প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার বার্তা দেওয়া হয়েছে।
“নামবোধিরার্থিতমেতি সদম্ভোবিশ্চ পুর্যতে।
আত্মা তু পাত্রতাং নেয়: পাত্রমায়ান্তি সম্পদঃ৷"
এই সুভাষিতমে বলা হয়েছে, মহাসাগর কখনো জল চায় না, তা সত্ত্বেও সেটি সবসময়ই জলে পরিপূর্ণ থাকে। একইভাবে দক্ষ ব্যক্তির কাছে সম্পদ স্বাভাবিকভাবেই চলে আসে।
শ্রী মোদী বলেছেন, স্বনির্ভর হয়ে ওঠা হল সেই প্রদীপের মত, যে প্রদীপ সর্বদা আত্মসম্মা্ন ও সামর্থ্যের পথ দেখায়। এবারের বাজেটও আমাদের যুববন্ধুদের স্বনির্ভর ও ক্ষমতায়নের পথ দেখাবে ।
आत्मनिर्भरता वह दीपक है, जो आत्मसम्मान और सामर्थ्य का मार्ग दिखाता है। इस बार का बजट भी हमारे युवा साथियों को आत्मनिर्भर और सशक्त बनाने में अहम भूमिका निभाने वाला है।
— Narendra Modi (@narendramodi) February 2, 2026
नाम्भोधिरर्थितामेति सदाम्भोभिश्च पूर्यते ।
आत्मा तु पात्रतां नेयः पात्रमायान्ति सम्पदः॥ pic.twitter.com/x7iSHqop57


