটি নির্দিষ্ট সময়ে একের পর এক অদ্ভুত ঘটনা প্রায় একসঙ্গে হয়। কিন্তু সাধারণত সেগুলিকে নিছকই একটি কাকতালীয় সংযোগ বলে মনে করা হয়। আমি মনে করি যখন এই ধরনের সংযোগ হয় তখন এর পিছনে কোনো না কোনো যোগশক্তির ভূমিকা থাকে। যোগশক্তি, অর্থাৎ একটি সামূহিক শক্তি, যে শক্তি সবাইকে একসঙ্গে জোড়ে। আপনারা দেখবেন ভারতের ইতিহাসে এ রকম অনেক মহাপুরুষ ছিলেন যাঁরা স্বাধীনতার আকাঙ্খাকে শক্তিশালী করেছেন আর ভারতাত্মাকেও পুনরুজ্জীবিত করেছেন। এঁদের মধ্যে তিন জন- শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী এমন মহাপুরুষ ছিলেন, যাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি একই সময়ে ঘটেছে। এই ঘটনাগুলির মাধ্যমে এই মহাপুরুষদের জীবনেও পরিবর্তন এসেছে আর রাষ্ট্র জীবনেও অনেক বড় পরিবর্তন এসেছে। ১৮৯৩ সালে ১৪ বছর প্রবাসে থাকার পর শ্রী অরবিন্দ ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। সেই ১৮৯৩ সালেই স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সংসদে তাঁর বিখ্যাত ভাষণ দেওয়ার জন্য আমেরিকা গিয়েছিলেন। আর সেই বছরই মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন, যেখান থেকে তাঁর মহাত্মা গান্ধী হয়ে ওঠার সফর শুরু হয়েছিল। আর পরবর্তীকালে সেই সফরই তাঁকে দেশের স্বাধীনতার মহানায়কে পরিণত করেছে।

ভাই ও বোনেরা,

আজ আর একবার আমাদের ভারত একসঙ্গে এমনই অনেক সংযোগের সাক্ষী হয়ে উঠছে। আজ যখন দেশ তার স্বাধীনতার ৭৫ বর্ষ সম্পূর্ণ করেছে, যখন আমাদের অমৃতকালের যাত্রা শুরু হচ্ছে, সেই সময়ই আমরা শ্রী অরবিন্দের সার্ধশত জন্মজয়ন্তী পালন করছি। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উৎসবের মধ্যেই আমরা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫-তম জন্মজয়ন্তী পালন উৎসবেরও সাক্ষী ছিলাম। যখন প্রেরণা এবং কর্তব্য, আমাদের ‘মোটিভেশন’ এবং ‘অ্যাকশন’এর সঙ্গে মিলে-মিশে যায় তখন অনেক অসম্ভব লক্ষ্য পূরণও অবশ্যম্ভাবী হয়ে ওঠে। স্বাধীনতার অমৃতকালে আজ দেশের সমস্ত সাফল্যের উপলব্ধিগুলি এবং ‘সবকা প্রয়াস’এর সংকল্প এর প্রমাণ।

বন্ধুগণ,

শ্রী অরবিন্দের জীবন ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’এর প্রতিবিম্ব। তাঁর জন্ম বাংলায় হয়েছিল, কিন্তু তিনি বাংলা ছাড়াও গুজরাটি, মারাঠি, হিন্দি এবং সংস্কৃত সহ অনেক ভাষা জানতেন। তাঁর জন্ম বাংলায় হলেও তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় গুজরাট এবং পুদুচেরীতে কাটিয়েছেন। তিনি যেখানেই গেছেন সেখানে তাঁর ব্যক্তিত্বের গভীর ছাপ রেখে গেছেন। আজ আপনারা দেশের যে কোন প্রান্তেই যান না কেন, সর্বত্রই ঋষি অরবিন্দ আশ্রম পাবেন এবং তাঁর অনুগামী, তাঁর ভক্তদের সঙ্গে দেখা হবে। তিনি আমাদের দেখিয়েছেন যে আমরা যখন আমাদের সংস্কৃতিকে ভালোভাবে বুঝতে পারি, নিজেদের সংস্কৃতি পালন করে বাঁচতে থাকি, তখন আমাদের বৈচিত্র্য আমাদের জীবনে সহজ উৎসবে পরিণত হয়।

