প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৭ মার্চ সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জনঔষধি দিবস’ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন। এদিন প্রধানমন্ত্রী শিলং-এ অবস্থিত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড মেডিকেল সায়েন্স (এনইআইজিআরআইএইচএমএস)-এতে দেশের ৭,৫০০ তম জনঔষধি কেন্দ্রটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। অনুষ্ঠানে তিনি ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা’-এর সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন এবং এই ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজের জন্য সংশ্লিষ্ট পক্ষকে পুরষ্কৃত করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা

সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী ভীরতীয় জনঔষধি পরিযোজনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমস্ত জেলায় এই প্রকল্পের আওতায় ৭,৪৯৯টি জনঔষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ২০২০-২১ অর্থ বর্ষে (২০২১ এর ৪ মার্চ পর্যন্ত) এই কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে সাধারণ নাগরিকরা প্রায় ৩,৬০০ কোটি টাকা সাশ্রয় করেছেন। কারণ এই ওষুধগুলি বাজারমূল্যের তুলনায় ৫০ থেকে ৯০ শতংশ সস্তা।

জনঔষধি দিবস

জনঔষধি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পয়লা মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে ‘জনঔষধি সপ্তাহ’ উদযাপন করা হয়ে থাকে। এবছরের বিষয় ভাবনা হলো “জনঔষধি – সেবা ভি, রোজগার ভি”। এই সপ্তাহ উদযাপনের শেষ দিনটি অর্থাৎ আগামী ৭ মার্চ ‘জনঔষধি দিবস’ উদযাপন করা হবে।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship

Media Coverage

In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 জুন 2026
June 25, 2026

Viksit Bharat in Action: PM Modi's Reforms Powering Inclusive Growth, Tech Innovation & Global Competitiveness