প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কগনিজেন্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী রবি কুমার এস এবং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজেশ ভারিয়েরের সঙ্গে বৈঠক করেছেন।
এক্স হ্যান্ডেলে কগনিজেন্টের এক পোস্টের উত্তরে শ্রী মোদী লিখেছেন :
“শ্রী রবি কুমার এস এবং শ্রী রাজেশ ভারিয়েরের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। ভবিষ্যৎমুখী ক্ষেত্রগুলিতে কগনিজেন্টের ধারাবাহিক অংশীদারিত্বকে ভারত স্বাগত জানায়। কৃত্রিম মেধার প্রতি আমাদের যুব সমাজের মনোযোগ ও দক্ষতা ভবিষ্যতে এক প্রাণবন্ত সহযোগিতার ভূমি প্রস্তুত করেছে।
@Cognizant
@imravikumars”
Had a wonderful meeting with Mr. Ravi Kumar S and Mr. Rajesh Varrier. India welcomes Cognizant's continued partnership in futuristic sectors. Our youth's focus on AI and skilling sets the tone for a vibrant collaboration ahead.@Cognizant @imravikumars https://t.co/qsq4DbakfF
— Narendra Modi (@narendramodi) December 9, 2025