বন্ধুগণ,

এই বৈচিত্র স্বাধীনতার অমৃতকালের জন্য অনেক বড় প্রেরণা। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’এর ক্ষেত্রে এর থেকে ভালো উৎসাহব্যঞ্জক আর কী হতে পারে? কিছুদিন আগে আমি কাশী গিয়েছিলাম। সেখানে কাশী-তামিল-সঙ্গমম কর্মসূচিতে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল। এটা অত্যন্ত অদ্ভুত একটি অনুষ্ঠান ছিল। ভারত কিভাবে নিজের পরম্পরা এবং সংস্কৃতির মাধ্যমে অটুট, অটল এটা আমরা সেই উৎসবে খুব ভালোভাবে উপভোগ করেছি। আজকের যুব সম্প্রদায় কী ভাবে, এটা আমরা সেই কাশী-তামিল-সঙ্গমম-এ দেখতে পেয়েছি। আজ গোটা দেশের যুব সম্প্রদায় পোশাক-পরিচ্ছদের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টিকারী রাজনীতিকে পিছনে ফেলে আমাদের ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’এর রাষ্ট্রনীতি থেকে প্রেরণা পাচ্ছে। আজ যখন আমরা শ্রী অরবিন্দকে স্মরণ করছি, যখন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, এই সময় আমাদের কাশী-তামিল-সঙ্গমম-এর ভাবনা-চিন্তা দর্শনকে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বন্ধুগণ,

ঋষি অরবিন্দের জীবনকে যদি আমরা কাছ থেকে দেখি তাহলে সেখানে আমরা ভারতের আত্মা এবং ভারতের উন্নয়ন যাত্রার মৌলিক দর্শন অনুভব করবো। অরবিন্দ এমন ব্যক্তিত্ব ছিলেন যাঁর জীবনে নানা রকম আধুনিক পরীক্ষা-নিরীক্ষাও ছিল, রাজনৈতিক প্রতিরোধও ছিল, আর ব্রহ্ম বোধও ছিল। তাঁর পড়াশোনা ইংল্যান্ডের বেশ কিছু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছিল। সেই সময় তিনি তৎকালীন যে অত্যাধুনিক আবহে বড় হয়ে উঠেছিলেন, যে আন্তর্জাতিক ‘এক্সপোজার’ তিনি পেয়েছিলেন তা থেকে তিনি নিজেও আধুনিকতাকে খোলা মনে গ্রহণ করেছিলেন। কিন্তু সেই অরবিন্দই দেশে ফিরে আসার পর ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম নায়ক হয়ে ওঠেন। তিনি দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামের গোড়ার দিকেই উন্মুক্ত কন্ঠে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন। কংগ্রেসের ব্রিটিশ অনুকূল নীতিগুলিকে তিনি সর্বসমক্ষে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা যদি নিজেদের দেশকে পুনর্নিমাণ করতে চাই তাহলে আমাদের ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাচ্চাদের মতো কান্নাকাটি করে আবেদন-নিবেদন বন্ধ করতে হবে।’

