প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাগ্রেভে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এই প্রথম ক্রোয়েশিয়া সফর। সঙ্গত কারণেই দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে যা এক ঐতিহাসিক মাইলফলক। বিখ্যাত বান্সকি ডোভরি প্যালেসে পৌঁছনোর পর শ্রী প্লেনকোভিচ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর, চিরাচরিত পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শ্রী মোদী যখন জাগ্রেভ বিমানবন্দরে পৌঁছন, তখনও তাঁকে স্বাগত জানাতে শ্রী প্লেনকোভিচ উপস্থিত ছিলেন।
 

উভয় নেতা প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগ দেন। ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, মহাকাশ, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এবং দুটি দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়। পরিকাঠামো, বন্দর ও জাহাজ চলাচল, ডিজিটাইজেশন, কৃত্রিম মেধা, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, ওষুধ, পর্যটন ও আতিথেয়তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাব্য বিষয়গুলিকে শনাক্ত করতে দুই নেতাই সহমত পোষণ করেন। ক্রোয়েশিয়ায় ভারতীয় সংস্কৃতি, ভারততত্ত্ব ও যোগের বিষয়ে জনপ্রিয়তার কারণে দুটি দেশের জনসাধারণের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হয়েছে। ক্রোয়েশিয়ায় ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাসে উৎসাহীরা সকলে অংশ নেবেন বলে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। 
দুই নেতা স্টার্টআপ এবং উদ্ভাবন ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে সাম্প্রতিক উদ্যোগগুলিতে সন্তোষ প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা গড়ে তোলা, বিনিয়োগ ও যৌথ উদ্যোগে অংশীদারিত্ব বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিকেও তাঁরা গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিদের সাহায্যে ক্রোয়েশিয়ায় যোগাযোগের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তুলতে পরামর্শ দেন। ভারত – মধ্যপ্রাচ্য – ইউরোপ অর্থনৈতিক করিডর সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে দুই নেতাই পরস্পরের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার বিষয়টিকে গুরুত্ব দেন। ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের জন্য ভারতের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। 
 

তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলির কিভাবে সমাধান হবে, তা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী শ্রী প্লেনকোভিচ’কে ধন্যবাদ জানিয়েছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ভারত – ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা দ্রুত শেষ করার বিষয়টিতেও তাঁরা গুরুত্ব দেন। 
বৈঠকের পর কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং ক্রোয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হিন্দি চেয়ারের পুনর্নবীকরণ সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতি দেখার জন্য এই লিঙ্কটি দেখুন 
 

শ্রী মোদীর সম্মানার্থে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী একটি নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শ্রী প্লেনকোভিচ’কে সুবিধাজনক এক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi