Kokrajhar is closely associated with the glorious Bodo culture: PM
These development projects are aimed at boosting the region’s growth: PM
Today Bodoland has set out on the path of peace and development; Assam is writing a new chapter of peace and prosperity: PM
Our Government has ensured national recognition for the faith and traditions of the Bodo community. Their traditional faith, Bathou, has been accorded great respect: PM
We must continue to accelerate the pace of Assam's development, with the blessings of the people of Assam the resolve for a ‘Viksit Assam’ will surely be fulfilled: PM

খুলুম্বাই কোকরাঝার!
বন্ধুগণ,
খারাপ আবহাওয়ার কারণে আমি কোকরাঝারে সশরীরে উপস্থিত হতে পারিনি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গুয়াহাটি থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে; আমি দিল্লি থেকে আপনাদের কাছে আসার উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, কিন্তু আমাকে গুয়াহাটিতেই অবতরণ করতে হয়, এবং এখন গুয়াহাটি থেকেই আমি আপনাদের দর্শন লাভ করছি এবং আপনাদের সঙ্গে কথা বলছি। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী আমার ভাই হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগরামা মহিলারি জি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, আসাম সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, বি.টি.সি.-এর সকল প্রতিনিধি, সমাজের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,
সর্বপ্রথমে, আমি শ্রদ্ধার সঙ্গে বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্ম জি, রূপনাথ ব্রহ্ম জি এবং এই পুণ্যভূমির অন্যান্য মহান ব্যক্তিত্বদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি দেখতে পাচ্ছি যে, আমার দৃষ্টি যেখানেই প্রসারিত হচ্ছে, কেবল মানুষ আর মানুষই দেখা যাচ্ছে; এমনকি মা ও বোনেরাও তাঁদের আশীর্বাদ প্রদানের জন্য বিপুল সংখ্যায় সেখানে সমবেত হয়েছেন। আপনারা সেখানে এত বিশাল সংখ্যায় উপস্থিত হয়েছেন; আপনাদের এই ভালোবাসা আমার কাছে এক ঋণের সমতুল্য। আর আপনাদের সেবা করার মাধ্যমে এবং এই অঞ্চলের উন্নয়নের মাধ্যমেই সেই ঋণ পরিশোধ করার প্রচেষ্টা সর্বদা আমি করে গেছি।

 

বন্ধুগণ,
মাত্র কয়েক সপ্তাহ আগেই আমি গুয়াহাটিতে এসেছিলাম, সেদিন এখানে ‘বাগুরুম্বা দাহৌ’-এর বিশাল উদযাপনের মাধ্যমে সমৃদ্ধ বড়ো সংস্কৃতির অংশ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা দেখে আমি অত্যন্ত গর্ববোধ করি যে, বড়ো সমাজ তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ ও লালন করে চলেছে। তা সে ‘বাথৌ’-এর আধ্যাত্মিক ঐতিহ্যই হোক কিংবা ‘বাইসাগু’ উৎসব—এসব কিছুই ভারতের সাংস্কৃতিক শক্তিকে আরও সুদৃঢ় করে তোলে।
বন্ধুগণ,
বিজেপি-এনডিএ-র ‘ডাবল-ইঞ্জিন’ সরকার আসামের ঐতিহ্য সংরক্ষণ এবং আসামের দ্রুত উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ এই অনুষ্ঠানেই, এই অঞ্চলের উন্নয়নের জন্য সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হলো। এর মধ্যে, বড়োল্যান্ডের সড়কপথ উন্নয়নের জন্য ১১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হবে। ‘আসাম মালা’ অভিযানের তৃতীয় পর্যায়ের মাধ্যমে আসামের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।
বন্ধুগণ,
কিছুক্ষণ আগেই, ‘কামাক্ষ্যা-চেরলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস’ এবং ‘গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস’-এর যাত্রার সূচনা করার (ফ্ল্যাগ অফ করার) সুযোগও আমার হয়েছে। এই সমস্ত প্রকল্পের সুবাদে আপনারা কেবল উন্নত সুযোগ-সুবিধাই পাবেন না, বরং এর ফলে বাণিজ্য ও পর্যটন শিল্পও নতুন গতি পাবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য খুব সহজেই বড় বড় বাজারগুলোতে পৌঁছে যেতে পারবে। এই উন্নয়নমূলক প্রকল্পগুলোর জন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
বন্ধুগণ,
কোকরাঝাড়সহ এই সমগ্র অঞ্চলটি বিগত কয়েক দশক ধরে অশেষ দুর্ভোগ সহ্য করেছে এবং অনেক কিছু হারিয়েছে। আমরা সেই কঠিন সময়গুলো প্রত্যক্ষ করেছি, যখন এই পাহাড়ের কোলে কেবল বোমা ও বন্দুকের শব্দই প্রতিধ্বনিত হতো। কিন্তু আজ সেই দৃশ্যপট বদলে যাচ্ছে। আজ এই পাহাড়গুলো মুখরিত হয়ে উঠছে ‘খাম’ (ঢোল)-এর তালে এবং ‘সিফুং’ (বাঁশি)-এর সুমধুর সুরে। আজ বড়োল্যান্ড শান্তি ও উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে। আজ আসাম শান্তি ও উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করছে।