বঙ্গভঙ্গের সময় শ্রী অরবিন্দ অনেক যুবকদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে নিজের অনুগামী করে তোলেন আর আহ্বান রাখেন ‘নো কম্প্রোমাইজ’- অর্থাৎ কোনো আপোষ নয়। তিনি ‘ভবানী মন্দির’ নামে একটি ‘পুস্তিকা’ ছাপান, তাঁর ‘সাংস্কৃতিক রাষ্ট্র’ ভাবনার সঙ্গে হতাশাগ্রস্ত মানুষদের পরিচয় করান। এমনই ছিল তাঁর ব্যক্তিগত দর্শনের স্পষ্টতা, এমনই ছিল তাঁর সাংস্কৃতিক দৃঢ়তা আর দেশভক্তি। সেজন্য সেই সময়কার সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা শ্রী অরবিন্দকে তাঁদের প্রেরণার উৎস হিসেবে বেছে নিয়েছিলেন। নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো বিপ্লবীও শ্রী অরবিন্দের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বাধীন করার সংকল্প গ্রহণ করেছিলেন। তেমনি অন্যদিকে যখন আপনারা তাঁর জীবনের বৌদ্ধিক এবং আধ্যাত্মিক গভীরতার দিকে তাকাবেন, তখন আপনারা ততটাই গম্ভীর এবং মনস্বী এক ব্যক্তিত্বকে দেখতে পাবেন, যিনি আত্মা এবং পরমাত্মার মতো সুগভীর বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখতেন, ব্রহ্ম তত্ত্ব এবং উপনিষদের বিভিন্ন স্তোত্রকে সহজ ভাষায় ব্যাখ্যা করে বোঝাতেন। তিনি ‘জীব’ এবং ‘ঈশ’এর দর্শনে সমাজ সেবার সূত্রকে যুক্ত করেছেন। নর থেকে শুরু করে নারায়ণ পর্যন্ত যাত্রা কী ভাবে পরিকল্পনা করা যায়- এটা আপনারা শ্রী অরবিন্দের শব্দেই অত্যন্ত সহজভাবে শিখতে পারবেন। এটাই তো ভারতের সম্পূর্ণ চরিত্র, যাতে অর্থ এবং কাম-এর ভৌতিক সামর্থ যেমন আছে, তেমনি ধর্ম অর্থাৎ কর্তব্যের অদ্ভুত সমর্পণও রয়েছে, আর মোক্ষ অর্থাৎ আধ্যাত্ম্যের ব্রহ্ম বোধও রয়েছে। সেজন্য, আজ স্বাধীনতার অমৃতকালে যখন দেশ আর একবার নিজের পুনর্নির্মাণের জন্য এগিয়ে যাচ্ছে, তখন এই সমগ্রতা আমাদের ‘পঞ্চপ্রাণ’এর মধ্যে পরিলক্ষিত হয়। আজ আমরা একটি বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার জন্য সব ধরণের আধুনিক দর্শনকে, ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা সর্বাধিক সুফলদায়ক পদক্ষেগুলিকে স্বীকার করছি, আর সেগুলি আমাদের জীবনে অভ্যাসের অঙ্গীকার করছি। আমরা কোনো রকম আপোষ না মেনে, কোনো রকম দৈন্য ভাব না দেখিয়ে ‘ইন্ডিয়া ফার্স্ট’ বা ‘সর্বাগ্রে ভারত’ মন্ত্রটিকে সামনে রেখে কাজ করে চলেছি। এর পাশাপাশি আজ আমরা আমাদের ঐতিহ্যকে আমাদের পরিচয়কেও ততটাই গর্বের সঙ্গে বিশ্ববাসীর সঙ্গে তুলে ধরছি।

