প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভার রাষ্ট্রপতি ভবনে স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে দেখা করেছেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট সামিটের জন্য প্রেসিডেন্ট পেলেগ্রিনির ভারত সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুই নেতা দুদেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও নাগরিক সংযোগের ক্ষেত্রে দুদেশের ক্রমবর্ধমান নৈকট্যকে স্বাগত জানান। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পেলেগ্রিনি প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্লোভাক শিল্পীদের আঁকা ‘বারাণসী শহর’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। স্লোভাক ছাত্র-ছাত্রীদের একটি বিশেষ যোগ প্রদর্শনীও দেখেন তাঁরা।

প্রেসিডেন্ট পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীর সম্মানে একটি ভোজসভার আয়োজন করেন। প্রেসিডেন্ট পেলেগ্রিনি-র আন্তরিকতা ও আতিথেয়তা এবং ভারত-স্লোভাকিয়া অংশীদারিত্বের প্রতি তাঁর সক্রিয় সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
Today’s talks with President Pellegrini covered diverse subjects such as closer ties in manufacturing, transport, innovation and investment linkages, energy, biofuels and more. There is also immense scope to cooperate in the field of digital technology. We also talked about… pic.twitter.com/3kGxkVOpbv
— Narendra Modi (@narendramodi) June 15, 2026


