নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ জুন ভারতের দুই মহান আধ্যাত্মিক এবং নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠানে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। 
শিবগিরি মঠে ১২ মার্চ, ২০২৫ তারিখে মহাত্মা গান্ধীর সফরে এই ঐতিহাসিক আলোচনা হয়েছিল। বৈকম সত্যাগ্রহ, ধর্মীয় কথোপকথন, অহিংসা, অস্পৃশ্যতার বিলোপ, মোক্ষলাভ এবং নিপীড়িতদের উত্থান প্রভৃতি ছিল তাঁদের মধ্যে আলোচনার বিষয়। 
শ্রী নারায়ণ ধর্ম সঙ্গম ট্রাস্ট আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন আধ্যাত্মিক নেতৃবৃন্দ এবং অন্য সদস্যরা অংশ নেবেন। ভারতের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই দূরদর্শী স্মারক কথোপকথন আজও কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে বক্তারা তার উপর আলোকপাত করবেন। সামাজিক ন্যায়বিচার, একতা, আধ্যাত্মিক ঐক্যের ক্ষেত্রে শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধী যে দিশা দেখিয়েছিলেন, তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা বিনিময় ক্ষেত্র হিসেবে এই আলোচনা সূচিত হবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
FPOs’ sales rise via commodity exchanges in FY26

Media Coverage

FPOs’ sales rise via commodity exchanges in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 11 মে 2026
May 11, 2026

Society Above Politics: PM Modi’s Call for a Stronger, Self-Reliant & Sacred Bharat