৩০০ সদস্যের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে রাজকুমারী এসট্রিড-এর ভারত সফরের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেলজিয়ামের রাজ পরিবারের ভারতের সদর্থক যোগাযোগের কথা স্মরণ করেন
বেলজিয়ামের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, কৃষি, জীবন বিজ্ঞান, মহাকাশ, দক্ষতা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব বাড়াতে সম্মত হয়েছেন উভয় নেতা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-এর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজকুমারী এসট্রিড বেলজিয়ামের অর্থনৈতিক মিশনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত ৮ দিনের ভারত সফরে এসেছেন। 

প্রধানমন্ত্রী বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-কে ভারতে স্বাগত জানান এবং বাণিজ্যিক প্রতিনিধিদল, সরকারি আধিকারিক ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি সহ ৩০০ সদস্যের বিশাল দলকে নেতৃত্ব দিয়ে ভারত সফরে আসার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

এই নিয়ে দ্বিতীয়বার রাজকুমারী এসট্রিড অর্থনৈতিক মিশনের নেতৃত্ব দিয়ে ভারতে এসেছেন। এই সফর ভারতের সঙ্গে বেলজিয়ামের ক্রমবর্ধমান মজবুত অর্থনৈতিক সম্পর্কের পরিচায়ক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-এর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, উদ্ভাবন, স্বচ্ছ জ্বালানী, পরিকাঠামো, কৃষি, দক্ষতা, শিক্ষা এবং সাংস্কৃতিক ও মানুষে মানুষে সম্পর্ক স্থাপনের বিষয়ও রয়েছে। 

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে নতুন পন্থা-পদ্ধতি খুঁজে বের করতে উভয় পক্ষই ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। এরফলে ভারত ও বেলজিয়ামের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত হবে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
RBI Revises FY27 GDP Growth Forecast Up To 6.7%; Sees Indian Economy Staying Resilient

Media Coverage

RBI Revises FY27 GDP Growth Forecast Up To 6.7%; Sees Indian Economy Staying Resilient
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi shares Sanskrit Subhashitam recognizing Earth as the nurturing mother of all life
August 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared Sanskrit Subhashitam emphasising that humanity may live in harmony with the Earth, as earth is the nurturing mother of all life and the moral order that sustains her should be respected.

The Prime Minister shared a Sanskrit verse-

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥

The Prime Minister posted on X:

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