ভাই ও বোনেরা,

ঋষি অরবিন্দের জীবন আমাদের ভারতের আর একটি শক্তির সম্পর্কে সচেতন করা। দেশের এই শক্তি স্বাধীনতার এই প্রাণ আর সেটাই হল দাসত্বের মানসিকতা থেকে মুক্তি। ঋষি অরবিন্দের পিতা গোড়ার দিকে ব্রিটিশ সংস্কৃতি ও শাসনের দ্বারা প্রভাবিত ছিলেন। আর সেই প্রভাবের ফলেই তিনি অরবিন্দকে ভারত এবং ভারতীয় সংস্কৃতি থেকে সম্পূর্ণ রূপে দূরে রাখতে চেয়েছিলেন। সেজন্য ভারত থেকে তিনি হাজার হাজার মাইল দূরে দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ইংল্যান্ডে ব্রিটিশ আবহে বড় হয়ে উঠছিলেন। কিন্তু যখন তিনি ভারতে ফিরে আসেন, যখন তিনি প্রথম কারাগারবাসের সময় গীতা পাঠের সময় পান তখন সেই অরবিন্দই ভারতীয় সংস্কৃতির সবচাইতে শক্তিশালী আওয়াজ হয়ে ওঠেন। তিনি ভারতীয় শাস্ত্রগুলিকে গভীরভাবে অধ্যয়ন করেন। রামায়ণ, মহাভারত এবং উপনিষদ থেকে শুরু করে কালিদাস, ভবভূতি এবং ভর্তহরির লেখা গ্রন্থগুলিকে সংস্কৃত থেকে অনুবাদ করেন। যে অরবিন্দকে কৈশোর ও যৌবনে ভারত ও ভারতীয়ত্ব থেকে দূরে রাখা হয়েছিল; মানুষ এখন তাঁর দর্শন, তাঁর ভাবনা-চিন্তার মাধ্যমে ভারতকে চিনতে শুরু করে। এটাই ভারত এবং ভারতীয়ত্বের প্রকৃত শক্তি। একে যতই মেটানোর চেষ্টা করা হোক না কেন, একে যতই ভিতর থেকে উপড়ে ফেলার চেষ্টা করা হোক না কেন, ভারত ও ভারতীয়ত্ব সেই অমর বীজ যা সম্পূর্ণ বিপরীত বা প্রতিকূল পরিস্থিতিতে সামান্য চেপে থাকতে পারে, সামান্য শুকিয়ে যেতে পারে, কিন্তু তা কখনও মরতে পারে না। এই বীজ অজয় এবং অমর। কারণ, ভারত মানব সভ্যতার সবচাইতে পরিষ্কৃত ভাবনা-চিন্তাকে ধারণ করে, মানবতার সবচাইতে স্বাভাবিক স্বরকে ধারণ করে। এই দর্শন ঋষি অরবিন্দের সময়ও অমর ছিল আর তা আজ স্বাধীনতার অমৃতকালেও অমর রয়েছে। আজ ভারতের যুব সম্প্রদায় নিজেদের সাংস্কৃতিক আত্মাভিমান নিয়ে ভারতের জয়জয়কার করছে। সারা পৃথিবীতে আজ অনেক কঠিন সমস্যা ও প্রতিকূলতা রয়েছে। সেই সমস্যাগুলির সমাধানে ভারতের ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য ঋষি অরবিন্দের দর্শন থেকে প্রেরণা নিয়ে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। সকলের প্রচেষ্টায় উন্নত ভারত গড়ে তুলতে হবে। আর একবার ঋষি অরবিন্দকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature

Media Coverage

IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of Prime Minister addresses the Indian Community in Paris
June 18, 2026

नमस्ते!

बों जू!

ऐसा लग रहा है, आप सब छुट्टी के मूड में हैं।

साथियों,

ये पेरिस शहर, Lights का शहर है, रंगों का शहर है, यहां Art है, Ideas हैं, और innovation की प्रेरणा भी है। इस शहर को भारत के अलग-अलग राज्यों से आए आप सभी लोग और भी खूबसूरत बना देते हैं। नए नए रंगों से भर देते हैं।

कोई तमिल है, कोई पंजाबी है, कोई गुजराती है, तो कोई मराठी है, और कोई बंगाली है। भारत के हर कोने का प्रतिनिधित्व यहां दिखाई देता है।

साथियों,

मैं जब 14 जून को नीस पहुंचा था तो सबसे पहले भारत इनोवेट्स कार्यक्रम में शामिल हुआ था। आज जब मैं फ्रांस से वापसी की तैयारी में हूं तो लग रहा है जैसे भारत कनेक्ट्स कार्यक्रम में आ गया हूं।

फ्रांस में रहने वाले आप लोगों ने 21वीं सदी के भारत-फ्रांस रिश्तों को जिस तरह कनेक्ट किया है, वो हमारी Strategic Partnership की बहुत बड़ी ताकत बन रही है। मैं आप सभी के लिए भारत से 140 करोड़ देशवासियों की शुभकामनाएं लेकर आया हूं। इस आत्मीय स्वागत के लिए, मैं आप सभी का हृदय से आभार व्यक्त करता हूं।

साथियों,

आज मैं ऐसे समय में फ्रांस आया हूं जब कुछ ही दिन पहले हमारी सरकार के 12 वर्ष पूरे हुए हैं। चुने हुए प्रधानमंत्री के रूप निरंतर 12 साल तक देश की सेवा करना मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य रहा है। यह भारत के लोकतंत्र की शक्ति है जिसने एक चायवाले को यहां तक पहुंचा दिया।

साथियों,

बीते 12 वर्ष, 140 करोड़ भारतीयों के अद्भुत सामर्थ्य के रहे हैं। 12 साल के इस कालखंड में भारत का GDP दोगुना हुआ है। Airports की संख्या दोगुनी हुई है। Universities की संख्या भी दोगुनी हो गई है। Highway Construction की स्पीड तीन गुना बढ़ गई। और Metro Network, चार गुणा बड़ा हो गया है।

