ইজরায়েলে জঙ্গি হানায় নিহত ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তাঁকে জানান, এই কঠিন সময়ে ভারতের মানুষ ইজরায়েলের পাশে রয়েছে
সন্ত্রাসবাদের কঠোর নিন্দায় প্রধানমন্ত্রী
ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

জঙ্গি হানার ফলে ইজরায়েলে নিহত ও আহতদের প্রতি তাঁর শোক ও সমবেদনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এবং শ্রী মোদী তাঁকে জানান, এই কঠিন সময়ে ভারত ইজরায়েলের পাশে রয়েছে। 

সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নিন্দা ও অবস্থানের কথা ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন শ্রী মোদী। 

কথোপকথনের সময় ইজরায়েলে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে সমস্ত ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

দুই নেতাই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে তাঁদের সহমতের কথা জানান।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 মে 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts