প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। এতে উদ্ভাবনী সাফল্যের নেপথ্যে প্রতিভা এবং অবিরাম প্রয়াসের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন – চিরায়ত জ্ঞান বলে, সাফল্য অর্জনের জন্য ব্যক্তিগত সক্ষমতার সঙ্গে প্রচেষ্টার মেলবন্ধন ঘটাতে হবে। সংস্কৃত শ্লোকটি হল,
यथैकेन न हस्तेन तालिका सम्प्रपद्यते।
तथोग्यमपरित्यक्तं न फलं कर्मण: स्मृतम्।।
অর্থাৎ, যেমন এক হাতে তালি বাজে না, সেইরকম উদ্ভাবনের ক্ষেত্রে অবিরাম প্রয়াস ছাড়া সাফল্য আসে না। প্রতিভা তখনই সফল হয় যখন তা কঠোর পরিশ্রম ও অবিরত প্রয়াসের সঙ্গে মেশে।
यथैकेन न हस्तेन तालिका सम्प्रपद्यते।
— Narendra Modi (@narendramodi) February 24, 2026
तथोद्यमपरित्यक्तं न फलं कर्मणः स्मृतम्॥ pic.twitter.com/0twbUYXXqZ