বন্ধুগণ,
আজ এখানে বি.টি.আর.(বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিওন) অঞ্চলের ৬টি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে; পাশাপাশি, এই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যেও বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে যে রেলওয়ে কর্মশালাটি নির্মিত হতে চলেছে, তা এই অঞ্চলকে লজিস্টিক বা পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার একটি বিশাল কেন্দ্রে পরিণত করবে। এখানে ভুটানের সঙ্গে সংযোগকারী রেললাইন নির্মাণের কাজও পুরোদমে চলছে; এছাড়া অনেক রেল স্টেশনকেও আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে কোকরাঝাড়ে ‘বন্দে ভারত’ এবং ‘রাজধানী এক্সপ্রেস’-এর মতো ট্রেনগুলোও থামে। এটিই হলো বোড়োল্যান্ডের উন্নত যোগাযোগ ব্যবস্থার এক অকাট্য প্রমাণ। এই ধরনের বিভিন্ন প্রকল্পের সুবাদে, কোকরাঝাড় অদূর ভবিষ্যতে বাণিজ্যের একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে চলেছে।
বন্ধুগণ,
উন্নয়নমূলক এই সকল কাজের জন্য আমি হাগরামা মহিলারি জির টিম এবং হিমন্ত জির সমগ্র টিমকে জানাই আন্তরিক অভিনন্দন।
বন্ধুগণ,
দীর্ঘ কয়েক দশক ধরে বোড়োল্যান্ডের এই অঞ্চলটি কংগ্রেসের বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী হয়ে রয়েছে। কংগ্রেস বোড়োল্যান্ডের প্রজন্মের পর প্রজন্মকে কেবল মিথ্যা স্বপ্নের মায়াজালে আচ্ছন্ন করে রেখেছিল। দিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেস সরকারগুলো কেবল লোকদেখানো বা প্রচারসর্বস্ব কিছু কাগজ-কলমের চুক্তি সম্পাদন করেই ক্ষান্ত ছিল।
বন্ধুগণ,
আপনারা যখন দেশ এবং আসাম—উভয় জায়গা থেকেই কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে বিজেপি-এনডিএ -কে কাজ করার সুযোগ করে দিলেন, ঠিক তখনই আমরা আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা শুরু করলাম। কংগ্রেস যেখানে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করত, সেখানে বিজেপি কাজ করেছে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক এই চিন্তাধারা থেকেই স্বাক্ষরিত হয়েছিল ‘বোড়ো পিস অ্যাকর্ড’ (বোড়ো শান্তি চুক্তি)। এই চুক্তির মাধ্যমেই—ইতিহাসে এই প্রথমবার—অঞ্চলের সকল প্রধান সংগঠন ও গোষ্ঠীগুলোকে একটি অভিন্ন মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে।

