প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জেরুজালেমে ইজ্রায়েলের রাষ্ট্রপতি শ্রী আইজ্যাক হ্যারযোগের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ২০১৭ সালে ইজ্রায়েল সফরের সময় এবং ২০২৩ সালে দুবাই-এ রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন। ভারত ও ইজ্রায়েলের মধ্যে সম্পর্ক “শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারীত্ব”-এ উন্নীত হওয়ায় তা এক নতুন যুগের সূচনা করেছে। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিশেষ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে দুই নেতা মনে করেন। ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি, উদ্ভাবন ও শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মোকাবিলার মত বিষয়ে দুটি দেশের মধ্যে যে সহযোগিতার পরিবেশ রয়েছে, সেই বিষয়ে তাঁরা সন্তোষ ব্যক্ত করেছেন।

উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থনের কথা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সঠিক দিকে এগিয়ে চলায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
শ্রী মোদী, রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রীর সঙ্গে ‘এক পেঢ় মা কে নাম’ উদ্যোগের আওতায় রাষ্ট্রপতি উদ্যানে একটি চারাগাছ রোপন করেছেন। পরিবেশের প্রতি দুটি দেশের অভিন্ন মূল্যবোধ এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

ভারত-ইজ্রায়েল অংশীদারীত্বকে সমর্থন করার জন্য এবং এই সফরকালে যে উষ্ণ অভ্যর্থনা তিনি পেয়েছেন, তার জন্য প্রধানমন্ত্রী, শ্রী হ্যারযোগকে ধন্যবাদ জানিয়েছেন।
Glimpses from the meeting with President Herzog. Our talks were extremely fruitful and wide ranging.@Isaac_Herzog pic.twitter.com/1dVN5fTI9I
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
אני מסכים איתך לחלוטין, הנשיא הרצוג.
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
היה תענוג לפגוש אותך ולדון בהיבטים מגוונים של הידידות בין הודו לישראל. יש פוטנציאל עצום בתחומים עתידניים כמו טכנולוגיה, חדשנות, חברות הזנק ועוד.
תודה על תמיכתך ביוזמת "עץ לאמא" (Ek Ped Maa Ke Naam).@Isaac_Herzog https://t.co/jBrmzWdkmw pic.twitter.com/wpjeWcfPE6


