Drone survey already completed in 92% of targeted villages
Nearly 2.25 crore property cards prepared

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জানুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৩০টিরও বেশি জেলার ৫০,০০০-র বেশি গ্রামের সম্পত্তির মালিকদের SVAMITVA প্রকল্পের আওতায় ৬৫ লক্ষের অধিক সম্পত্তি কার্ড বিতরণ করবেন।  


অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে সমীক্ষার মাধ্যমে গ্রামীণ জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির মালিকদের ‘অধিকারের রেকর্ড’ প্রদান করে গ্রামীণ ভারতের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। 


এই প্রকল্পের লক্ষ্য হল, ব্যাঙ্কের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ সহজ করে তোলা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ হ্রাস, গ্রামীণ এলাকায় সম্পত্তি ও সম্পত্তি করের যথাযথ মূল্যায়ণ এবং গ্রামস্তরের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে সাহায্য করা। 


৩.১৭ লক্ষেরও বেশি গ্রামে ড্রোন সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত ১.৫৩ লক্ষেরও বেশি গ্রামের জন্য প্রায় ২.২৫ কোটি সম্পত্তি কার্ড তৈরি করা হয়েছে। 


মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের পাশাপাশি বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে ড্রোন সমীক্ষা সম্পন্ন হয়েছে।   

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Water conservation in India: The community as custodian

Media Coverage

Water conservation in India: The community as custodian
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 মার্চ 2026
March 21, 2026

Empowering Bharat Holistically: Health, Finance, Heritage & Export Growth Under the Leadership of PM Modi