PM to inaugurate and lay the foundation stone of multiple development projects for the UT worth over Rs 2,580 crore at Silvassa
PM to inaugurate NAMO Hospital (Phase I) in Silvassa
PM to launch Surat Food Security Saturation Campaign and distribute the benefits of National Food Security Act to over 2.3 lakh beneficiaries in Surat
On the occasion of International Women’s Day, PM to participate in Lakhpati Didi programme at Navsari
PM to launch G-SAFAL (Gujarat scheme for Antyodaya Families for Augmenting Livelihoods) and G-MAITRI (Gujarat Mentorship and Acceleration of Individuals for Transforming Rural Income) in Navsari

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন। তিনি ৭ মার্চ দুপুর ২টো নাগাদ সিলভাসায় নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন। এরপর, সেখানে তিনি দুপুর ২-৪৫ মিনিট নাগাদ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের বহুবিধ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি বিকেল ৫টা নাগাদ সুরাট পৌঁছবেন এবং সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন অভিযানের সূচনা করবেন। ৮ তারিখ সকাল ১১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নভসারি সফর করবেন। সেখানে তিনি ‘লাখপতি দিদি’দের সঙ্গে মতবিনিময়ে করবেন। এরপর, বিভিন্ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী মোদী।

দেশের সমস্ত স্তরে স্বাস্থ্য পরিষেবার সুযোগ বৃদ্ধিই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। সেদিকে তাকিয়ে সিলভাসায় ৪৫০ শয্যার নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন তিনি, যার আর্থিক মূল্য ৪৬০ কোটি টাকারও বেশি। এতে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এ স্বাস্থ্য পরিষেবা বিশেষভাবে শক্তিশালী হবে। এলাকার মানুষ, বিশেষত আদিবাসী সম্প্রদায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। সিলভাসাতে তিনি ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন, যার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ সড়ক সহ অন্য সড়ক পরিকাঠামো, বিদ্যালয়, সুস্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত ও প্রশাসনিক ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, জল সরবরাহ ও নিকাশি পরিকাঠামো প্রভৃতি। যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, শিল্পোন্নয়নের প্রসার ও পর্যটনকে উৎসাহ দেওয়ার পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং এলাকায় জনসচেতনতা উদ্যোগের প্রসারও এসব প্রকল্পগুলির মূল উদ্দেশ্য।

রোজগার মেলার অধীন প্রধানমন্ত্রী নিয়োগপত্র বিতরণ করবেন এবং পিএম আবাস যোজনা – শহর, গির আদর্শ আজীবিকা যোজনা এবং সিলভান দিদি প্রকল্পের অন্তর্গত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন।

৭ মার্চ প্রধানমন্ত্রী গুজরাটের সুরাটের লিম্বায়াতে সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন প্রচারাভিযান কর্মসূচির সূচনা করবেন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন বিভিন্ন সুযোগ-সুবিধা ২.৩ লক্ষেরও বেশি প্রাপকদের হাতে তুলে দেবেন। মহিলা ক্ষমতায়ন সরকারের বিভিন্ন কাজের অন্যতম। প্রধানমন্ত্রীর আদর্শপথে তাঁদের সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেদিকে তাকিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নভসারি জেলায় ভানসি ভোরসি গ্রামে ‘লাখপতি দিদি’ কর্মসূচিতে যোগ দেবেন। ৫ লক্ষ ‘লাখপতি দিদি’কে তিনি সম্বর্ধনা ও শংসাপত্র প্রদান করবেন। 

প্রধানমন্ত্রী গুজরাট সরকারের ‘গুজরাট স্কিম ফর অন্ত্যোদয় ফ্যামিলিজ ফর অগমেন্টিং লাইলিহুডস’ বা জি-সফল এবং ‘গুজরাট মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলেরেশন অফ ইন্ডিভিজুয়ালস ফর ট্রান্সফর্মিং রুরাল ইনকাম’ বা জি-মৈত্রী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

