প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়াঁ’তে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ – এ এই নিয়ে তিনবার মুখোমুখি হলেন দুই নেতা।

এ বছরের জানুয়ারি মাসে আমিরশাহীর প্রেসিডেন্টের ভারত সফর এবং মে মাসে প্রধানমন্ত্রীর আমিরশাহী সফরের পর প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানী, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার নিয়ে তাঁরা পর্যালোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গ তাঁদের আলোচনায় উঠে আসে। পশ্চিম এশিয়ায় শান্তির বাতাবহ শক্তিশালী করতে আলাপ-আলোচনা ও কূটনীতির উপর আবারও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিধি মেনে চলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে দুই নেতাই সহমত ব্যক্ত করেন। এ বছরের শেষের দিকে ভারতে হতে চলা ব্রিকস্ শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমিরশাহীর প্রেসিডেন্ট’কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Had a very good meeting with my brother, His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan. We discussed India-UAE ties across sectors and ways to further energise our Comprehensive Strategic Partnership. Once again expressed gratitude to him and the UAE Government for the care and… pic.twitter.com/mleTUqbRfC
— Narendra Modi (@narendramodi) June 16, 2026
عقدتُ اجتماعاً مثمراً للغاية مع أخي صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان، حيث ناقشنا العلاقات الهندية الإماراتية في مختلف القطاعات، وسبل تعزيز شراكتنا الاستراتيجية الشاملة. وقد جددتُ شكري وتقديري له ولحكومة دولة الإمارات العربية المتحدة على اهتمامهم ورعايتهم للجالية الهندية… pic.twitter.com/jRaFEyQKTF
— Narendra Modi (@narendramodi) June 16, 2026


