Kokrajhar is closely associated with the glorious Bodo culture: PM
These development projects are aimed at boosting the region’s growth: PM
Today Bodoland has set out on the path of peace and development; Assam is writing a new chapter of peace and prosperity: PM
Our Government has ensured national recognition for the faith and traditions of the Bodo community. Their traditional faith, Bathou, has been accorded great respect: PM
We must continue to accelerate the pace of Assam's development, with the blessings of the people of Assam the resolve for a ‘Viksit Assam’ will surely be fulfilled: PM

আসামের কোকরাঝাড়ে আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী কোকরাঝাড় যেতে পারেননি। এজন্য তিনি সেখানকার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। গুয়াহাটি থেকে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন যে, ঐ অনুষ্ঠানে যে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন, আঞ্চলিক উন্নয়ন এবং সেবাকর্মের মধ্য দিয়ে তিনি তাঁর ঋণ পরিশোধ করতে চান। 
প্রধানমন্ত্রী বলেন, ডবল ইঞ্জিন সরকার আসামের ঐতিহ্য ও দ্রুত বিকাশের প্রতি দায়বদ্ধ। তিনি বলেন, ৪ হাজার ৫০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হ’ল। এতে বোড়ো ল্যান্ডে সড়ক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১ হাজার ১০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, আসাম মালা অভিযানের তৃতীয় পর্ব রাজ্য জুড়ে সংযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। 
প্রধানমন্ত্রী বলেন, তিনি কামাক্ষ্যা – চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস এবং গুয়াহাটি - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন, যা আঞ্চলিক যাতায়াত ব্যবস্থার সম্প্রসারণ ঘটাবে। এই পরিবহণ পরিকল্পনা বাণিজ্য ও পর্যটন প্রসারের পাশাপাশি স্থানীয় মানুষেরও নানা প্রয়োজন মেটাবে। উন্নত লজিস্টিক্স কৃষকদের সহজে বাজার সংযোগ করে দেবে। এই রূপান্তরমূলক উন্নয়ন যজ্ঞে তিনি এলাকার মানুষদের অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেন, কোকরাঝাড় ও সংলগ্ন এলাকা বিগত কয়েক দশক ধরে নানা কষ্টের মুখোমুখি হয়েছে। একটা সময় ছিল, যখন পাহাড় জুড়ে অস্ত্রের ঝনঝনানি এবং হিংসার দাবানল গ্রাস করেছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে ঐক্যের বাতাবরণ গড়ে তুলেছে। ফলে, প্রথাগত বাদ্যযন্ত্র ‘খাম’ ও ‘সাইফুং’ – এর ধ্বনি অনুরণিত হচ্ছে বাতাসে। তিনি বলেন, বোড়ো ল্যান্ড এবং আসাম এখন শান্তি ও বিকাশের নতুন অধ্যায় রচনা করছে। 

শ্রী মোদী বলেন, বিটিআর এলাকায় ৬টি প্রধান সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থানীয় পরিকাঠামোর সম্প্রসারণ ঘটাবে। রেল সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ ঘটানোর পাশাপাশি রেল ওয়ার্কশপ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভুটান পর্যন্ত আসন্ন রেল সংযোগ এবং বিভিন্ন স্টেশনের আধুনিকীকরণ এলাকাকে লজিস্টিক হাবে পরিণত করবে। বন্দে ভারত এবং রাজধানী এক্সপ্রেসে কোকরাঝাড়ে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত এলাকার গুরুত্বের দিকটিকে তুলে ধরে বলে তিনি জানান। হাগরামা মহিলারি এবং হেমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন দলকে উন্নয়নকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বাগত জানিয়েছেন। 
শ্রী মোদী বলেন, বোড়ো শান্তি চুক্তি এক যুগান্তকারী সাফল্য, যা প্রধান সংগঠনগুলিকে এক মঞ্চে নিয়ে এসেছে। এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ অতীতের রাজনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। শ্রী মোদী বলেন, ২০২০’র বোড়ো চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা ধারাবাহিকভাবে পূর্ণ করেছে। বোড়ো ভাষাকে প্রতিশ্রুতি মতো সহযোগী সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। নতুন মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি, ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ উন্নয়নমূলক প্রকল্প গড়ে তোলা হয়েছে। 

শ্রী মোদী বলেন, বোড়ো সম্প্রদায়ের ঐতিহ্য ও বিশ্বাস যাতে জাতীয় স্বীকৃতি পায়, সরকার তা নিশ্চিত করেছে। বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যসম্পন্ন স্থলগুলিকে গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আদিবাসী জনসংখ্যার সাংস্কৃতিক পরিচিতি রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর রাজ্য হিসেবে লক্ষ্য অর্জনে আসামে চলতি উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, মানুষের আশীর্বাদে বিকশিত আসাম – এর সংকল্প বাস্তবায়িত হবে। নতুন প্রকল্পগুলির সার্বিক সাফল্যের কামনা করেছেন তিনি। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC

Media Coverage

Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 এপ্রিল 2026
April 22, 2026

One Nation, One Vision: PM Modi Delivers Healthcare Revolution, Security Revenge & Economic Self-Reliance