PM to visit Sri Krishna Matha in Udupi and participate in Laksha Kantha Gita Parayana
PM to inaugurate Suvarna Teertha Mantapa located in front of the Krishna sanctum, and dedicate the Kanaka Kavacha for the sacred Kanakana Kindi
PM to participate in 550th-Year Celebrations of Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math in Goa
PM to unveil 77 feet bronze statue of Prabhu Shri Ram

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ নভেম্বর কর্ণাটক এবং গোয়া সফরে যাবেন। বেলা ১১:৩০ নাগাদ প্রধানমন্ত্রী কর্ণাটকে উডুপি-তে শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শন করবেন। পরে তিনি দুপুর ৩:১৫ নাগাদ যাবেন গোয়ায়। শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠ পরিদর্শন করবেন মঠের ৫৫০ বছর উদযাপনে ‘সার্ধ পঞ্চশতমনোৎসব’ উপলক্ষে।

উডুপি-তে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উডুপি-তে শ্রীকৃষ্ণ মঠে যাবেন এবং অংশ নেবেন লক্ষ কণ্ঠ গীতা পরায়ণ কর্মসূচিতে- এই ভক্তিমূলক সমাবেশে অংশ নেবেন ছাত্রছাত্রী, সাধু, বিদ্বজ্জন এবং সর্বশ্রেণীর সাধারণ নাগরিক সহ ১ লক্ষ মানুষ। তাঁরা একসঙ্গে শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ করবেন।

প্রধানমন্ত্রী কৃষ্ণ মন্দিরের সম্মুখে অবস্থিত সুবর্ণতীর্থ মণ্ডপের উদ্বোধন করবেন এবং পবিত্র কনকনা কিন্ডি-র জন্য কনক কবচ উৎসর্গ করবেন। কথিত আছে পবিত্র কনকনা কিন্ডি জানলা দিয়ে কনকদাস ভগবান কৃষ্ণের ঐশ্বরিক দর্শন পেয়েছিলেন। ৮০০ বছর আগে উডুপি-র শ্রীকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন শ্রী মাধবাচার্য, যিনি ছিলেন বেদান্তের দ্বৈত দর্শনের প্রবর্তক। 

গোয়ায় প্রধানমন্ত্রী

শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ বছর উদযাপনে ‘সার্ধ পঞ্চশতমনোৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় মঠ পরিদর্শন করবেন। 

প্রধানমন্ত্রী শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠে ব্রোঞ্জ নির্মিত প্রভু শ্রীরামের ৭৭ ফুটের মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং মঠের নির্মিত ‘রামায়ণ থিম পার্ক গার্ডেন’-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি বিশেষ ডাক টিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।

শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠ প্রথম গৌড় সারস্বত ব্রাহ্মণ বৈষ্ণব মঠ। ত্রয়োদশ শতাব্দীতে জগৎগুরু মাধবাচার্য স্থাপিত দ্বৈতবাদ মত অনুসরণ করে এই মঠ। কুশবতী নদীর ধারে দক্ষিণ গোয়ার একটি ছোট শহর পার্তাগলিতে এই মঠের সদর দপ্তর।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet

Media Coverage

India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 সেপ্টেম্বর 2026
September 10, 2026

Beyond Metros, Beyond Borders: How India Is Rewriting Its Growth Story Under PM Modi