প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ জুন এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে এবং বিস্তীর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা প্রতিষ্ঠিত করতে শ্রী ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকে নজর দিতে হবে। পাশাপাশি নাবিকদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

উভয় নেতা ২০২৫-এ ওয়াশিংটন ডিসি-তে তাঁদের সাক্ষাতের সময় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যাটালাইজিং অপর্চুনিটিজ ফর মিলিটারি পার্টনারশিপ, অ্যাসেলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি বা কমপ্যাক্ট নিয়ে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরবর্তী পদক্ষেপগুলি পর্যালোচনা করেন। প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, জ্বালানি এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যে যে অগ্রগতি হয়েছে, সেই বিষয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা একটি অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। একটি সামঞ্জস্যপূর্ণ, পারস্পরিক স্বার্থ বজায় রেখে বাণিজ্যিক দিক থেকে তাৎপর্যপূর্ণ চুক্তি যাতে সম্পাদন করা যায়, সেই বিষয়ে উভয় নেতা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এই আবহে আগামী সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি শ্রী জেমিসন গ্রীর ভারত সফর করবেন।

প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতি ভারত-মার্কিন সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের জনসাধারণের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
Pleased to meet President Trump in Evian. We reviewed the sustained progress in our bilateral cooperation in trade, energy, defence, technology and people-to-people ties.
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
Conveyed India’s appreciation on the progress in the efforts for restoring peace and stability in West… pic.twitter.com/hEUfr5TOJx


