PM emphasizes the remarkable contributions of Yuva Shakti across diverse sectors and their growing impact on the global stage

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, সরকার যুব-নেতৃত্বাধীন উন্নয়নের লক্ষ্যে জোরদার উদ্যমে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, গত ১২ বছরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভারতের যুবসমাজের নিজেদের আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলার অদম্য আত্মবিশ্বাস।

শ্রী মোদী তুলে ধরেন যে, 'স্টার্টআপ ইন্ডিয়া', 'ডিজিটাল ইন্ডিয়া', 'স্কিল ইন্ডিয়া' এবং 'অটল ইনোভেশন মিশন'-এর মতো উদ্যোগগুলোর মাধ্যমে এমন একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে উঠেছে যা উদ্ভাবন, উদ্যোক্তা-মনোভাব এবং নতুন উদ্যোগ গ্রহণকে উৎসাহিত করে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান স্টার্টআপ গন্তব্য হয়ে উঠেছে এবং এই সাফল্যের অনেক কাহিনীই আমাদের যুবশক্তির হাতে রচিত হচ্ছে—তাও আবার ছোট শহর ও গ্রামগুলো থেকে।

প্রধানমন্ত্রী বলেন যে তিনি লক্ষ্য করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন শিল্প, মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর এবং ড্রোন—বিভিন্ন ক্ষেত্রে ভারতের যুবসমাজ নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখছে। তিনি বলেন, তরুণ ভারতীয়রা এমন সব ক্ষেত্রে অবদান রাখছে যা দেশ ও বিশ্বের ভবিষ্যৎ গড়ে তুলবে—তা দেখা অত্যন্ত আনন্দদায়ক।

শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, খেলাধুলার জগতেও আমাদের যুবসমাজ দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছে এবং অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে জাতীয় মর্যাদাকে সমুন্নত করেছে। তিনি আরও বলেন, খেলাধুলার ক্ষেত্রে একটি শক্তিশালী পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং ক্রীড়াবিদদের জন্য বর্ধিত সহায়তা তরুণ প্রতিভাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি করছে এবং তাদের খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করছে।

 'এক্স' -এ একাধিক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন:

"এনডিএ সরকার যুব-নেতৃত্বাধীন উন্নয়নের লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করে চলেছে। গত ১২ বছরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সেই আত্মবিশ্বাস, যার মাধ্যমে ভারতের যুবসমাজ তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলেছে।

'স্টার্টআপ ইন্ডিয়া', 'ডিজিটাল ইন্ডিয়া', 'স্কিল ইন্ডিয়া' এবং 'অটল ইনোভেশন মিশন'-এর মতো উদ্যোগগুলোর মাধ্যমে এমন এক পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে উঠেছে যা উদ্ভাবন, উদ্যোক্তা-মনোভাব এবং নতুন উদ্যোগ গ্রহণকে উৎসাহিত করে।

আজ ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্টআপ গন্তব্যে পরিণত হয়েছে এবং এই সাফল্যের অনেক কাহিনীই আমাদের যুবশক্তির হাতে রচিত হচ্ছে—তাও আবার ছোট শহর ও গ্রামগুলো থেকে।

12YearsOfYuvaShakti”

 

 

"বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন শিল্প, মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর এবং ড্রোন—বিভিন্ন ক্ষেত্রে ভারতের যুবসমাজ নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখছে। তরুণ ভারতীয়রা এমন সব ক্ষেত্রে অবদান রাখছে যা আমাদের দেশ ও বিশ্বের ভবিষ্যৎ গড়ে তুলবে, তা দেখা সত্যিই অত্যন্ত আনন্দদায়ক।

খেলাধুলার জগতেও আমাদের যুবসমাজ দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছে। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তরুণ ভারতীয় ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে দেশের সম্মান ও গর্ব বৃদ্ধি করেছেন।

একই সঙ্গে, খেলাধুলার ক্ষেত্রে একটি শক্তিশালী পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং ক্রীড়াবিদদের জন্য বর্ধিত সহায়তা তরুণ প্রতিভাদের সামনে নতুন সুযোগ তৈরি করছে এবং তাদের খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করছে।"

12YearsOfYuvaShakti"

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
ISRO Successfully Tests CE20 Cryogenic Engine At Uprated 220 KN Thrust For C32 Stage Of Upcoming LVM3 Mission

Media Coverage

ISRO Successfully Tests CE20 Cryogenic Engine At Uprated 220 KN Thrust For C32 Stage Of Upcoming LVM3 Mission
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 11 সেপ্টেম্বর 2026
September 11, 2026

Seva Pakhwada to Superpower Status: Why Citizens Are Hailing PM Modi’s Relentless Push