প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। 

রাষ্ট্রপতি পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, সে সম্পর্কে দুই নেতা আরেক প্রস্থ কথা বলেন। দুই নেতার মধ্যে টেলিফোনে আজকের এই আলোচনা রাষ্ট্রপতি পুতিনের ভারত সফরের সময় যে বিষয়গুলি নিয়ে মতবিনিময় হয়েছিল, তাকে আরও ত্বরান্বিত করবে। উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপতি পুতিনের সাম্প্রতিক ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা আরও নিবিড় করা, সার সরবরাহে সহযোগিতা, রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তের সঙ্গে ভারতের যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলিকে নিয়ে কথা হয়। 

ভারত-রাশিয়া বিশেষ সহযোগিতামূলক কৌশলগত অংশীদারিত্বের আওতায় সমস্ত বিষয় নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা, তথা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করার পাশাপাশি, বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক আলাপ-আলোচনা ও সহযোগিতার ব্যাপারে দুই নেতাই সম্মত হয়েছেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Tariff cut to open door wider for exports, lift rupee, fund inflows: Nirmala Sitharaman

Media Coverage

Tariff cut to open door wider for exports, lift rupee, fund inflows: Nirmala Sitharaman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 ফেব্রুয়ারি 2026
February 04, 2026

Under PM Modi's Leadership: Digital Revolution, Trade Victories, and Economic Powerhouse Moments Redefining India