প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য, নম্রতা এবং নিঃস্বার্থ সেবার মধ্যে লুকিয়ে থাকে। সাফল্য তখনই প্রাসঙ্গিক যখন তা অর্জিত জনকল্যাণ এবং সমৃদ্ধির আদর্শকে সামনে রেখে অর্জিত হয়।
এই বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেটি হল –
“भवन्ति नम्रास्तरवः फलोद्गमैर्नवाम्बुभि-र्दूर-विलम्बिनो घनाः।
अनुद्धताः सत्पुरुषाः समृद्धिभिः स्वभाव एवैष परोपकारिणाम्॥”
এই বাক্যবন্ধের অর্থ হল ফলের ভারে গাছ এবং জলের ভারে মেঘ ভূমির দিকে আনত হয়। ঠিক একইভাবে অন্যের উপকারে ব্রতী মহান আত্মা, সম্পদ ও খ্যাতি অর্জনের পরেও বিনম্র থাকেন।তাঁদের জীবন সমাজকে উন্নত করার কাজে নিয়োজিত।
समृद्धि की शोभा विनम्रता और परोपकार में निहित है। सफलता वही सार्थक है, जिसमें लोककल्याण की भावना सर्वोपरि हो।… pic.twitter.com/MyMm5WhSlM
— Narendra Modi (@narendramodi) July 7, 2026


