প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পৃথিবীর ভবিষ্যত নির্মাণে শৃঙ্খলা, সেবা ও প্রজ্ঞার শাশ্বত নীতির প্রাসঙ্গিকতা একটি সংস্কৃত সুভাষিতম-এর সাহায্যে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। ওই সংস্কৃত বাক্যবন্ধে বলা হয়েছে সত্যনিষ্ঠা, সেবাপরায়ণতা, বাহুল্যহীন জীবনযাপন এবং গভীর প্রজ্ঞায় পরিচালিত কর্মপ্রবাহ সমগ্র পৃথিবীকে রক্ষা করতে পারে। আমাদের অতীত এবং ভবিষ্যতের নির্মাতা ধরিত্রী আমাদের সামনে বিস্তৃত পরিসর উন্মুক্ত করে দিক।
এক্স পোস্টে ওই সংস্কৃত বাক্যবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
सेवाभाव और सत्यनिष्ठा से किए गए कार्य कभी व्यर्थ नहीं जाते। संकल्प, समर्पण और सकारात्मकता से हम अपने साथ-साथ पूरी मानवता का भी भला कर सकते हैं।
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
सत्यं बृहदृतमुग्रं दीक्षा तपो ब्रह्म यज्ञः पृथिवीं धारयन्ति ।
सा नो भूतस्य भव्यस्य पत्न्युरुं लोकं पृथिवी नः कृणोतु॥ pic.twitter.com/WmxwhrmYpC


