প্রধানমন্ত্রী আজ মহাপরিনির্বাণ দিবসে ডঃ বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে ন্যায়বিচার, সাম্য এবং সংবিধানের প্রতি ডঃ আম্বেদকরের অটল অঙ্গীকার ভারতের জাতীয় অগ্রগতিকে পরিচালিত করে চলেছে। তিনি উল্লেখ করেছেন যে মানবিক মর্যাদা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য ডঃ আম্বেদকরের নিষ্ঠা থেকে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা পেয়েছে।
প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ডঃ আম্বেদকরের আদর্শ দেশকে একটি বিকশিত ভারত গঠনের দিকে এগিয়ে যাওয়ার পথে জাতির পথ আলোকিত করে চলবে।

এক্স হ্যান্ডেলে একটি পৃথক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“মহাপরিনির্বাণ দিবসে ডঃ বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করছি। ন্যায়বিচার, সাম্য এবং সংবিধানের প্রতি তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং অটল অঙ্গীকার আমাদের জাতীয় অগ্রগতিকে পরিচালিত করে চলেছে। তিনি প্রজন্মকে মানবিক মর্যাদা সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে অনুপ্রাণিত করেছিলেন।
আমরা যখন একটি বিকশিত ভারত গঠনের জন্য কাজ করি তখন তাঁর আদর্শ আমাদের পথ আলোকিত করে রাখুক।”
“আজ, মহাপরিনির্বাণ দিবসে, দিল্লিতে ডঃ বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আমাদের জাতির জন্য তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা পূর্ণ উদ্যমে কাজ করে যাব।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
MSMEs’ contribution to GDP rises, exports triple, and NPA levels drop

Media Coverage

MSMEs’ contribution to GDP rises, exports triple, and NPA levels drop
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of grasping the essence of knowledge
January 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared a profound Sanskrit Subhashitam that underscores the timeless wisdom of focusing on the essence amid vast knowledge and limited time.

The sanskrit verse-
अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।
यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥

conveys that while there are innumerable scriptures and diverse branches of knowledge for attaining wisdom, human life is constrained by limited time and numerous obstacles. Therefore, one should emulate the swan, which is believed to separate milk from water, by discerning and grasping only the essence- the ultimate truth.

Shri Modi posted on X;

“अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।

यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥”