মহামান্য প্রেসিডেন্ট লুলা,

দুই দেশের প্রতিনিধিবৃন্দ,

মিডিয়ার বন্ধুরা,

শুভেচ্ছা!


প্রেসিডেন্ট লুলা এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

গত বছর ব্রাজিলে আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, আজও একইভাবে ভারতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এটি আমার কাছে বিশেষ সন্তুষ্টির বিষয়।  দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট লুলার দৃষ্টিভঙ্গি এবং প্রেরণাদায়ক নেতৃত্বের ফলে

ভারত-ব্রাজিল সম্পর্ক
 উপকৃত হয়েছে।

গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে।  প্রতিটি বৈঠকের সময়, আমি ভারতের প্রতি তাঁর গভীর বন্ধুত্ব এবং আস্থা অনুভব করেছি।
প্রেসিডেন্ট লুলার সফর ঐতিহাসিক এআই ইমপ্যাক্ট সামিটের মহিমাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কৌশলগত অংশীদারিত্বে নতুন শক্তি জুগিয়েছে। আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাঁর বন্ধুত্বপরায়ণতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বন্ধুরা,

আজকের আলোচনায় আমরা প্রতিটি ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য এবং অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি।

ব্রাজিল লাতিন আমেরিকায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আগামী পাঁচ বছরে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারেরও বেশি নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আমাদের বাণিজ্য শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি আস্থার প্রতিফলন। রাষ্ট্রপতির সঙ্গে বড় বাণিজ্যিক প্রতিনিধিদলের ভারতে আগমন এই আত্মবিশ্বাসের প্রতিফলন।

ভারত-মেরকোসুর বাণিজ্য চুক্তির সম্প্রসারণ আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। প্রযুক্তি এবং উদ্ভাবনে আমাদের সহযোগিতা উভয় দেশ এবং গোটা দক্ষিণী বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমি আনন্দিত যে, আমরা ব্রাজিলে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর জন্য একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কাজ করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপার কম্পিউটার, সেমিকন্ডাক্টর এবং ব্লকচেইনের মতো ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমাদের উভয় দেশ বিশ্বাস করে যে, প্রযুক্তিকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং এটি অবশ্যই পরস্পরের অগ্রগতির যোগসূত্র হয়ে উঠবে।

 

জ্বালানি সহযোগিতা আমাদের সম্পর্কের একটি শক্তিশালী স্তম্ভ। হাইড্রোকার্বন ছাড়াও, আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি, ইথানল মিশ্রণ এবং  বিমান জ্বালানি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করছি। "গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স"-এ ব্রাজিলের সক্রিয় অংশগ্রহণ একটি পরিবেশ-বান্ধব ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের যৌথ অঙ্গীকারের বার্তা দিচ্ছে।

ব্রাজিল বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো জোটে সহ-সভাপতিত্বের প্রস্তাবও দিয়েছে। আমি এই উদ্যোগের জন্য প্রেসিডেন্ট লুলাকে অভিনন্দন জানাই। এই ক্ষেত্রে ব্রাজিলের ব্যাপক অভিজ্ঞতা সিডিআরআই-কে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। 

বিরল ধাতু ও বিরল খনিজ সংক্রান্ত চুক্তিটি সুস্থিতিশীল সরবরাহ শৃঙ্খল তৈরির পথে একটি বড় পদক্ষেপ। প্রতিরক্ষা ক্ষেত্রেও আমাদের সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি পারস্পরিক আস্থা এবং কৌশলগত সমন্বয়ের একটি অনন্য উদাহরণ। 


ভবিষ্যতের চাহিদার কথা ভেবে আমরা কৃষি ও পশুপালনে আমাদের অংশীদারিত্বে নতুন মাত্রা আনছি। জলবায়ু-সহনশীল কৃষি, যথাযথ চাষাবাদ এবং জৈব-সারের মতো ক্ষেত্রে আমাদের সহযোগিতা উভয় দেশের খাদ্য সুরক্ষাকে শক্তিশালী করবে। ব্রাজিলে তৈলবীজ, ডাল এবং সু-সমন্বিত কৃষিকাজের জন্য উৎকর্ষ কেন্দ্র স্থাপন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে চলেছে।

 

স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে অনন্ত সম্ভাবনা রয়েছে। ভারত থেকে ব্রাজিলে সাশ্রয়ী মূল্যে এবং গুণমানসম্পন্ন ওষুধের সরবরাহ বাড়ানোর জন্য আমরা কাজ করব। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা অভিযানে ব্রাজিলে আয়ুর্বেদ এবং ভেষজ ওষুধের সরবরাহ বাড়ানো  হবে।

বন্ধুগণ,

বিশ্ব মঞ্চে ভারত ও ব্রাজিলের মধ্যে অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী। গণতান্ত্রিক দেশ হিসেবে, আমরা গ্লোবাল সাউথের অগ্রাধিকার এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাব। 

ভারত ও ব্রাজিল যখন একসঙ্গে কাজ করে, তখন গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী এবং দৃঢ় প্রত্যয়ী হয়ে ওঠে।

 

আমরা বিশ্বাস করি যে, প্রতিটি সমস্যার সমাধান আলাপ-আলোচনা এবং কূটনীতির মাধ্যমে করা উচিত। ভারত ও ব্রাজিল একমত যে, সন্ত্রাসবাদ এবং এর সমর্থকরা গোটা মানবতার শত্রু। আমরা আরও সহমত যে, আজকের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অপরিহার্য। আমরা এই সব কাজ চালিয়ে যাব।

মাননীয়,

আমি নিশ্চিত যে, আপনার এই সফর আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং আগামী বছরগুলিতে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা আনবে।

আপনার সফর এবং আপনার গভীর বন্ধুত্বের জন্য আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 এপ্রিল 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi