প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর সাভারকরজি-র জীবন থেকে শিক্ষাপ্রদ বার্তা তুলে ধরতে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে, বীর সাভারকরজি ছিলেন একজন কঠোর পরিশ্রমী এবং মা ভারতীর প্রতি নিবেদিত প্রাণ। তাঁর জীবন থেকে আমরা প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সংকল্পে স্থির থাকার বার্তা পাই। তিনি বলেন যে, তাঁর শৌর্য, সংযম এবং মাতৃভূমির প্রতি উৎসর্গের অনুভূতি দেশবাসীকে চিরকাল পথ দেখাবে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“মা ভারতীর কর্মঠ সুপুত্র বীর সাভারকরজি-র জীবন থেকে আমরা বিপরীত পরিস্থিতিতেও নিজেদের সংকল্পে স্থির থাকার শিক্ষা পাই। তাঁর সাহস, সংযম এবং মাতৃভূমির প্রতি সমর্পণের ভাব চিরকাল দেশবাসীকে পথ প্রদর্শন করে যাবে।
ধীরাঃ শোকং তরিষ্যন্তি লভন্তে সিদ্ধিমুত্তমম্।
ধীরৈঃ সম্প্রাপ্যতে লক্ষ্মীধৈর্যঃ সর্বত্র সাধনম্।।
সাহসী এবং সংকল্পে দৃঢ় ব্যক্তি তাদের জীবনে দুঃখকে জয় করতে এবং সাফল্য লাভ করতে পারঙ্গম। সেই সব ব্যক্তি ঐশ্বর্যশালী এবং সমৃদ্ধ হয়। সেই জন্য মানুষের জীবনে সাফল্য পাওয়ার সেরা উপায় ধৈর্য এবং সাহস।”
मां भारती के कर्मठ सपूत वीर सावरकर जी के जीवन से हमें विपरीत परिस्थितियों में भी अपने संकल्प पर अडिग रहने की सीख मिलती है। उनका साहस, संयम और मातृभूमि के प्रति समर्पण का भाव सदैव देशवासियों का पथ प्रदर्शित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
धीराः शोकं तरिष्यन्ति लभन्ते सिद्धिमुत्तमाम्।
धीरैः… pic.twitter.com/zqe30DVSiR


