মাননীয় রাষ্ট্রপতি স্টুব,

দুই দেশের প্রতিনিধিবৃন্দ,

সংবাদ মাধ্যমের বন্ধুরা,

নমস্কার!

তের-ওয়ে,

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম ভারতে আসার জন্য আমি প্রেসিডেন্ট স্টুবকে আন্তরিকভাবে স্বাগত জানাই। রাষ্ট্রপতি স্টুব একজন বিশিষ্ট আন্তর্জাতিক নেতাই নন, তিনি শ্রদ্ধেয় চিন্তাশীল ব্যক্তিত্ব এবং লেখক হিসেবেও পরিচিত। 

সুধী,  আপনার মতো বিশিষ্টজন এবং প্রাণবন্ত এক নেতা এই বছরের রাইসিনা ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমরা এর জন্য সম্মানিত বোধ করছি। 

বন্ধুগণ,

বর্তমানে বিশ্ব এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে। ইউক্রেন থেকে শুরু করে পশ্চিম এশিয়া পর্যন্ত – পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ হচ্ছে। আন্তর্জাতিক এই পরিস্থিতিতে পৃথিবীর দুই বড় কূটনৈতিক শক্তি - ভারত এবং ইউরোপ নিজেদের মধ্যে সুসম্পর্কের এক স্বর্ণযুগে প্রবেশ করেছে। আমাদের ক্রমবর্ধমান সহযোগিতা পৃথিবীর স্থিতাবস্থা, উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।

বন্ধুগণ,

২০২৬-এর শুরুতে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক এক অবাধ বাণিজ্য চুক্তি হয়েছে। এই চুক্তি ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল প্রযুক্তি, অবকাঠামো এবং সুস্থায়ী উন্নয়নে ভারত এবং ফিনল্যান্ড গুরুত্বপূর্ণ অংশীদার।

 

নোকিয়ার মোবাইল ফোন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি ভারতবাসী যুক্ত। ফিনল্যান্ডের স্থাপত্যকলার সহায্যে আমরা চন্দ্রভাগা নদীর উপর পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু নির্মাণ করেছি। ফিনল্যান্ডের সহায়তায় আমরা নুমালীগড়ে সব থেকে বড় শোধনাগার নির্মাণ করেছি, যেখানে বাঁশ থেকে বায়ো-ইথানল উৎপন্ন করা হচ্ছে।   

বন্ধুগণ,

এই গুরুত্বপূর্ণ সহযোগিতার আবহে রাষ্ট্রপতি স্টুবের এবারের সফরকালে আমরা ভারত ও ফিনল্যান্ডের মধ্যে সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করবো, যেখানে ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন, কৃত্রিম মেধা, সিক্স-জি টেলিযোগাযোগ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কোয়ান্টাম কম্পিউটিং সহ বিভিন্ন উন্নত প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী হবে। 

পাশাপাশি প্রতিরক্ষা, মহাকাশ, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রগুলিতে এই অংশীদারিত্ব আরও প্রসারিত হবে। ভারত এবং ফিনল্যান্ডের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব সারা পৃথিবীতে আস্থাভাজন প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। 

বন্ধুগণ,

ফিনল্যান্ড ভারতীয় ছাত্র-ছাত্রী এবং প্রতিভাবান ব্যক্তিত্বদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। দুই দেশ বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচিতে যুক্ত। আজ আমরা ফিনল্যান্ডের সঙ্গে একটি মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এগ্রিমেন্ট করলাম। 

এর ফলে আমরা যৌথভাবে গবেষণার কাজে এবং স্টার্ট-আপের ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারবো। শিক্ষা ক্ষেত্রে ফিনল্যান্ডকে আদর্শ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। আজ আমরা শিক্ষকদের প্রশিক্ষণ, দুই দেশের স্কুলের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভবিষ্যতের চাহিদাসম্পন্ন গবেষণার কাজে সহযোগিতা বৃদ্ধির মত বিষয়গুলিতে সহমত হয়েছি। 

 

অর্থাৎ, স্কুল থেকে শিল্প জগৎ - প্রতিটি ক্ষেত্রে আমাদের মানবসম্পদকে সহযোগিতার নতুন এক স্তরে আমরা উন্নীত করবো। 

বন্ধুগণ,

ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা ফিনল্যান্ডের সঙ্গে মেরু অঞ্চলে গবেষণার বিভিন্ন উদ্যোগে আরও সহযোগিতা বৃদ্ধি করবো। 

এক স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলা আমাদের অভিন্ন উদ্দেশ্য। আমি অত্যন্ত আনন্দিত যে এবছর ফিনল্যান্ডের সঙ্গে ভারত বিশ্ব বৃত্তিয় অর্থনৈতিক ফোরাম যৌথভাবে আয়োজন করবে। এর ফলে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে আমাদের উদ্যোগ আরও গতি পাবে।  

বন্ধুগণ,

ভারত এবং ফিনল্যান্ড দুটি দেশই আইনের শাসন, আলাপ-আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। সামরিক অভিযানের মধ্য দিয়ে কোন সমস্যার সমাধান হয় না, সেই বিষয়ে আমরা সহমত। ইউক্রেন অথবা পশ্চিম এশিয়া – সর্বত্রই  আমরা সংঘাতের দ্রুত অবসান চাই। আমরা শান্তির জন্য যেকোন উদ্যোগকে সমর্থন করি। বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যার সমাধানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজন। আমরা মনেকরি এই সংস্কার অত্যন্ত দ্রুত হওয়া উচিত। যে কোন ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সুধী,

আপনি আয়রনম্যান ট্রায়থলন সম্পন্ন করেছেন। আপনার মতো প্রাণশক্তিতে ভরপুর নেতার সঙ্গে একযোগে কাজ করলে ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে উদ্ভাবন, ডিজিটাল ক্ষেত্র এবং সুস্থায়ী উন্নয়নে এক নতুন ট্রায়থলন যে অর্জিত হবে সেবিষয়ে আমি নিশ্চিত। 

 

আসুন ভারত এবং ফিনল্যান্ড ভবিষ্যতের চাহিদা অনুযায়ী অংশীদারিত্বের এক স্বর্ণযুগের সূচনা করুক। অনেক অনেক ধন্যবাদ।


(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল)

 

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Narendra Modi calls for robust water data governance

Media Coverage

PM Narendra Modi calls for robust water data governance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays tributes to Mahanayak Uttam Kumar on his birth centenary
September 03, 2026

Prime Minister Shri Narendra Modi today paid tributes to legendary actor Mahanayak Uttam Kumar on his birth centenary. The Prime Minister described him as a legend whose timeless performances continue to connect with people across generations. He also shared his remarks about the iconic actor from a recent
Mann Ki Baat broadcast.

In a post on X, the Prime Minister shared:

"Mahanayak Uttam Kumar...a legend whose timeless performances connect with people across generations.

Tributes on his birth centenary.

Also sharing what I spoke about him during #MannKiBaat last Sunday.

মহানায়ক উত্তম কুমার... এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।

তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

গত রবিবার #MannKiBaat অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, তাও শেয়ার করছি।"