PM Netanyahu conveys his warm wishes on India’s 78th Independence Day
The two leaders discuss the prevailing situation in West Asia
PM emphasizes the need for de-escalating the situation
PM reiterates India’s call for release of hostages, ceasefire and continued humanitarian aid

ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইজরায়েলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান তিনি। 

পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুই নেতার মধ্যেই আলোচনা ও মতবিনিময় হয়। 

প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূল করে তোলার ওপর বিশেষ জোর দেন তাঁর বক্তব্যে। পণবন্দী সকলেরই আশু মুক্তির আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে দাঁড়ানোর কথাও ব্যক্ত করেন তিনি। আলাপ-আলোচনা এবং কূটনৈতিক দৌত্যের মাধ্যমে সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধানের জন্যও আর্জি জানান তিনি। 

ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকগুলি নিয়েও এদিন আলোচনা হয়। দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে কিভাবে আরও জোরদার করে তোলা যায়, সেই প্রসঙ্গেও তাঁরা আলোচনা ও মতবিনিময় করেন। 

পরস্পরের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখার প্রস্তাবেও সম্মত হন দুই নেতা। 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt

Media Coverage

'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 8 জুলাই 2026
July 08, 2026

1,000 Years of Heritage, One Future of Partnership: PM Modi Strengthens India-Indonesia Bonds in Jakarta