ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচনের পর নৌ-বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি
ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রণতরী, সাবমেরিন ও বিমানের একটি প্রদর্শনী তিনি পরিদর্শন করবেন। এছাড়াও, সিন্ধু দুর্গের তারকারলি সৈকতে বিশেষ বিশেষ বাহিনীর এক প্রদর্শন তথা উপস্থাপন প্রত্যক্ষ করবেন তিনি।
শুধু তাই নয়, এর মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে নৌ-বাহিনীর রণপ্রস্তুতি সম্পর্কে একটি সম্যক ধারণাও গড়ে ওঠে।

আগামী ৪ ডিসেম্বর মহারাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন বেলা ৪-১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে গিয়ে তিনি পৌঁছবেন। তারপর, রাজকোট দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। সিন্ধু দুর্গেই নৌ-বাহিনী দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রণতরী, সাবমেরিন ও বিমানের একটি প্রদর্শনী তিনি পরিদর্শন করবেন। এছাড়াও, সিন্ধু দুর্গের তারকারলি সৈকতে বিশেষ বিশেষ বাহিনীর এক প্রদর্শন তথা উপস্থাপন প্রত্যক্ষ করবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর ৪ ডিসেম্বর নৌ-বাহিনী দিবস উদযাপিত হয়। এবার এই উপলক্ষে এক সময়ের নৌ-যুদ্ধে পারদর্শী তথা বীর সেনানী ছত্রপতি শিবাজী মহারাজের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। তাঁর ব্যবহৃত প্রতীক বা মোহর অনুসরণ করে তৈরি করা হয়েছে ভারতীয় নৌ-বাহিনীর লোগো। গত বছর প্রধানমন্ত্রী যখন দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত-এর সূচনা করেন, তখন নৌ-বাহিনীর লোগোতে ছত্রপতি শিবাজী মহারাজের এই প্রতীক বা মোহর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রতি বছর নৌ-বাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌ-বাহিনীর পক্ষ থেকে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের রণতরী, সাবমেরিন, যুদ্ধবিমান এবং বিশেষ বিশেষ বাহিনী সম্পর্কিত এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ভারতীয় নৌ-বাহিনী যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে সর্বতোভাবেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে, তারই এক ঝলক সকলের সামনে তুলে ধরতেই নৌ-বাহিনীর এই উদ্যোগ। ভারতীয় নৌ-বাহিনীর অঙ্গীকার ও অবদান আপামর জনসাধারণের কাছে প্রদর্শনের এ হল এক অভিনব প্রচেষ্টা। শুধু তাই নয়, এর মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে নৌ-বাহিনীর রণপ্রস্তুতি সম্পর্কে একটি সম্যক ধারণাও গড়ে ওঠে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
500 ethanol pumps by year-end: Union minister Hardeep Singh Puri

Media Coverage

500 ethanol pumps by year-end: Union minister Hardeep Singh Puri
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
June 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, June 28th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.