‘জি-মৈত্রী’ কর্মসূচি হল স্টার্ট-আপগুলিকে আর্থিক এবং অন্য সহায়ক সুবিধাপ্রদান। গ্রামীণ জীবনধারণে একটি সুগম বাতাবরণ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা। ‘জি-ফসল’ গুজরাটের দুটি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ১৩টি উচ্চাকাঙ্ক্ষী ব্লকের অন্ত্যোদয় পরিবারগুলির এসএইচজি মহিলাদের আর্থিক এবং উদ্যোগগত প্রশিক্ষণ যোগানোর লক্ষ্যে একটি প্রকল্প। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
২৭শে আগস্ট ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’-এ তরুণদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭শে আগস্ট সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘খেলো ইন্ডিয়া ডায়লগ’-এ ভাষণ দেবেন। তরুণদের ভারতের খেলাধুলোয় যুক্ত করা, তাদের আকাঙ্ক্ষাগুলি তুলে ধরা এবং যুব-নেতৃত্বাধীন এক শক্তিশালী ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে বিভিন্ন ধারণা বা পরামর্শ প্রদান করাই এই কর্মসূচির লক্ষ্য।

‘মেরা যুব ভারত’ (MY Bharat)-এর আয়োজনে এবং ‘জাতীয় ক্রীড়া দিবস ২০২৬’-এর উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচিটি দেশজুড়ে পরিচালিত হবে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজের তরুণরা অংশগ্রহণ করবেন। একটি সুস্থ, সুশৃঙ্খল ও ক্রীড়াপ্রেমী দেশ গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মসূচিতে তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রীর রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে।

দেশব্যাপী আয়োজিত এই ‘খেলো ইন্ডিয়া ডায়লগ’ ক্রীড়া, যুব নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবা, শারীরিক সুস্থতা এবং দেশ গঠনের বিষয়গুলিকে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসবে। এটি তরুণদের জন্য দেশের ক্রীড়া-সংক্রান্ত লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হওয়ার একটি সরাসরি মাধ্যম হিসেবে কাজ করবে। এছাড়া ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক যে চলতি আলোচনা ও কর্মসূচিতে, তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি যাতে অন্তর্ভুক্ত হয়, তা নিশ্চিত করবে।

এই জাতীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়েও তরুণ অংশগ্রহণকারী, ‘মাই ভারত’-এর স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে মতবিনিময় বা আলোচনার আয়োজন করা হবে। খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের সঙ্গে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও পদকজয়ীদের সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়া এই উদ্যোগের একটি উল্লেখযোগ্য দিক। কর্মসূচির একটি কেন্দ্রীয় আকর্ষণ হলো ‘যুব সংবাদ’। এখানে তরুণ অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব ধারণা, দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হবে। এই আলোচনাটি মূলত পাঁচটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত হবে:

• উন্নত সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে ভারতের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন।

• বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিভা শনাক্তকরণ, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী উন্নয়নের মাধ্যমে ২০৩৬ সালের অলিম্পিকের জন্য প্রতিভাবানদের গড়ে তোলা।

• শাসন-সংক্রান্ত বিভিন্ন মঞ্চ ও ‘মাই ভারত’-এর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক কর্মসূচির মাধ্যমে যুব নেতৃত্ব গড়ে তোলা।

• নাগরিক সচেতনতা বৃদ্ধি, ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন এবং সুসংগঠিত স্বেচ্ছাসেবক কর্মসূচির মাধ্যমে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে যুবসমাজকে ক্ষমতাবান করে তোলা।

• খেলাধুলা ও সমবয়সী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ‘নেশা মুক্ত যুব’বা মাদক-মুক্ত যুবসমাজ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। এর অংশ হিসেবে ২ আগস্ট ২০২৬-এ শুরু হওয়া প্রধানমন্ত্রীর ১০০-সপ্তাহব্যাপী দেশব্যাপী প্রচার অভিযানের আওতায় সাপ্তাহিক ‘জন-অংশীদারিত্ব’কর্মসূচি পরিচালিত হবে।