मैं आपको कुछ और फैक्ट्स दूंगा, उससे आप अंदाजा लगा पाएंगे कि भारत किस स्पीड और कितने बड़े स्केल पर काम कर रहा है। पिछले 12 वर्षों में भारत का Defence Export 35 गुणा यानि Thirty Five Times बढ़ गया है।

औऱ एक फैक्ट सुनिए भारत में मोबाइल मैन्यूफैक्टरिंग यूनिट्स में, 100 गुणा की बढ़ोतरी हुई है। 100 times. भारत अब दुनिया का दूसरा सबसे बड़ा mobile phone manufacturer है। इसी गति, इसी प्रगति का नतीजा है कि आज भारत दुनिया की Fastest Growing Major Economy है।

साथियों,

आज भारत की कहानी सिर्फ Economic Progress की कहानी नहीं है। सिर्फ यहाँ अटक नहीं जाती है। ये Social Transformation की भी कहानी है।

पिछले 12 साल में देश में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। यानि एक ऐसी प्रगति जिसका लाभ समाज के अंतिम व्यक्ति तक पहुंच रहा है। फ्रांस में जितने घर हैं, उससे भी अधिक पक्के घर बीते 12 वर्ष में हमने जरूरतमंदों के लिए बनाए हैं।

अब हर परिवार के पास, गरीब से गरीब क्यों न हो, Bank Account है। Financial Inclusion एक सरकारी कार्यक्रम नहीं, बल्कि सामाजिक परिवर्तन का अभियान बना है।

साथियों,

इन 12 वर्षों की उपलब्धियों में, एक उपलब्धि ऐसी भी है जिसे किसी आंकड़े से, या अंकों से, नहीं मापा जा सकता। वह है 140 करोड़ भारतीयों का आत्मविश्वास।

आज का भारत और आज के भारत का युवा बहुत बड़े सपने देख रहा है। भारत का किसान नई संभावनाओं के साथ आगे बढ़ रहा है। भारत की महिलाएं नए नेतृत्व का परिचय दे रही हैं। इसलिए ये सिर्फ Achievements के 12 साल नहीं हैं, ये भारत की एस्पिरेशन्स को नई बुलंदी देने का कालखंड रहा है।

साथियों,

एक समय था जब दूर-दराज के गांवों तक आधुनिक सुविधाएं पहुंचाना वाकई बहुत मुश्किल भरा था। आज उन्हीं गांवों में बिजली भी है, इंटरनेट भी है, और डिजिटल सेवाओं की पूरी दुनिया भी है। आज एक क्लिक पर, कभी भी, कहीं भी बैंकिंग सेवाएं उपलब्ध हैं।

आज मोबाइल फोन, भारत के नागरिकों को अनेक सुविधाओं से कनेक्ट कर रहा है। हमारे किसान, हमारे मछुआरे, हमारे dairy farmers, हमारी महिलाएं, हमारे स्टूडेंट्स, सभी टेक्नोलॉजी के माध्यम से सशक्त हो रहे हैं, और अपने लिए नए अवसर बना रहे हैं।

साथियों,

आपने 125 करोड़ से अधिक Aadhaar IDs के बारे में सुना है। लेकिन आज भारत सिर्फ पहचान को डिजिटल नहीं बना रहा। आज करीब 90 करोड़ भारतीयों की Unique Digital Health IDs बनाई जा चुकी हैं। जिससे मेडिकल रिकॉर्ड सुरक्षित और accessible बन गए हैं। इससे हेल्थकेयर डिलीवरी और अधिक आसान और efficient हो रही है।

साथियों,

इन उपलब्धियों की सबसे बड़ी विशेषता यह है कि इनमें से अधिकांश चीजें कुछ वर्ष पहले तक कल्पना जैसी लगती थीं। कौन सोच सकता था कि गांव-गांव तक हाई-स्पीड इंटरनेट पहुंचेगा ? कौन सोच सकता था कि दूर-सुदूर के गांवों में भी QR code जीवन का हिस्सा बन जायेगा ? गांव में कोई बहन, ड्रोन से खेती करने में मदद करेगी, ये भी असंभव लगता था।

लेकिन आज यह सब, भारत के करोड़ों लोगों के जीवन का सामान्य हिस्सा बनता जा रहा है। और आपको गर्व होगा साथियों, यही नए भारत की पहचान है।

