Building high-quality infrastructure is about empowering people: PM
Over the past 12 years, the Central Government has invested heavily in Tamil Nadu’s highways, improving pilgrim travel and easing farm and marine produce transport: PM
Over the last decade, Indian Railways has transformed into a modern, efficient and people-centric transport system, and this transformation is visible in Tamil Nadu: PM
It is a matter of pride that our vision of ‘Make in India’ is boosting self-reliance and creating jobs for our youth: PM
The Union budget positions Tamil Nadu as part of the Rare Earth Corridors, promoting advanced manufacturing, research and technology development: PM
Our collective goal is a developed Tamil Nadu for developed India: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মাদুরাইতে ৪,৪০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন। পবিত্র শহর মাদুরাইতে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তামিলনাড়ুর উন্নয়নের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। এইসব প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর ঘটানো, অর্থনীতির বৃদ্ধি ঘটানো, যুব সমাজের জন্য উল্লেখযোগ্যহারে কর্মসংস্থানের সৃষ্টি এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে রূপান্তর ঘটানো। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্ষমতায়নের মৌলিক শর্ত উচ্চমানের পরিকাঠামো। শ্রী মোদী বলেন, “এই উন্নয়নের লক্ষ্য কৃষকরা যাতে সহজে বাজারে পৌঁছতে পারে তার জন্য ভালো রাস্তা, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য সহজে ভ্রমণ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের জন্য দ্রুত পরিবহণ ব্যবস্থা।”

 

প্রধানমন্ত্রী বলেন, “গত ১২ বছরে ভারত সরকার তামিলনাড়ুর হাইওয়ে নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ২০১৪ থেকে ৪ হাজার কিলোমিটারের বেশি  রাস্তা তৈরি হয়েছে।” তিনি উল্লেখ করেন যে, দুটি প্রধান জাতীয় মহাসড়কের শিলান্যাস হলো আজ। তার মধ্যে মারাক্কনম-পুদুচেরি শাখাটিকে চার লেন করা, উপকূল অঞ্চলে পর্যটন এবং ব্যবসা বাড়াতে ২১০০ কোটি টাকার বেশি লগ্নি করা হয়েছে এবং পরম আকুদি-রামানাথপুরম শাখাকে চার লেন করা হবে। ১৮শো কোটি টাকার বেশি লগ্নি করে এই দ্বিতীয় প্রকল্পে রামেশ্বরম এবং ধনুষকোডির মতো জায়গায় ভ্রমণ সহজ হবে। তীর্থযাত্রীদের পাশাপাশি কৃষিপণ্য ও সামুদ্রিক পণ্য নিয়ে যাওয়ার সুবিধা হবে।

প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে ভারতীয় রেল ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে, হয়ে উঠেছে আধুনিক, দক্ষ এবং মানবকেন্দ্রিক পরিবহণ ব্যবস্থা। শ্রী মোদী বলেন, “এই রূপান্তর বিশেষ করে দৃশ্যমান তামিলনাড়ুতে। যেখানে রেল বাজেট বরাদ্দ ৯ গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে।” প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০১৪-র মধ্যে যেখানে বার্ষিক বরাদ্দের পরিমাণ ছিল ৮৮০ কোটি টাকা, সেখানে ২০২৬-২৭-এ বরাদ্দ বেড়ে হয়েছে ৭ হাজার ৬০০ কোটি টাকা। তিনি আরও বিস্তারিতভাবে জানান যে, ১৩শো কিলোমিটারের নতুন রেললাইন হয়েছে, ৯৭ শতাংশ বৈদ্যুতিকীকরণ সম্ভব হয়েছে, কয়েকশো ফ্লাই ওভার এবং আন্ডারপাস সুরক্ষা ব্যবস্থার উন্নতি করেছে, ভারতের প্রথম উল্লম্ব সেতু পমবন ব্রিজ গত বছর উদ্বোধনের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তামিলনাড়ুর মানুষের সেবা করছে ৯টি বন্দে ভারত এবং ৯টি অমৃত ভারত ট্রেন। এর কামরাগুলি তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। মেক ইন ইন্ডিয়া নিয়ে তিনি গর্ব প্রকাশ করে বলেন, “এতে আত্মনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।” অমৃত ভারত স্টেশন কর্মসূচিতে রাজ্যের ৭৭টি স্টেশনের আধুনিকীকরণ করা হয়েছে। এর সঙ্গে সঙ্গেই নতুন করে উন্নীত ৮টি স্টেশনের আজ উদ্বোধন করা হয়েছে বলে জানান শ্রী মোদী। তিনি আরও বলেন, চেন্নাই বিচ – চেন্নাই এগমোর চতুর্থ লাইনের কাজ কয়েক হাজার নিত্যযাত্রীর সুবিধা করবে। প্রধানমন্ত্রী এদিন কুম্বকোনম, ইয়েরকড এবং ভেলোরে আকাশবাণীর নতুন এফএম রিলে ট্রান্সমিটারেরও উদ্বোধন করেন এবং দেশবাসীর প্রতি উৎসর্গ করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে পরিকাঠামোখাতে ব্যয় তিনগুণ হয়েছে পূর্বের তুলনায়। প্রধানমন্ত্রী বলেন, “তামিলনাড়ুর বাজেট পরিস্থিতি রেয়ার আর্থ করিডোরের আওতায়, যার লক্ষ্য উন্নতমানের উৎপাদন, গবেষণা এবং প্রযুক্তির উন্নয়ন।”

প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুর আছে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য। আদিচানাল্লুরের মতো ঐতিহাসিক স্থানটিকে উন্নত করা হবে আন্তর্জাতিক ঐতিহ্যশালী গন্তব্যস্থল হিসেবে বলে তিনি ঘোষণা করেন। শ্রী মোদী বলেন, লেক পুলিকাট এবং পোদিগাই মালাইকে ঘিরে ইকো ট্যুরিজম উদ্যোগ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। এছাড়া তিনি বলেন, মোটামুটি ২০০টি শিল্প ক্লাস্টারকে চিহ্নিত করা হবে সারা দেশে যাতে উৎপাদন বৃদ্ধি করা যায়, তার জন্য সাহায্য করা হবে। তামিলনাড়ু অনেক শিল্পের আতুঁড়ঘর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি স্থানীয় তরুণদের উপকার করবে।

 

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয় ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ গড়তে অনুপ্রাণিত। এই কাজে তামিলনাড়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রের সবরকম সাহায্যের কথা পুনরায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সমন্বিত লক্ষ্য উন্নত ভারতের জন্য উন্নত তামিলনাড়ু”।

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI

Media Coverage

India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 মে 2026
May 30, 2026

Viksit Bharat in Motion: How PM Modi is Building a Self-Reliant Global India”