Farmers associated with the animal husbandry sector to gain from this move

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পরিণাম প্রকাশের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক নতুন উদ্যোগের অনুমতি পাওয়া গেছে। যার ফলে, পশুপালনের সঙ্গে যুক্ত কোটি কোটি ব্যক্তি উপকৃত হবেন এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

মন্ত্রিসভা গবাদিপশুর মুখ ও খুরে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ন্ত্রণে যে উদ্যোগ নিয়েছে, তার ফলে পশুপালনের সঙ্গে যুক্ত মানুষজন লাভবান হবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হ’ল – আগামী পাঁচ বছরে দেশে গবাদি পশুর মুখ ও খুরে ব্যাকটেরিয়া ঘটিত রোগব্যাধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা। একই সঙ্গে, পর্যায়ক্রমে এ ধরণের অসুখ নির্মূল করা। কর্মসূচি রূপায়ণে ১৩ হাজার ৩৪৩ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, গরু, বলদ, মহিষ, ভেড়া, ছাগল, শুকর প্রভৃতি গবাদিপশুর মধ্যে মুখ ও খুরে ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রায়শই দেখা যায়। যদি কোনও গরু বা মহিষ এ ধরণের রোগে আক্রান্ত হয়, তা হলে প্রদেয় দুধের পরিমাণ ৪ – ৬ মাস পর্যন্ত ১০০ শতাংশ হ্রাস পায়। এমনকি, ব্যাকটেরিয়া ঘটিত রোগের ফলে পশুর জীবৎকালে প্রদেয় দুগ্ধের পরিমাণ ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও, গবাদিপশুর গর্ভধারণ ক্ষমতাতেও বিরূপ প্রভাব পড়ে। শুধু তাই নয়, ব্যাকটেরিয়া ঘটিত এই রোগের ফলে গবাদি পশুর দেখভাল ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন। সর্বোপরি এ ধরণের অসুখ গবাদিপশুর দুগ্ধ উৎপাদন এবং অন্যান্য পশুজাত পণ্যের ক্ষেত্রেও সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। গবাদিপশুর এ ধরণের রোগ নিয়ন্ত্রণে যে কর্মসূচিটি চালু ছিল, তার খরচ কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ভাগাভাগি করে নিত। এবার থেকে এই কর্মসূচি রূপায়ণের সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে বলেই স্থির হয়েছে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era

Media Coverage

India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares moments from his metro journey to and from the SRCC programme
September 05, 2026

Prime Minister Shri Narendra Modi today shared glimpses of his metro journey while traveling to and from the SRCC programme.

In a post on X, the Prime Minister shared:

"Metro moments…

On the way to the SRCC programme and back."