जो कभी सपना था, वह आज सच्चाई है। जो कभी नामुमकिन लगता था, वो आज मुमकिन हुआ है, औऱ ये करने के पीछे सबसे बड़ी ताकत क्या है? किसकी वजह से ये सब संभव हुआ है? यह मोदी के कारण नहीं, वो ताकत है- भारत का लोकतंत्र, भारत की डेमोक्रेसी। इस डेमोक्रेसी में सबका साथ है, सबका विकास है।

साथियों,

आज से 50 या 100 साल बाद जब भारत के इस कालखंड की समीक्षा होगी, तो ये बात उभरकर सामने आएगी कि इस कालखंड को भारत की Aspirations ने ड्राइव किया। यह भारत के एस्पिरेशन्स का नया युग है।

जहां बिजली पहुंची है, वहां लोग सिर्फ बिजली नहीं चाहते, वे Smart Living चाहते हैं। जहां ट्रेन पहुंची है, वहां लोग High-Speed Connectivity चाहते हैं। जहां हाईवे बने हैं, वहां लोग World-Class Expressways चाहते हैं। जहां इंटरनेट पहुंचा है, वहां लोग AI और Digital Innovation में नेतृत्व चाहते हैं।

यानि आज भारत के लोग अपने जीवन को भी Next Level पर ले जाना चाहते हैं, और भारत को भी Next Level पर ले जाना उनका मकसद है, उनका संकल्प है, उनके सपने है।

और साथियों,

यही Aspirations आज भारत की विकास यात्रा की सबसे बड़ी शक्ति हैं। मैं आपको भारत की Space Journey का उदाहरण दूंगा।

भारत ने चंद्रयान को चंद्रमा के South Pole पर उतारा। दुनिया ने इसे एक बहुत बड़ी उपलब्धि माना। लेकिन भारत इसे अपनी मंजिल मानकर रुका नहीं। आज देश गगनयान की तैयारी कर रहा है। भारत अंतरिक्ष में अपना Space Station बनाने की दिशा में आगे बढ़ रहा है।

हमारे Space Startups Global Space Economy में अपनी जगह बनाने के लिए पुरजोश काम कर रहे हैं, आगे बढ़ रहे हैं।

साथियों,

Green Energy के क्षेत्र में भी भारत की यही एस्पिरेशंस दिखाई देती है। Solar Power में भारत की उपलब्धियों की दुनिया भर में लगातार चर्चा हो रही हैं। लेकिन भारत अगली छलांग की तैयारी कर रहा है।

Green Hydrogen में बड़े निवेश हो रहे हैं। Advanced Nuclear Energy पर तेजी से काम हो रहा है। आपने भारत के Fast Breeder nuclear Reactor से जुड़ी प्रोग्रेस के बारे में भी सुना ज़रूर होगा। ये भारत के न्यूक्लियर एनर्जी लैंडस्केप में क्रांतिकारी परिवर्तन करने का बहुत बड़ा अचीवमेंट हमारे सीसेन्टिस्टों ने किया है।

साथियों,

आज का भारत भविष्य का पूरा Ecosystem बना रहा है। भारत एक साथ हर उस क्षेत्र में निवेश कर रहा है, जो आने वाले दशकों की दिशा तय करेगा।

अभी आपने कुछ दिन पहले ही देखा है नीस में भारत इनोवेट्स का एक आयोजन किया। ये इवेंट भारत के डीप टेक सामर्थ्य को दुनिया तक पहुंचाने का एक और माध्यम था। इसमें भारत के 120 Deep-Tech Startups उपस्थित थे। Bharat Innovates में करीब एक हजार चार सौ B2B Meetings हुईं है। कई Startups के लिए Investment Commitments आगे बढ़ीं, Commercial Orders के लिए रास्ते खुले। French और European Universities तथा Incubators के साथ Engagements बढ़ रही हैं।

Student Exchanges, Joint Research, और Innovation Support के नए रास्ते बने। इसलिए Bharat Innovates सिर्फ एक Summit नहीं रहा। यह Innovation Diplomacy का एक नया मॉडल बना है।