আপনারা যখন দেশ এবং আসাম—উভয় জায়গা থেকেই কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে বিজেপি-এনডিএ -কে কাজ করার সুযোগ করে দিলেন, ঠিক তখনই আমরা আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা শুরু করলাম। কংগ্রেস যেখানে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করত, সেখানে বিজেপি কাজ করেছে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক এই চিন্তাধারা থেকেই স্বাক্ষরিত হয়েছিল ‘বোড়ো পিস অ্যাকর্ড’ (বোড়ো শান্তি চুক্তি)। এই চুক্তির মাধ্যমেই—ইতিহাসে এই প্রথমবার—অঞ্চলের সকল প্রধান সংগঠন ও গোষ্ঠীগুলোকে একটি অভিন্ন মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে।
বন্ধুগণ,
কংগ্রেস সম্পর্কে আরও একটি সত্য রয়েছে; কংগ্রেস হলো মিথ্যা প্রতিশ্রুতির এক দোকান। আর প্রত্যেক মিথ্যা প্রতিশ্রুতির সঙ্গে তারা উপহার হিসেবে দেয় চারটি মহা-মিথ্যা। কারণ, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার কোনো ইচ্ছাই কংগ্রেসের নেই। অন্যদিকে, বিজেপি-এনডিএ-এর মডেল আপনাদের সামনেই রয়েছে। আমাদের 'ডাবল-ইঞ্জিন' সরকার যা-ই বলেছে, তা বাস্তবায়িত করার জন্য তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে; আর এটা আজকের কোনো বিষয় নয়—২০০৩ সালে যখন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে দিল্লিতে এনডিএ সরকার ক্ষমতায় ছিল, তখনও আমরা সত্য ও সততার সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি। সেই সরকারের আমলেই ষষ্ঠ তফসিলের অধীনে 'বিটিসি' (বোড়ো টেরিটোয়াল কাউন্সিল) গঠিত হয়েছিল; যা বোড়োল্যান্ডের উন্নয়নের গতিকে জোরদার করেছে। এখানে বোড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গড়ে উঠেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মিত হয়েছে—এমন আরও অনেক প্রকল্প এখানে বাস্তবায়িত হয়েছে।
                      
২০২০ সালের চুক্তি অনুযায়ী আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই প্রতিশ্রুতিগুলো একে একে এবং অত্যন্ত দ্রুতগতিতে পূরণ করা হচ্ছে। বোড়ো ভাষাকে একটি 'সহকারী সরকারি ভাষা'-র মর্যাদা প্রদান করা হয়েছে। বোড়োল্যান্ডের উন্নয়নের জন্য ১৫০০ কোটি টাকার একটি বিশেষ উন্নয়ন প্যাকেজ বরাদ্দ করা হয়েছে। বর্তমানে কোকরাঝাড়ে একটি মেডিকেল কলেজ চালু রয়েছে এবং তামুলপুরে আরও একটি মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলছে। এখানে নতুন নতুন সেতু নির্মিত হচ্ছে। আজ আসামের প্রায় ১০ হাজার যুবক, যাঁরা একসময় অস্ত্র তুলে নিয়েছিল, তাঁদের মূলস্রোতে ফিরিয়ে এনে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব মায়ের ছেলেরা আজ ঘরে ফিরে এসেছে, সেই সব মা আমাদের আশীর্বাদ করছেন। তাঁরা এখন নিজেদের পরিবারের সঙ্গে সুখে-সমৃদ্ধিতে জীবনযাপন করছেন।
বন্ধুরা,
আমাদের সরকার এটিও নিশ্চিত করেছে যে, বোড়ো সমাজের বিশ্বাস ও ঐতিহ্য যেন জাতীয় স্তরে যথাযথ সম্মান পায়। বোড়ো সমাজের প্রথাগত বিশ্বাস—'বাথৌ' —কেও বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ধর্মীয় ও পবিত্র স্থানগুলোর উন্নয়নের জন্যও বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে।

