PM to participate in programme marking Silver Jubilee Celebration of formation of Uttarakhand
PM to inaugurate and lay foundation stones for various development initiatives worth over ₹8140 crores
Key sectors of projects: drinking water, irrigation, technical education, energy, urban development, sports, and skill development
PM to release ₹62 crores directly into accounts of more than 28,000 farmers under PM Fasal Bima Yojana

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৯ নভেম্বর দেরাদুন সফর করবেন। সফরকালে তিনি একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং এক জনসভায় ভাষণ দেবেন। 

প্রধানমন্ত্রী ৮১৪০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে ৯৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ৭২১০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাসও করা হবে। এই প্রকল্পগুলি পানীয় জল, সেচ, কারিগরি শিক্ষা, জ্বালানী, শহরাঞ্চলের উন্নয়ন, খেলাধুলা এবং দক্ষতা বিকাশের সঙ্গে যুক্ত।  

শ্রী মোদী পিএম ফসল বীমা যোজনার আওতায় ২৮,০০০-এরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬২ কোটি টাকার বেশি অর্থ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তের মাধ্যমে পাঠাবেন। 

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য : অম্রুত প্রকল্পের আওতায় দেরাদুন সহ ২৩টি অঞ্চলে জল সরবরাহ, পিথরাগড় জেলায় বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থাপনা, নৈনিতালে হালদোয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি খেলার মাঠ। 

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির শিলান্যাস করবেন তার মধ্যে উল্লেখযোগ্য : সং জলাধার পানীয় জল প্রকল্প। এই প্রকল্পে দৈনিক ১৫০ মিলিয়ন লিটার জল দেরাদুন এবং নৈনিতালের জমরানী বহুমুখী জলাধার প্রকল্পে পাঠানো হবে। অন্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, চম্পাওয়াতে মহিলাদের জন্য স্পোর্টস কলেজ, নৈনিতালে উন্নতমানের ডেয়ারি প্ল্যান্ট।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 ডিসেম্বর 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security