और आज ही पेरिस में VivaTech इवेंट के जरिए, इस यात्रा को हमने और आगे बढ़ाया। नीस में हमने Ideas को Capital से जोड़ा और पेरिस में Indian Innovation को Global Scale से जोड़ा। आज दुनिया देख रही है भारत केवल भविष्य के लिए तैयार नहीं हो रहा है। भारत भविष्य को आकार दे रहा है।

साथियों,

एक समय था, जब देशों के बीच रिश्ते केवल व्यापार से तय होते थे। आज व्यापार के साथ-साथ Trust यानि भरोसा भी उतना ही महत्वपूर्ण हो गया है।

हर देश Reliable Supply Chains चाहता है। हर देश Stable Partnerships चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है, जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में, भारत विश्व में एक Trusted Partner के रूप में उभर रहा है।

एवियां में G7 बैठक के दौरान मैंने trust based partnerships बनाने पर ज़ोर दिया। ग्लोबल साउथ के देशों के साथ equal पार्टनर्स के रूप में आगे बढ़ने का आह्वान किया। भारत का G7 समिट में संदेश था Global Governance तभी प्रभावी होगी जब वह Inclusive होगी। Global Growth तभी Sustainable होगी जब वह शेयर्ड होगी। और Global Technology तभी मानवता के लिए उपयोगी होगी जब वह Trusted होगी।

साथियों,

भारत और दुनिया के बीच व्यापारिक रिश्तों में नई ऊर्जा नज़र आ रही है। फ्रांस के साथ भारत का ट्रेड लगतार बढ़ रहा है। पिछले कुछ वर्षों में भारत ने दुनिया के अनेक देशों के साथ Free Trade Agreements किए हैं। यूरोपियन यूनियन हो, यूनाइटेड किंगडम हो दुनिया के हर देश, हर रीजन के साथ भारत समझौते कर रहा है।

अगले महीने से भारत और UK के बीच ट्रेड एग्रीमेंट भी लागू हो जाएगा। यह एग्रीमेंट भारत के farmers, workers और innovators को अनेक नए अवसर प्रदान करेगा।

साथियों,

आज दुनिया Uncertainty और Disruption के दौर से गुजर रही है। ऐसे समय में भारत और फ्रांस की साझेदारी विश्वास, स्थिरता और सहयोग का एक मजबूत स्तंभ बन रहा है।

इस वर्ष हमने भारत और फ्रांस के संबंधों को Special Global Strategic Partnership का दर्जा दिया था। नीस में मेरे मित्र President Macron और मैंने हमारे संबंधों को force for global good बनाने पर चर्चा की। Defence से लेकर space और नुक्लियर तक AI और क्रिटीकल मिनरल्स से लेकर high speed railway तक, हर क्षेत्र में हम मिलकर आगे बढ़ेंगे।

साथियों,

Solar energy हो, या AI के क्षेत्र में सहयोग हो, भारत और फ्रांस मिलकर ऐसे समाधान विकसित कर रहे हैं जो पूरी मानवता के हित में हैं। पिछले वर्ष पेरिस में और इस वर्ष दिल्ली में हमने AI Summit को Co-chair किया।

अब हम साथ मिलकर अगले वर्ष “तृष्णा” satellite को लॉन्च करने जा रहें हैं। यह “तृष्णा” satellite जो विश्व में फूड और वाटर सिक्युरिटी सुनिश्चित करने में योगदान देगा।

और साथियों,

यह सभी गवर्नमेंट टू गवर्नमेंट पहलो में आप सभी का योगदान बहुत महत्वपूर्ण है। ये आप हैं जो भारत और यूरोप के बीच सबसे मजबूत सेतु हैं। आप दोनों समाजों को समझते हैं। दोनों बाजारों को समझते हैं। आने वाले समय में Talent, Trade, Technology, Tourism और Investment के नए अवसरों को आगे बढ़ाने में आपकी भूमिका लगातार बढ़ने वाली हैं।

साथियों,

भारत और फ्रांस के रिश्तों को साझा इतिहास, साझा मूल्यों और साझा विश्वास ने आगे बढ़ाया है। विश्व युद्धों के दौरान फ्रांस की धरती पर बलिदान देने वाले भारतीय सैनिकों की स्मृतियां आज भी हमें जोड़ती हैं।