বন্ধুরা,
কংগ্রেসের আরও একটি বড় পাপ রয়েছে, যা আজ দেশের এবং আসামের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে পাপের কারণে 'রুটি, বেটি এবং মাটি'—অর্থাৎ অন্ন, কন্যা এবং ভূমি—এই তিনের নিরাপত্তাই আজ চরম সংকটের মুখে পড়েছে। অনুপ্রবেশকারীদের প্রতি কংগ্রেসের হাত সর্বদা প্রসারিত ছিল এবং আজও তা-ই রয়েছে। কয়েক দশক ধরে, কংগ্রেস এখানকার আদি বাসিন্দাদের জমির আইনি নথিপত্রটুকুও প্রদান করেনি। কংগ্রেস আদিবাসীদের মালিকানাধীন বহু জমি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল। ধুবড়ি ও গোয়ালপাড়ার মতো জেলাগুলোতে পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। এর ফলে বোড়োল্যান্ডের জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল; সমাজের ওপর নেমে আসছিল এক গভীর সংকট। আমি অত্যন্ত সন্তুষ্ট যে, হেমন্ত জির নেতৃত্বে আসামে অনুপ্রবেশকারীদের দখলমুক্ত করার লক্ষ্যে একটি বিশাল অভিযান বর্তমানে জোরকদমে চলছে। এই রাজ্যে বিজেপি-এনডিএ সরকার আসামের আদি বাসিন্দাদের জমির আইনি নথিপত্রও প্রদান করেছে। এই অভিযানকে সর্বান্তকরণে সমর্থন জানানোর জন্য আমি আদিবাসী সম্প্রদায়ের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজ আমি আপনাদের কাছে এই আবেদন জানাতে এসেছি যে—আসন্ন নির্বাচনে কংগ্রেসকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়; আপনারা যেন একটি স্পষ্ট বার্তা দেন যে, এই দেশে অনুপ্রবেশকারীদের জন্য এখন আর কোনো স্থান নেই। আসাম থেকে উত্থিত এই বার্তা সমগ্র দেশের কণ্ঠস্বরে পরিণত হবে।
বন্ধুরা,
আমাদের আসামের উন্নয়নের গতিকে নিরন্তর ত্বরান্বিত করে যেতে হবে। আমি নিশ্চিত যে, আসামের জনগণের আশীর্বাদে একটি উন্নত আসাম গড়ে তোলার সংকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে, উন্নয়নমূলক প্রকল্পগুলোর জন্য আমি আপনাদের সকলকে আবারও জানাই অনেক অনেক শুভকামনা।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM-KUSUM 2.0 aims to help farmers generate RE alongside crops: Joshi

Media Coverage

PM-KUSUM 2.0 aims to help farmers generate RE alongside crops: Joshi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam seeking blessings for well-being, wisdom and prosperity
September 10, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam invoking blessings for the well-being, auspiciousness, protection, peace, wisdom and prosperity of all. The Subhashitam seeks the blessings of Lord Indra, Lord Surya, Lord Garuda and Lord Brihaspati.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः।

स्वस्ति नः पूषा विश्ववेदाः।

स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः।

स्वस्ति नो बृहस्पतिर्दधातु॥”

The Subhashitam conveys that May the glorious Lord Indra bless us with well-being. May Lord Surya, the knower of the entire universe and the sustainer of all, bring auspiciousness to us. May Lord Garuda, the destroyer of obstacles, protect us all. May Lord Brihaspati, the lord of knowledge, bless us with peace, wisdom and prosperity.

The Prime Minister wrote on X;

“स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः।

स्वस्ति नः पूषा विश्ववेदाः।

स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः।

स्वस्ति नो बृहस्पतिर्दधातु॥”