Not only other participants but also compete with yourself: PM Modi to youngsters
Khelo India Games have become extremely popular among youth: PM Modi
Numerous efforts made in the last 5-6 years to promote sports as well as increase participation: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ওডিয়ায় প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্‌ – এর উদ্বোধন করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আজ কেবল এই প্রতিযোগিতা শুরুর দিন নয়, বরং দেশে ক্রীড়া ক্ষেত্রে এক নতুন পর্যায়েরও সূচনা হ’ল। “এই প্রতিযোগিতায় আপনারা কেবল পরস্পরের সঙ্গেই নয়, এমনকি নিজের সঙ্গেও প্রতিযোগিতায় সামিল হবেন”।

প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হলেও আমি উৎসাহের আবহ, আবেগ এবং স্পন্দন অনুভব করছি। ভারতের ইতিহাসে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্‌ আজ ওডিশায় শুরু হ’ল। ভারতের ক্রীড়া ইতিহাসে এ এক স্মরণীয় মুহূর্ত। ভবিষ্যৎ ক্রীড়া ক্ষেত্রের বিকাশে এ এক বড় পদক্ষেপ”।

খেলো ইন্ডিয়া অভিযান দেশের প্রায় প্রতিটি প্রান্তেই তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং ভালো ফলের স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৮’তে যখন খেলো ইন্ডিয়া গেমস্‌ – এর সূচনা হয়েছিল, তখন ৩ হাজার ৫০০ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। পরবর্তী তিন বছরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬ হাজারেরও বেশি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “এ বছর খেলো ইন্ডিয়া স্কুল গেমস্‌ – এ ৮০টি রেকর্ড হয়েছে। এর মধ্যে ৫৬টি রেকর্ড গড়েছে মেয়েরা। তারা যেমন পদক জিতেছে, তেমনই কিছু কিছু অসামান্য প্রতিভার নিদর্শনও রেখেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হ’ল – এ ধরনের প্রতিযোগিতা থেকে যে তরুণ মেধাবীরা উঠে আসছে, তাঁরা বড় শহরগুলির নয়, বরং ছোট শহরগুলির”।

দেশে ক্রীড়া ক্ষেত্রের বিকাশে এবং খেলাধুলোতে অংশগ্রহণ বাড়াতে বিগত ৫-৬ বছরে একাধিক আন্তরিক প্রয়াস নেওয়া হয়েছে জানিয়ে শ্রী মোদী বলেন, প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড়দের চিহ্নিতকরণ, প্রশিক্ষণ এবং যোগ্যদের মনোনীতকরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, “প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্‌ থেকে এমন অনেক খেলোয়াড় উঠে আসবেন, যাঁরা টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবেন। সরকারের ক্রীড়া সংক্রান্ত কর্মসূচিগুলি থেকে লাভবান অ্যাথলিটরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতা থেকে দেশের জন্য ২০০টিরও বেশি পদক নিয়ে এসেছেন। আগামী দিনগুলিতে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস্‌ – এ ২০০টিরও বেশি স্বর্ণ পদক জয়ের লক্ষ্য রয়েছে। পদক জয়ের থেকেও বড় বিষয় হ’ল – নিজের ক্রীড়া নৈপুণ্য আরও ক্ষুরধার করা এবং নিজের সম্ভাবনাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া”।

 

Click here to read PM's speech 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India among Asia's fastest-growing green economies with $110 billion revenue in 2025: LSEG

Media Coverage

India among Asia's fastest-growing green economies with $110 billion revenue in 2025: LSEG
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Abelardo de la Espriella on his victory in the Colombian presidential elections
June 26, 2026

Prime Minister Shri Narendra Modi congratulated Abelardo de la Espriella on his victory in the Colombian presidential elections.

The Prime Minister noted that India deeply values its close friendship with Colombia which continues to grow in all areas. “I convey my best wishes for a successful tenure and look forward to working together to further deepen our bilateral relations in the years ahead”, Shri Modi added.

Shri Modi posted on X;

Heartiest congratulations, Abelardo de la Espriella, on your victory in the Colombian presidential elections.

India values its close friendship with Colombia which continues to grow in all areas. I convey my best wishes for a successful tenure and look forward to working together to further deepen our bilateral relations in the years ahead.

@ABDELAESPRIELLA