मुझे पहले नव शापेल में श्रद्धांजलि देने का अवसर मिला, पिछले वर्ष प्रेसिडेंट मैक्रों के साथ मार्सेय के वॉर मेमोरियल जाने का अवसर भी मिला। ये हमारी साझा विरासत है।

फ्रांस, भारतीयों के योगदान को संजोता भी है और सराहता भी है। भारतीय मूल की नूर इनायत खान हों, जिन्होंने फ्रांस की Resistance के लिए अपना जीवन बलिदान किया, या महाराजा रणजीत सिंह के साथ काम करने वाले जनरल जां फ्रांस्वा अलार हों ये सभी भारत और फ्रांस की साझा विरासत के प्रतीक हैं।

भारत के राज्य पुडुचेरी में भी फ्रेंच विरासत की झलक दिखाई देती है। वहां का Architecture, वहां की कला-संस्कृति और खान-पान सभी में हमारे संबंधों की महेक है।

साथियों,

इस समय फ्रांस समेत पूरी दुनिया में International Yoga Day की तैयारी भी चल रही है। इस अवसर पर मैं, फ्रांस में योग को आगे बढ़ाने वाले श्रीमान महेश घाट्राड्याल जी को भी आदरपूर्वक श्रद्धांजलि देता हूं। मैं पद्म पुरस्कार से सम्मानित, शार्लोत शोपां जी को भी प्रणाम करता हूं। जिन्होंने सौ वर्ष की आयु में भी, योग के माध्यम से फ़्रांस को भारत की विरासत से जोड़ा है। उनका जीवन यह सिद्ध करता है: Yoga does not add years to life, it adds life to years.

साथियों,

मैं फ्रेद नेग्री जी को भी आदरपूर्वक श्रद्धापूर्वक याद करता हूं। भारतीय विरासत को संरक्षित करने में उनका योगदान अतुल्य रहा है।

साथियों,

भारत और फ्रांस को कनेक्ट करने वाली एक और चीज है, और वो है फुटबॉल। इस वक्त यहां फुटबॉल फीवर पूरे जोर पर है। फ्रांस में इसकी दीवानगी, चप्पे-चप्पे पर दिखती है। लेकिन भारत में भी फुटबॉल का क्रेज़ सिर चढ़कर बोलता है।

खासतौर पर फ्रांस की टीम के फैन्स भारत में बहुत अधिक हैं। फ़्रांस ने इस वर्ल्ड कप की शुरुआत एक जोरदार जीत से शुरू की है। मैं फ्रांस की टीम को बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

साथियों,

जाने से पहले, आप सभी के लिए कुछ और अच्छी खबरें भी लेकर के आया हूँ। वो आपके लिए हैं। पिछले वर्ष, मार्सेय में कॉन्सुलेट खोला गया, इससे काफी अधिक सुविधा मिल रही है। कुछ हफ्ते पहले, Indian Nationals के लिए French Airports पर Visa-free Transit की व्यवस्था शुरू हो गई है।

Students और Professionals की Mobility बढ़ाना हो, या Educational Qualifications की Mutual Recognition की बात हो, या फिर French Universities के भारत में Campus खोलना हो, इन सभी पर हम मिलकर आगे बढ़ रहें हैं।

अब फ्रांस में UPI के उपयोग का दायरा भी और बढ़ने जा रहा है। यानि भारत-फ्रांस कनेक्ट भी Instant और आपसी Payment भी Instant!

साथियों,

इन सभी पहलों से, हम भारत और फ़्रांस को और करीब ला रहें हैं। और मैं फिर कहूंगा इस साझेदारी की नींव, इस रिश्ते की असली ताकत आप सभी हैं। आप सब मेरे देशवासी हैं।

आज जब भारत तेज़ी से विकसित भारत के लक्ष्य की ओर बढ़ रहा है, तो मैं आप सभी से भारत के साथ और गहराई से जुडने का आग्रह करूंगा। इससे भारत की विकास यात्रा को नई शक्ति मिलेगी, और आपको अपनी पुरखों की धरती की सेवा करने का अवसर भी मिलेगा।

इन्हीं शब्दों के साथ आप सभी के प्रेम आपके उत्साह और इस आत्मीय स्वागत के लिए मैं एक बार फिर आप सभी का आभार व्यक्त करता हूं।

भारत माता की जय!

बहुत बहुत धन्यवाद।