প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ই এপ্রিল সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস-এর ৯৫-তম বার্ষিক এবং উপাচার্যদের জাতীয় সেমিনারে ভাষণ দেবেন। শ্রী কিশোর মাখওয়ানা রচিত ডঃ বি আর আম্বেদকরের ওপর চারটি বইও তিনি প্রকাশ করবেন। অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। আমেদাবাদের ডঃ বাবাসাহেব আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটির আয়োজন করছে।   

অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস-এর সম্মেলন ও উপাচার্যদের জাতীয় সেমিনার

অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস (এআইইউ)দেশের উচ্চশিক্ষার একটি অগ্রণী সংগঠন। এই সংগঠন ১৪ ও ১৫ই এপ্রিল তার ৯৫তম বার্ষিক সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে এআইইউ-এর বিগত বছরগুলির সাফল্য, আর্থিক বিবরণী উপস্থাপনা এবং আগামীদিনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা হবে। সারা বছর ধরে আঞ্চলিক স্তরে উপাচার্যদের সম্মেলন এবং অন্যান্য আলোচনাচক্র সম্পর্কে এই অনুষ্ঠানে সদস্যদের জানানো হবে।

সম্মেলনে এআইইউ-এর ৯৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এবং ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তীদের উদ্যোগে ১৯২৫ সালে এই সংগঠন গড়ে তোলা হয়।

সম্মেলনে উপাচার্যদের জাতীয় সেমিনারের বিষয় ‘২০২০র জাতীয় শিক্ষা নীতির বাস্তবায়ন, ভারতের উচ্চশিক্ষার সংস্কার’। এই সম্মেলনে ২০২০র জাতীয় শিক্ষা নীতি কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই শিক্ষা নীতিকে যথাযথভাবে রূপায়ণে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা নিয়ে সম্মেলনে  পরিকল্পনা করা হবে।

অনুষ্ঠানে যে বইগুলি প্রকাশ করা হবে :

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে শ্রী কিশোর মাখওয়ানা রচিত বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ওপর চারটি বই প্রকাশ করবেন। এই বইগুলি হল :

        ১) ডঃ আম্বেদকর জীবন দর্শন

        ২) ডঃ আম্বেদকর ব্যক্তি দর্শন

        ৩) ডঃ আম্বেদকর রাষ্ট্র দর্শন এবং

        ৪) ডঃ আম্বেদকর আওয়াম দর্শন

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO

Media Coverage

India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with Amir of Qatar
March 03, 2026

The Prime Minister, Shri Narendra Modi spoke with H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar.

During the conversation, the Prime Minister conveyed that India stands firmly in solidarity with Qatar and strongly condemns any violation of its sovereignty and territorial integrity.

The two leaders emphasized the urgent need to restore peace and stability in the region through dialogue and diplomacy.

The Prime Minister also conveyed his appreciation for the continued support and care extended by the Qatari leadership to the Indian community in Qatar during this challenging time.

The Prime Minister wrote on X;

“Spoke with my brother, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar. We stand firmly in solidarity with Qatar and strongly condemn any violation of its sovereignty and territorial integrity. We emphasized the urgent need to restore peace and stability in the region through dialogue and diplomacy. I also conveyed my appreciation for his continued support and care for the Indian community in Qatar during this challenging time.

@TamimBinHamad”