PM to lay the foundation stone and inaugurate multiple development projects worth around Rs 24,000 crore in Dahod
PM to lay the foundation stone and inaugurate development projects worth over Rs 53,400 crore at Bhuj
PM to participate in the celebrations of 20 years of Gujarat Urban Growth Story

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ও ২৭ মে গুজরাট সফর করবেন। তিনি বেলা ১১:১৫ নাগাদ দাহোদে যাবেন। জাতির উদ্দেশে উৎসর্গ করবেন একটি লোকোমোটিভ নির্মাণ কারখানা এবং একটি ইলেক্ট্রিক লোকোমোটিভের যাত্রার সূচনা করবেন। তারপর দাহোদে তিনি ২৪০০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তিনি একটি জনসভায় ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী ভুজে যাবেন এবং বিকেল ৪টে নাগাদ তিনি ভুজে ৫৩,৪০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তিনি একটি জনসভাতে ভাষণও দেবেন।

এছাড়া প্রধানমন্ত্রী ২৭ মে গান্ধীনগরে যাবেন। বেলা ১১টা নাগাদ তিনি গুজরাট আর্বান গ্রোথ স্টোরির ২০ বছর উদযাপনে অংশ নেবেন এবং আর্বান ডেভেলপমেন্ট ইয়ার ২০২৫-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।

বিশ্বমানের ভ্রমণ পরিকাঠামো নির্মাণ এবং যোগাযোগ বৃদ্ধি করতে তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী দাহোদে ভারতীয় রেলের ইঞ্জিন তৈরির কারখানার উদ্বোধন করবেন। এই কারখানায় ৯০০০ এইচপি শক্তির বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করা হবে নিজেদের ব্যবহারে এবং রপ্তানির জন্য। এই কারখানায় তৈরি প্রথম বৈদ্যুতিক ইঞ্জিনটির যাত্রার সূচনা করবেন তিনি। এই ইঞ্জিনের ফলে ভারতীয় রেলের মাল বওয়ার ক্ষমতা বাড়বে। এই ইঞ্জিনগুলিতে থাকবে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তি খরচ হবে কম, যা পরিবেশের সুস্থায়িত্বের অনুকূল। 

এরপরে প্রধানমন্ত্রী দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এর মধ্যে আছে রেল প্রকল্প এবং গুজরাট সরকারের নানা প্রকল্প। ভেরাবল এবং আমেদাবাদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভালসাদ ও দাহোদ স্টেশনের মধ্যে এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী ভুজে ৫৩,৪০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বিদ্যুৎ ক্ষেত্রে প্রকল্পগুলির মধ্যে আছে খাবরা রিনিউয়েবল এনার্জি পার্কে উৎপন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিবহন কেন্দ্র, ট্রান্সমিশন নেটওয়ার্কের প্রসার, তাপিতে আল্ট্রা সুপার ক্রিটিকাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরও অন্য কয়েকটি প্রকল্প। কান্দলা বন্দর এবং গুজরাট সরকারের একাধিক সড়ক, জল এবং সৌর প্রকল্প।

গুজরাটে আর্বান ডেভেলপমেন্ট ইয়ার ২০০৫ একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ যার সূচনা করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। যার লক্ষ্য, পরিকল্পিত পরিকাঠামো, সুপ্রশাসন এবং শহরের বাসিন্দাদের জন্য উন্নতমানের জীবনের মাধ্যমে গুজরাটের শহরের মানচিত্রে রূপান্তর ঘটানো। আর্বান ডেভেলপমেন্ট ইয়ার ২০০৫-এর বিংশতি বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী আর্বান ডেভেলপমেন্ট ইয়ার ২০২৫, গুজরাটের নগরোন্নয়ন পরিকল্পনা এবং রাজ্যের পরিচ্ছন্ন বায়ু কর্মসূচির উদ্বোধন করবেন গান্ধী নগরে। তিনি নগরোন্নয়ন, স্বাস্থ্য এবং জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০০০-এর বেশি বাড়ি উৎসর্গ করবেন। স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শহেলি বিকাশ যোজনায় গুজরাটের পুর সংস্থাগুলিকে ৩৩০০ কোটি টাকা দেবেন তিনি। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian public relations industry pegged to reach ₹4,500 cr by 2030: Report

Media Coverage

Indian public relations industry pegged to reach ₹4,500 cr by 2030: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister’s visit to Indonesia, Australia and New Zealand
July 03, 2026

At the invitation of the President of the Republic of Indonesia, H.E. Mr. Prabowo Subianto, Prime Minister Shri Narendra Modi will pay a visit to Indonesia from 6-8 July, 2026. This will be Prime Minister’s fourth visit to Indonesia and his first bilateral visit since the elevation of India-Indonesia ties to the level of Comprehensive Strategic Partnership in May 2018. During the visit, Prime Minister will hold bilateral discussions with President Prabowo and review the progress made in the partnership. In Jakarta, Prime Minister will address a large gathering of the Indian Diaspora. India and Indonesia share historical and warm people-to-people ties. In keeping with these special bonds, Prime Minister will visit the Prambanan Temple complex at Yogyakarta, a prominent UNESCO world heritage site in Indonesia.

From Indonesia, at the invitation of the Prime Minister of Australia, the Honourable Anthony Albanese MP, Prime Minister will travel to Melbourne from 8-10 July, 2026. In Melbourne, Prime Minister will hold bilateral discussions with Prime Minister Albanese. He will also call on the Governor General of Australia, the Honourable Ms Sam Mostyn AC. During his visit, Prime Minister will also participate in the India-Australia CEOs Forum, where he will address a gathering of top business leaders from both countries. Prime Minister will also address a large gathering of the Indian Diaspora, who constitute a strong pillar of the India-Australia relationship.

From Melbourne, at the invitation of the Prime Minister of New Zealand, Rt Honourable Christopher Luxon, Prime Minister will travel to Auckland for a state visit from 10-11 July, 2026. This will be the first state visit of an Indian Prime Minister to New Zealand in four decades. In Auckland, Prime Minister will hold bilateral discussions with Prime Minister Luxon and review the entire gamut of the bilateral relationship, which has seen significant progress in the last two years, especially in the areas of trade and commerce and defence. While in Auckland, Prime Minister will also interact with prominent business and sports personalities. In a reflection of the strong people-to-people ties that exist between India and New Zealand, Prime Minister will address a large gathering of the Indian Diaspora during the visit.