প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনটিআর গারুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন যে, জনকল্যাণ ও সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য এনটিআর গারুকে সশ্রদ্ধভাবে স্মরণ করা হয়। তাঁর এই কাজ দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর মানুষের মর্যাদা নিশ্চিত করেছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন যে, চলচ্চিত্রে এনটিআর গারুর অবদান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে ।তাঁর জীবন ও আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

“এক্স” হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন;

এনটিআর গারুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। জনকল্যাণ ও সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য তিনি সশ্রদ্ধভাবে স্মরণীয়। তাঁর এই কাজ দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর মানুষের মর্যাদা নিশ্চিত করেছিল। চলচ্চিত্রে তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। তাঁর জীবন ও আদর্শ আজও অফুরন্ত অনুপ্রেরণার উৎস। আমার বন্ধু চন্দ্রবাবু নাইডু গারুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশের এনডিএ সরকার জনগণের জন্য তাঁর লালিত আকাঙ্ক্ষাগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

@ncbn”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 অগাস্ট 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi