Ankit Baiyanpuria also joins Prime Minister in this initiative

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আজ দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রত্যেকে আজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে এক ঘন্টা সময় ব্যয় করেছেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁর সঙ্গে যোগ দেন ফিটনেস ইনফ্লুয়েন্সার ( শারীরিক সক্ষমতার বিষয়ে যিনি সচেতন করেন) অঙ্কিত বাইয়ানপুরিয়াও। 

এক্স পোস্টে একটি ভিডিও প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা এবং সক্ষম থাকার উপকারিতা নিয়ে তিনি কথা বলছেন। তিনি তাঁর রোজকার জীবনযাত্রার কথা বলে অঙ্কিতকে, তাঁর ফিট থাকার মূলমন্ত্র জানতে চান। 

এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,     
“ আজ দেশজুড়ে সবাই পরিচ্ছন্নতা অভিযানে শামিল হয়েছেন, অঙ্কিত আর আমিও একই কাজে অংশ নিয়েছি। পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা সক্ষম থাকার সুফল নিয়েও আলোচনা করেছি। এটি আসলে পরিচ্ছন্ন এবং সুস্বাস্থ্যের অধিকারী এক ভারত গড়ার প্রয়াস! @baiyanpuria” । 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026