প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।  
 প্রধানমন্ত্রী বলেছেন,  ভারত কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার  নিন্দা করে। সঙ্কটের এই  সময়ে ভারতীয় জনগণ কুয়েতের জনগণের পাশে রয়েছেন ।

দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে  কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন। 

প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েতি নেতৃবৃন্দের সব ধরণের সহায়তার প্রশংসা করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী  বলেছেন; 

কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।  ভারত কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার  নিন্দা করে। সঙ্কটের এই  সময়ে ভারতীয় জনগণ কুয়েতের জনগণের পাশে রয়েছেন ।
আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে  কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার উপর গুরুত্ব দিয়েছি।   কুয়েতে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েতি নেতৃবৃন্দ যে ভাবে সহায়তা করছেন, তা প্রশংসার যোগ্য।  

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'

Media Coverage

Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 অগাস্ট 2026
August 30, 2026

Tiranga in Tashkent, Relief in Nepal: Soft Power Meets First Responder

Vocal for Local, Nari Shakti, Real Heroes: Mann Ki Baat’s Atmanirbhar Hour